Main Menu

September, 2016

 

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় কালসুম (১৬) নামরে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বগইর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। কুলসুম বগইর এলাকার আইয়ুব আলী মিয়ার মেয়ে। এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে প্রায় আধাঁঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিকালে কুলসুম ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সিলেটগামী মিলন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ফুটপাতে গিয়ে কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী দৌড়ে বেড়তলা এলাকায় গিয়েRead More


নবীনগরে কমিউনিস্ট পার্টির সম্মেলন

নবীনগর  প্রতিনিধি:: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাখার ৯ম তম সম্মেলন বুধবার (৩১/৮) সন্ধ্যায় সমবায় সুপার মর্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কমরেড মোঃ ইসহাক সভাপতি ও কমরেড শাহিন খানকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়ে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিউনিস্ট পার্টর সভাপতি কমরেড শাহ্রিয়ার মোহাম্মদ ফিরোজ। সম্মেলনটি উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাপদক কমরেড সাজিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গার্মেন্স শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ সভাপতি কমরেড জিয়াউল কবির খোকন। সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোঃ ইসহাক । বক্তব্যRead More


পরকিয়ার করুন পরিনতি:: নবীনগরে গৃহবধূর আত্মহত্যা

নবীনগর প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিবাহ বিচ্ছেদের পর এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহসপতিবার (০১/৯) উপজেলার বিরগাঁও ইউনিয়নের দুর্গারামপুর গ্রামে । নিহত ওই গৃহবধুর নাম মোসাম্মৎ আসমা বেগম পিতা মো. তাজুল ইসলাম । জানাযায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কিশোরপুর গ্রামের মো. আক্কাছ মিয়ার সাথে অসমার বিয়ে হয়। তাদেরে ঘরে দু’বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি অন্য একটি ছেলের সাথে আসমা পরকিয়া প্রেমে ঝড়িয়ে পড়ে। এ ঘটনায় স্বামী জেনে ফেলে। গত বুধবার (৩১/৮)বিষয়টি মিমাংশার জন্য দুর্গারামপুর গ্রামে এক শালিস দরবার হয়। সেখানে আক্কাছ আছমাকে নিয়ে সংসার করতে রাজি না হওয়ায় বিবাহRead More


নাসিরনগরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায়, সারাদেশের ন্যায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সকল কাওমী মাদ্রাসার শিক্ষক/ছাত্রের সমন্ময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে এক বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ভূবন ইসলামীয়া হুসানিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার মাওলানা সামসুদ্দিনের সভাপতিতে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নুরপুর এম,এ কাইয়ুম, দারুল সুন্না মাদ্রাসার প্রিন্সিপাল, মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী, কাহেতুরা কাশেমিয়া হুসানিয়া ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তার, কুন্ডাRead More


কওমী মাদ্রাসার শিক্ষাবোর্ড ও বেফাকের উদ্যোগে ঐতিহাসিক মানববন্ধনে বক্তাগণ

সন্ত্রাসবাদের সাথে কওমী মাদ্রাসার কোন সম্পর্ক নেই

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার সময় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্মরণকালের সর্ব বৃহৎ এ মানববন্ধন কর্মসূচিটি শহরের কাউতলী মোড় থেকে প্রেস ক্লাব হয়ে মেড্ডা পর্যন্ত বিস্তৃতি ঘটে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলাতেই হাজার হাজার কওমী মাদ্রাসার ছাত্র/শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে সহস্রাধিক ছাত্র জনতা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ধরনের লেখা সম্ভলিত প্লেকাট হাতে নিয়ে অংশগ্রহণ করেন। বিশাল এই মানববন্ধনটি এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ও জামিয়া ইউনুছিয়ার ছদরRead More


ধর্মঘট প্রত্যাহার:: স্বাভাবিক ছন্দে আশুগঞ্জ বন্দর

মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনিদিষ্টকালের নৌ ধর্মঘট প্রত্যাহারের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ডেস্ক ২৪:: দাবি বাস্তবায়নের আশ্বাসের প্ররিপ্রেক্ষিতে পাঁচ দিনের মাথায় শনিবার রাতে সারাদেশে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ কে এম হাবিবুল্লাহ বাহার জানান, রোববার সকালে আশুগঞ্জ নৌবন্দর থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো জাহাজ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল্লাহ বাহার বলেন, রাতে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে মজুরি বাড়ানোসহRead More


ভ্রাম্যমান আদালতের অভিযান:: নবীনগরে ঔষুধ ফার্মেসীতে ৩৭ হাজার টাকা জরিমানা

নবীনগর প্রতিনিধি:- ভ্রাম্যমান আদালত ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর বাজারে ঔষুধ ফার্মেসীগুলোতে বুধবার(৩১/৮) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫টি ঔষুধ ফার্মেসী কে ৩৭ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ড্রাগ ইন্সপেক্টর শংকর কুমার সরকার। জানা যায়, ড্রাগ লাইসেন্স,ফার্মাসিষ্ট সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ন ঔষুধ রাখার দায়ে মেসার্স মা ড্রাগ হাউস, মেসার্স আল মদিনা মেডিকেল,হাজ্বী ড্রাগ হাউস,সিয়াম মেডিকেল হল ও আহম্মেদ মেডিকেল কর্নার এই ৫ টি ফার্মেসী কে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।


This site is protected by wp-copyrightpro.com