Main Menu

September, 2016

 

সরাইলে বাল্য বিয়ে প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ সরাইলে নোঁয়াগাও ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল শুক্রবার দুপুরে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ সভা। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার , উপজেলা পরিসংখান কর্মকর্তা নাজিম উদ্দিন ভ’ইয়া, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদু , ইত্তেফাকের সরাইল প্রতিনিধি জুলকার নাঈন, আখিঁতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন আনসার ভি ডি পির সভাপতিRead More


নাসিরনগরে ভিজিএফের চাল চুরি তদন্তে প্রমাণিত:: কারণ দর্শানোর নোটিশ প্রদান

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া, জেলার নাসিরনগর উপজেলার ৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সচিব নারায়ন চন্দ্র বিশ্বাস ও চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার (মুকুল) মিলে হতদরিদ্রদের নামে সরকারী বরাদ্দ দেওয়া ভিজিএফের চাউল চুরি করে কালো বাজারে বিক্রির অভিযোগের সত্যতা প্রমাণ প্রায় তদন্ত কমিটি। পরে ওই কমিটি তিন দিনের ভিতর কারণ দর্শনোর নোটিশ প্রদান করে তাদের। জানা গেছে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বুড়িশ্বর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে মাথা পিছু ২০ কেজি করে ৩৬ মেঃটন,৫০০কেজি ভিজিএফের চাউল বিতরণের জন্য বরাদ্দ দেয় সরকার। কিন্তু অত্র ইউনিয়ন পরিষদের সচিব নারায়ন চন্দ্র বিশ্বাস ও চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার (মুকুল)Read More


বাংলাদেশের বোলিং কোচ ওয়ালশ, থাকবেন বিশ্বকাপ পর্যন্ত

ডেস্ক ২৪:: দুশ্চিন্তা কাটল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জাতীয় দলের বোলিং কোচ হিসেবে চুক্তি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার এবং বিশ্বের প্রথম ৫০০ উইকেটের মালিক কোর্টনি ওয়ালসের সঙ্গে। হিথ স্ট্রিক চুক্তি নবীকরণে রাজি না হওয়ার পর থেকেই দুর্ভাবনায় পড়ে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোলিং কোচ হিসেবে পছন্দের তালিকায় ছিলেন যাঁরা, একে একে ‘না’ বলে দিয়েছেন সবাই। বোলিং কোচ হওয়ার প্রস্তাব দিয়ে মৌখিক সম্মতি পাবার পর গত জুনে আকিব জাভেদের নামটা মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু এক দিন পরই আকিব ফিরিয়ে দেন সেই প্রস্তাব! পরবর্তীতে চামিন্দাRead More


ড্রাইভ ‘সি’ কম্পিউটারে ডিফল্ট থাকে কেন ?

ডেস্ক ২৪:: কম্পিউটার এখন প্রায় আমাদের নিত্য দিনের সঙ্গী। যে কোনও প্রশ্নের উত্তর জানার জন্য গুগল বাবার শরণাপন্ন হই আমরা প্রায় সবাই। অবসরে সিনেমা দেখা থেকে গান শোনা, বিভিন্ন মুহূর্তে ছবি থেকে গুরুত্বপূর্ণ নথি রেখে দেওয়া— সব ক্ষেত্রেই প্রয়োজন কম্পিউটারের। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি কোন অজ্ঞাত কারণে বেশির ভাগ কম্পিউটারের অপারেটিং সিস্টেম ‘সি’ ড্রাইভে থাকে? আবার কম্পিউটারে পেন ড্রাইভ বা যে কোনও ইউএসবি ড্রাইভ ঢোকালে বেশির ভাগ সময়ে ‘এফ’ বা ‘জি’ ড্রাইভ হিসাবে দেখায়। ‘এ’ বা ‘বি’ ড্রাইভ হিসাবে কোনও কিছু দেখায় না কেন? এর উত্তর পেতে হলে আমাদেরRead More


শহরের মহাদেবপট্টি এলাকায় শিবমন্দিরের সম্পত্তি রক্ষার্থে পৌর মেয়রের নিকট অভিযোগ প্রদান

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া শহরের মহাদেবপট্টি এলাকায় শিবমন্দিরের সম্পত্তি রক্ষা ও জবরদখলকারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়রের নিকট এক অভিযোগপত্র প্রদান করেছেন শ্রী শ্রী মহাদেবেশ্বর সেবাইত সংঘের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র নায়ার কবীরের নিকট এ অভিযোগপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ পাল, শ্রী শ্রী মহাদেবেশ্বর সেবাইত সংঘের সেবায়েত পলাশ ভট্টচার্য্য, বিশ্বজিৎ মোদক, নারায়ন মোদক, গৌরাঙ্গ দেব, সুভাষ আচার্য্য, পল্লব ভট্টাচার্য্য,Read More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেরাসনি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে একই উপজেলার দুলালপুর এলাকা হতে বিকাল ৩টায় ৭ কেজি গাঁজা উদ্ধার করে আলীনগর সীমান্ত ফাঁড়ীর অপর একটি টহল দল। এছাড়া কসবা উপজেলার দৌলতপুর নামক স্থান হতে গত রাত ১টায় ৩২ বোতল হুইস্কি এবং মনিয়ন্দ এলাকা হতে ১টি মোটর সাইকেলসহ ৩২ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। অন্যদিকে আখাউড়া উপজেলারRead More


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি:: বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের টি. এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল অবঃ আনোয়ারুল আজিম, কুমিল্লাRead More


সরাইলে রেনু পোনা অবমুক্ত

সরাইল প্রতিনিধি : সরাইল উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীন জলাশয় ও মুক্ত জলাশয় বিভিন্ন প্রজাতির ৩৭২কেজী বিভিন্ন মাছের রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় এ পোনা অবমুক্ত করা হয়। মোট ১ লক্ষ ২২ হাজার টাকার মাছের পোনা অবমুক্তি করা হয়। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মৎস্য বিভাগ আশা করে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী হাওড় বিলে রুই, কাতল ও মৃগেল জাতের ৩৭২ কেজি ওজনের রেনু পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, জেলা মৎস কর্মকর্তা মো.Read More


টক অব দ্যা টাউন:: সরাইলে বিদ্যালয়ে ১ দাতা সদস্যের জন্য ৭ লাখ ৪০ হাজার টাকা

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ সরাইলে ১ দাতা সদস্য নির্বাচনের জন্য ভোটার হয়েছেন ৩৭ জন। পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা পড়েছে ৭ লাখ ৪০ হাজার টাকা। সরাইল অঞ্চলের জন্য এটি একটি বিরল রেকর্ড। গত বুধবার সদর ইউনিয়নের কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত এ টাকা জমা হয়েছে। বিদ্যালয়ের দুই গ্রুপের প্রতিযোগীতার কারনেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক। গোটা সরাইলে এ বিষয়টি এখন ‘টক অব দ্যা টাউন’। বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের মেয়াদকাল শেষ হয়ে আসছে। নতুন কমিটি হবে। তাই গত ২১ জুলাই প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটিRead More


সরাইলে ক্বওমী মাদ্রাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে:: সরাইলে ক্বওমী মাদরাসা সমূহের উদ্যোগে সাম্প্রতিক সময়ে দেশে সন্ত্রাস জঙ্গীবাদী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরাইল উপজেলা পরিষদ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কে ছিল মানববন্ধন। সরজমিনে দেখা যায়, উপজেলার ৪০টি ক্বওমী মাদরাসার শিক্ষক ও ছাত্ররা সকাল সাড়ে ৯টা থেকে জঙ্গীবাদ বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সরাইল সদরের জড়ো হতে থাকেন। এক সময় সড়কের পাশে তারা হাতে হাত মিলিয়ে দাঁড়ায়। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে যায় সড়ক। মানববন্ধন থেকে মাদরাসার নেতৃবৃন্দ বর্তমান সময়ে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ডেরRead More


This site is protected by wp-copyrightpro.com