Main Menu

ভ্রাম্যমান আদালতের অভিযান:: নবীনগরে ঔষুধ ফার্মেসীতে ৩৭ হাজার টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]

0215478নবীনগর প্রতিনিধি:- ভ্রাম্যমান আদালত ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর বাজারে ঔষুধ ফার্মেসীগুলোতে বুধবার(৩১/৮) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫টি ঔষুধ ফার্মেসী কে ৩৭ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ড্রাগ ইন্সপেক্টর শংকর কুমার সরকার।
জানা যায়, ড্রাগ লাইসেন্স,ফার্মাসিষ্ট সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ন ঔষুধ রাখার দায়ে মেসার্স মা ড্রাগ হাউস, মেসার্স আল মদিনা মেডিকেল,হাজ্বী ড্রাগ হাউস,সিয়াম মেডিকেল হল ও আহম্মেদ মেডিকেল কর্নার এই ৫ টি ফার্মেসী কে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares