Main Menu

July, 2016

 

সরাইল কলেজ জাতীয় করণ:: প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন

মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ঃ সরাইল ডিগ্রী কলেজকে জাতীয় করণের অনুশাসন প্রদান করায় গনতন্ত্রের মানসকণ্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা , শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধাকে অভিন্দন জানিয়েছে সরাইল বাসী। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকালে শহীদ মিনার চত্বরে এ আই মনোয়ার উদ্দিন মদনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । সরাইলের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, মুক্তিযোদ্ধা আবদুল হালিম,সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,Read More


জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে—উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,বাংলাদেশ কখনো জঙ্গীবাদীদের আস্থানা হতে পারে না।শেখ হাসিনার সরকার জঙ্গীবাদীদের নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন,যারা আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে অপতৎপরতা চালিয়েছে তাদের আশ্রয়ে-প্রশয়েই জঙ্গীরা সন্ত্রাস সৃষ্টি করছে-মানুষ হত্যা করছে।তিনি আরো বলেন,জঙ্গীবাদী আচরন,মানুষ হত্যা-অরাজকতা সৃষ্টি করা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।জঙ্গীবাদ শান্তি-উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে।তাই শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সমাজের সকলকে জঙ্গী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধRead More


ব্রাহ্মণবাড়িয়ায় খুঁটি ভেঙ্গে ১২০ ঘন্টা বিদ্যুৎবিহীন প্রায় ২৯ হাজার মানুষ

আমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ খুঁটি ভেঙ্গে পড়ায় গত ৫ দিন যাবৎ বিদ্যুৎ বিহীন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুই ইউনিয়নের প্রায় ২৯ হাজার মানুষ। ব্রাক্ষণবাড়ীয়া সদর ও নবীনগর উপজেলার বড়াইল- সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ। এদিকে, আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই ইউনিয়নে এক ধরনের ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রাহকরা বিদুৎ কর্মকর্তাদের কাছে দাবি করেন যত তাড়াতাড়ি সম্ভব বিদুৎ সংযোগ যাতে পুনরায় ফিরে আসে। বড়াইলের স্থানীয় বাসিন্ধা জনাব হুমায়ূন কবির জানান,গত ৫ দিন যাবৎ বিদুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়েছি এই গরমে। সেই সাথে প্রবাসী ছেলেদের সাথে সময়মত কথা বলবোRead More


৩০ শে সেপ্টেম্বরের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের নির্দেশ

আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা সংসদের সাথে আলোচনা সাপেক্ষে সম্মেলন করার আদেশ দেয়া হয়। এছাড়াও সম্মলনের আগে কসবা উপজেলা ছাত্রলীগের অধিনস্ত কোন শাখা কমিটি গঠন না করারও নির্দেশ দেয়া হয়।


পৌর এলাকার খালপাড়ে বহুতল ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খালপাড়ে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাকিব শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে শহরের আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। তবে কি কারণে সাকিব ছাদে ওঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। এ সময় সাকিব হয়ত পা পিছলে ছাদ থেকে সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকেRead More


নাসিরনগর আশুরাইল মধ্য গ্রামের রাস্তাটির ভগ্নদশা :: দেখার কেউ নেই?

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ- ইহা কোন ছায়াছবি বা নাটকের দৃশ্য নয় । এটি একটি বাস্তব চিত্র। ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার,বুড়িশ্বর ইউনিয়নের সরাইল, নাসিরনগর মহা সড়ক থেকে আশুরাইল মধ্য গ্রাম হয়ে পোষ্ট অফিসে যাওয়ার একমাত্র রাস্তা । উপজেলা সদর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এ রাস্তাটি অবস্থিত। ডিজিটাল যুগে রাস্তাটির এমন ভগ্নদশা একবার নিজ চোখে না দেখলে বুঝা কঠিন। বুধবার সকাল ৯ ঘটিকায়, এ রাস্তা থেকে তোলা ছবিটিই প্রমান করবে এর সত্যতা। সামান্য বর্ষার পানি হতে না হতেই পানিতে তলিয়ে গেছে রাস্তাটি। ছোট ছোট কোমলমতি ছাত্র/ছাত্রীরা রাস্তাটি পারাপার হয়ে যেতে পারছেRead More


নাসিরনগরের ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত!!!

নাসিরনগর সংবাদদাতাঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ এ প্রতিনিধিকে জানান, নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমটিি ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের সাংসদ মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এড.মোঃ ছায়েদুল হক এমপি’ কতৃর্ক স্বাক্ষরিত কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। বাংলাদেশ ছাত্রলীগের কোন উপজেলা শাখার অনুমোদন দেয়ার এখতিয়ারRead More


আই এস কেন ইসরাইলে আক্রমন করেনা!!!

ডেস্ক ২৪:: ණ☛ আইএস আইএস প্রধান আল-বাগদাদি জনসম্মুখে ঘোষনা করেন যে তিনি সিরিয়া, ইরাক এবং লেবাননে যতদিন পর্যন্ত নাস্তিকরা সমূলে হত্যা বা ধংস না হয়, ততদিন পর্যন্ত তিনি তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যহত রাখবেন।! ණ☛ আশ্চর্যজনকভাবে আইএস আইএস ফিলিস্তিনের জনগন বা হামসকে ইসরায়েলি তান্ডব থেকে প্রতিরোধে সহায়তা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। উপরন্তু তারা বলে যে, ফিলিস্তিনের গাজা অধিবাসীদের সিরিয়া এবং ইরানের মত যারা অস্ত্র এবং মানবিকভাবে সাহায্য-সহযোগিতা করছে, সেইসব দেশের প্রতিও তারা নজর রাখছে। ණ☛ এভাবে আইএস আইএস শুধুমাত্র ইরান, সিরিয়া এবং লেবাননের অস্ত্রহীন মুসলিম এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর জিহাদRead More


ঢাকায় খতম ৯ জঙ্গি, ছক চলছিল আর একটা গুলশন ঘটানোর

আনন্দবাজার:: বড় অভিযান। বড় সাফল্য বাংলাদেশ পুলিশের। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে, ঢাকার কল্যাণপুরের ডেরায় পুলিশ ও বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয়েছে নয় জঙ্গি। ধরা পড়েছে দু’জন। তাদের মধ্যে একজন গুলিতে আহত। ভর্তি হাসপাতালে। বড় নাশকতার লক্ষ্যেই ঢাকার কল্যাণপুরের ডেরায় নিজেদের তৈরি করছিল জঙ্গির দল। পুলিশ নিশ্চিত, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) যে গোষ্ঠী গুলশন হামলায় জড়িত, তারাই আরও একটা বড় হামলার পরিকল্পনায় আস্তানা গেড়েছিল এই ‘জাহাজ বাড়ি’তে। বাড়িটা ছ’তলা। কল্যাণপুরের ৫ নম্বর সড়কে গার্লস হাই স্কুলের পাশে ৫৩ নম্বর বাড়ির গায়ে ‘তাজ মঞ্জিল’ লেখা থাকলেও, স্থানীয় মানুষ ওই বাড়িকে চেনেন ‘জাহাজ বিল্ডিং’Read More


মৎস মন্ত্রীর করা নাসিরনগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ, নাছির নগর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।


This site is protected by wp-copyrightpro.com