July, 2016
খাবারের গায়ে এই স্টিকারগুলোর মানে জানেন?
ডেস্ক ২৪:: খাওয়ার সময় খাবারের গায়ের স্টিকারের দিকে কে আর নজর রাখি? ফুজি আপেল, সুইট পটেটো, অ্যাভোকাডো, বেল পিপার্সের মতো বেশ কিছু খাবারের গায়ের স্টিকারে বিভিন্ন নম্বর দেখা যায়। বেশিরভাগ সময়ই আমরা সেই সমস্ত নম্বরের মানে না জেনেই খাবার খেয়ে ফেলি। গ্যালারি থেকে জেনে নিন এই নম্বরগুলো কী কারণে প্রডাক্টের গায়ে লেখা থাকে। ১. ৩ বা ৪ দিয়ে কোনও প্রডাক্টের নম্বর শুরু হলে বুঝতে হবে সেই খাবারগুলো বিতর্কিতভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই প্রডাক্টগুলোকে তাড়াতাড়ি বড় করার জন্য এবং অনেক দিন ভাল রাখার জন্য কেমিক্যাল ব্যবহার করা হতে পারে। সুইটRead More
আবুধাবীতে ব্রাক্ষনবাড়িয়াবাসী খুন, ৩ পাকিস্তানি আটক
নির্জয় হাসান সোহেল, আবুধাবী, ২৭ জুলাই- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে পাকিস্তানি নাগরিকের হাতে খুন হয়েছে বাচ্চু মিয়া (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন পাকিস্তানি নাগরিককে পুলিশ আটক করেছে বলে জানান আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ড. মোহাম্মদ মোকসেদ আলী। আমিরাতের রাজধানী আবুধাবীর শিল্পনগরী খ্যাত মোসাফফায় লাকি চান্স রেস্টুরেন্টে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে ড. মোহাম্মদ মোকসেদ আলী জানান, সোমবার রাতে প্রতিদিনের মত দোকান বন্ধ করে অন্য কর্মচারীদেরRead More
নিবরাসের বন্ধু মার্কিন নাগরিক জঙ্গি হত ঢাকায়
আনন্দবাজার:: মঙ্গলবার ঢাকার কল্যাণপুরের জঙ্গি ডেরায় পুলিশের গুলিতে নিহত ৯ জনের মধ্যে এক তরুণ মার্কিন নাগরিক। সেজাদ রউফ অর্ক নামে এই তরুণ গুলশনের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে নিহত হওয়া নিবরাস ইসলামের বন্ধু ও সহপাঠী। নিবরাসের মতোই ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে সে নিখোঁজ ছিল। পুলিশ নিহত জঙ্গিদের যে ছবি প্রকাশ করেছে, তা দেখেই অর্ককে চিহ্নিত করেন তার বাবা তৌহিদ রউফ। পরে মেডিক্যাল কলেজের মর্গেও তিনি যান। তৌহিদ পুরোপুরি নিশ্চিত না-হলেও পুলিশ নিহতদের তালিকায় অর্কর নাম রেখেছে। কল্যাণপুরে জঙ্গি ডেরায় অভিযানের পরে গুলিতে নিহতদের ছবি কালই প্রকাশ করা হয়। এর পরেRead More
ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা
বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার এ তথ্য জানান। নতুন করে চাঁদপুর, নাটোর, সিলেট, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিনি বলেন, ‘বৃষ্টির পানি ব্রহ্মপুত্র হয়ে বঙ্গোপসাগরে যায়। আবার ইন্ডিয়ান ওয়েব সাইটগুলোতে দেখতে পাচ্ছি পানি বৃদ্ধি পাবে। আর তাই ধরনা করা হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো কিছুটা অবনতি হতে পারে।’
আশুগঞ্জ নৌবন্দরে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু
বুধবার বিকেল ৪টার দিকে আশুগঞ্জ নৌবন্দরে দেয়াল চাপায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম উপজেলার চরচারতলা এলাকার কুড়ের পাড়ের মো. আলমগীর সর্দারের ছেলে। তিনি আশুগঞ্জ নৌ-বন্দরে শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সাদ্দাম নৌ-বন্দরের শফিকুর রহমান ভূঁইয়ার সারের গুদামের পাশে কাজ করছিলেন। এসময় হঠাৎ গুদামের নিরাপত্তা দেয়ালটি ভেঙে সাদ্দামের উপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সাদ্দামের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আাশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায়Read More
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ২০১৬-২০১৭ মেয়াদী কমিটির ১৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের ২০১৬-২০১৭ মেয়াদী কমিটির ১৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর শহিদ আহমেদ চৌধুরী, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর ইলেক্ট প্রফেসর তৈয়ব আহমেদ চৌধুরী, রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ গভর্ণর নমীনি দিল নাশিন মহসিন, রোটাঃ ডাঃ জমির আলী, রোটাঃ সিপি আবু আজমল পাঠান, রোটাঃ কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর প্রমুখ। রোটারী ক্লাবRead More
জঙ্গিবাদী গুপ্ত ঘাতকদের রুখে দাড়াও-ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোষর বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত করা ও জামাত-শিবির নিষিদ্ধ করার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ। বক্তব্য রাখেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম, দীপক চৌধুরী বাপ্পী, ফজিলাতুন্নাহার, জেলা কমিটির সদস্য এড. নাসির, সামসুল আলম, অপু খান, ওয়ার্কার্স পার্টির নেতা মনিরুজ্জামান খন্দকার, আরমান উদ্দিন প্রমুখ। সভায় হোটেল আর্টিসানসহ শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে তীব্রRead More
স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর হতে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দর্যালী, বিকাল ৫টায় পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও এম. সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে ৬ সন্তানের জননীর আত্মহত্যা
হেদায়েত উল্লাহ।। স্বামীর ২য় বিয়ে আর অমানুষিক নির্যাতন সইতে না পেরে কীটনাশক খেয়ে আজ বুধবার দুপুরে ছয় সন্তানের জননী এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের নাম নুরচান বেগম (৪৫) সে ওই উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের সিজ্জিল মিয়ার স্ত্রী। নুরচান বেগম ৪ ছেলে ও ২ কন্যা সন্তানের জননী ছিলেন। সুত্র জানায়, গত দুই মাস আগে সিজ্জিল মিয়া আগের স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে মনমালিন্য হলে প্রায়ই নুরচানের উপর নির্যাতন চলত। এ কারনে ক্ষোভে সে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। নুরচান বেগম জুলাই পাড়াRead More
জাতীয় স্বার্থবিরোধী রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রতিহত করুন- – ইসলামী ঐক্যজোট
প্রেস বিজ্ঞপ্তি:: ২০দলভ্ক্তূ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব এডভোকেট বলেন, রামপাল তাপ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অপচেষ্টা বাংলাদেশের স্বার্থের জন্য চরম ক্ষতিকর ও ভয়ঙ্কর একটি উদ্যোগ। এটা শুধু সুন্দরবনকেই ধ্বংস করবে না বরং এর জন্য দেশকে সম্পদগত, পরিবেশগত ও অর্থনীতিগত বিশাল ক্ষতির বোঝা বহন করতে হবে। বাংলাদেশের মাথায় কাঠাল রেখে ভারত তার একচেটিয়া সুফল ভোগ করবে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে। যা জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা। তিনি জাতির স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এ অপচেষ্টাকে প্রতিহত করতে দল-মতRead More



















