Main Menu

পৌর এলাকার খালপাড়ে বহুতল ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

April_dead

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খালপাড়ে একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাকিব শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। সে শহরের আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে ওঠে। তবে কি কারণে সাকিব ছাদে ওঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। এ সময় সাকিব হয়ত পা পিছলে ছাদ থেকে সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক সংবাদমাধ্যমকে জানান, ছাদ থেকে পড়ে গিয়ে সাকিব মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, ছাদ থেকে পড়ে গিয়ে শিশু মৃত্যুর ব্যপারে আমরা খোজ নিচ্ছি। অফিসার পাঠানো হয়েছে। এখনও কেউ কোন অভিযোগ জানায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares