Main Menu

July, 2016

 

পবিত্র ঈদ-উল-ফিতরে পৌর মেয়র নায়ার কবীরের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। শুভেচ্ছা বার্তায় পৌর মেয়র বলেন, এক মাস সিয়াম সাধনার পর এলো মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”। ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়Read More


নাসিরনগরে ৫৫০ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রা‏হ্মণবাড়িয়া ঃ রবিবার সন্ধ্যায় ব্রা‏হ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার টহল পুলিশ সন্ধ্যায় কুন্ডা চেক পোস্টে সিএনজি তাল্লাশি চালিয়ে ৫৫০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট সহ ৩ ব্যবসায়ীকে গ্রেফতার করে। নাসিরনগর থানা পুলিশের এ.আই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় ব্যবসায়ী ৩ জনের বাড়ি কুমিল্লা। তারা ময়মনসিংহ থেকে এসমস্ত মরণনেশা ট্যাবলেট নিয়ে নাসিরনগরে বিক্রির উদ্দেশ্যে আসছিল। তবে নাসিরনগরের কেউ জড়িত আছে কিনা তা জানা যায়নি। সোমবার তাদের মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেRead More


নাসিরনগরে দরিদ্রদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রা‏হ্মণবাড়িয়া ঃ ব্রা‏হ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মুর্শিদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ও বিকাল ৩.০০ ঘটিকায় নাসিরনগর সদরে তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিরনগর সদর ইউনিয়নের ৫০ জন অসহায় দরিদ্র ও এতিমের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ ও বিকালে ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে ৫০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়। সৈয়দ মুর্শিদ কামাল স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে ও শাহআজিজুর রহিমের সঞ্চালনায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানেRead More


সরাইল জাতীয়পার্টির ইফতার ও দোয়া মাহফিল

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয়পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের জাতীয়পার্টির উদ্যোগে এম এ বাশার আইডিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গত রোববার বাদ আছর ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । দোয়া করেন কালীকচ্ছ পাঠশালার শিক্ষক মো. সাদ্দাম হোসেন । দোয়ায় দেশবাসীর রোগমুক্তি কামনা ও সকল মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালীকচ্ছ ইউনিয়নের জাতীয়পার্টি ও আওয়ামীলীগের নেতা কর্মীরা । ইফতার ও দোয়ার অনুষ্ঠানে কালীকচ্ছ ইউনিয়নের হাজারো এলাকাবাসী উপস্থিত ছিলেন ।


নাসিরনগরে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর নিজ এলাকায় গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার, নাসিরনগর ১ আসনের আগামীর দিনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, এ উপমহাদেশের ১ম মুসলিম ব্যারিস্টার এ রসুলের বংশধর, অভিজত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও ঐতিহ্যবাহি গুনিয়াউক ইউনিয়ানের জমিদার বাড়ী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ ফরহাদ হোসেন (সংগ্রাম) তার মাকে সাথে নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ ইউনিয়ানের বিভিন্ন গ্রামের গরিব অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি পাঞ্জাবী ও নগদ টাকা বিতরন করে। এসময়ে গুনিয়াউক ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামীলীগের অনেক নেতাকর্মী সাথে ছিল। বাংলাদেশ আওয়ামীলীগের সহ-সম্পাদক ১৯৯৬ সালে যিনি নিজ হাতে বঙ্গুবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশ রত্ন খেতাবRead More


কাতারে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি:: কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টি কাতার শাখার উদ্যোগে রবিবার (০৩ জুলাই) রাজধানী দোহা নাজমার রমনা রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোঃশাহজাহান চৌধুরীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মোঃনজরুল ইসলাম। অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন,জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোঃকফিল উদ্দীন,সংগঠনের সহ-সভাপতি মোঃআলাল খাঁন,মোঃমঘবুল হোসেন,মোঃআব্দুল রহিম,সাধারন সম্পাদক মোঃসিরাজুল ইসলাম শাহিন,আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান পান্না,যুবলীগের সহ-সভাপতি কাজী আশরাফ,আওয়ামী প্রজম্নলীগের সভাপতি আবু তাহের,আহমদ মালিক প্রমুখ। বক্তারা বলেন,পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালীRead More


ফুঁসছে ইতালি-জাপান বাংলাদেশের উন্নয়নে যাঁরা, হত্যা তাঁদেরই

ডেষ্ক ২৪:: রোমের ক্লদিয়া ভিগ্গিয়ানির টুইটে জাপানি লণ্ঠনের ম্রিয়মাণ আলোর ছবি। সঙ্গে বার্তা, ‘ইতালি ও জাপান বরাবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে থাকবে’। টোকিও থেকে কাজুতো সুজুকির টুইট, ‘‘বাংলাদেশে জঙ্গিদের গুলি থেকে বাঁচতে আক্রান্তরা ‘আমি জাপানি, আমাকে গুলি কোরো না’’ বলে চিৎকার করছেন। যাঁরা বাংলাদেশের সমাজের উন্নয়নে কাজ করছিলেন, ঘাম ঝরাচ্ছিলেন, তাঁরাই কেমন অসহায় বোধ করছিলেন। জেনে মন ভারী হয়ে আসছে।’’ ঢাকার গুলশনে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ইতালি ও জাপানের নাগরিকদের সংখ্যাই সব থেকে বেশি। ইতালির ন’জন। জাপানের সাত। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পোশাক ইতালিতে রফতানি হয়। ইতালির নাগরিকরা অধিকাংশই সেই পোশাকRead More


বাঞ্ছারামপুরে ট্রলারে ডাকাতি

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যাত্রীবাহী একটি ট্রলারে ডাকাতি হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার জয়কালিপুর-সংলগ্ন তিতাস ও মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। ট্রলারের মালিক মো. ছিদ্দিক মিয়া ও ট্রলারের কয়েকজন যাত্রী বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী সদর থেকে নবীনগরের সলিমগঞ্জে যাচ্ছিল। রাত আটটার দিকে জয়কালিপুর এলাকায় ট্রলারটি আসার পর আরেকটি ট্রলারে করে ১৫-১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। ডাকাতেরা কয়েকজনকে মারধরও করে। এ সময় দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে মুঠোফোন সেটসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।


আশুগঞ্জের বিদেশি নাগরিকদের নিয়ে পুলিশের বৈঠক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিয়ে শনিবার সকালে বৈঠকে করেছে পুলিশ। ডেস্ক ২৪:: পিডিবি কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদেশি নাগরিকদেরকে পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আশুগঞ্জ পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতে বিদেশি নাগরিকদেরকেও সতর্কভাবে চলাচলের আহ্বান জানাতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, শনিবার সকালে পিডিবি কার্যালয়ের অভ্যন্তরে হওয়া বৈঠকে উল্লেখযোগ্য অন্তত ১৫ জন বিদেশি নাগরিক উপস্থিতRead More


আখাউড়া স্থলবন্দরে ঈদের ছুটি শুরু

ডেস্ক ২৪:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছুটি শুরু হয়েছে। রোববার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী শনিবার সকাল থেকে পুনরায়Read More


This site is protected by wp-copyrightpro.com