July, 2016
পবিত্র মদিনা শরিফসহ তিন সৌদি শহরে বোমা হামলায় নিহত ৭, হামলাকারী পাকিস্তানের নাগরিক (ভিডিও)
ডেস্ক ২৪:: সৌদি আরবের পবিত্র মদিনা শরিফেসহ তিন সৌদি শহরে আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তাকর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।এ ঘটনায় দুই হামলাকারীও নিহত হয়েছে। গতকাল সোমবার ইফতারের সময় পবিত্র মসজিদে নববির কাছে এ হামলা হয়। এ ছাড়া সৌদি আরবের আরও দুটি স্থানে গতকাল আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম থেকে জানা যায়, নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, মসজিদে নববীর নিরাপত্তা চৌকিরRead More
ঢাকায় ভারতের দূতাবাসে হামলার সতর্কবার্তা গোয়েন্দাদের
নয়াদিল্লি ও ঢাকা: গুলশনে অমানবিক নৃশংস হামলার পর ফের বাংলাদেশে আঘাত হানতে পারে জঙ্গিরা। আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে ভারতীয় নাগরিক বা প্রতিষ্ঠানগুলি। ভারতীয় গোয়েন্দা সূত্রে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই খবরে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। কারণ, গোয়েন্দা সূত্রে খবর অনুযায়ী, জঙ্গিরা এবার মূলত টার্গেট করতে পারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে। সূত্রের খবর, হামলায় মাত্র একজন ভারতীয় মৃত্যুতে সন্তুষ্ট নয় জঙ্গিরা।তাদের মনে হয়েছে, এতে ভারতকে খুব একটা জোরাল ধাক্কা দেওয়া যায়নি। তাই ভারতীয় দূতাবাসকে টার্গেট করার ছক কষছে তারা। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকেRead More
রাত জাগতে কী খান ওবামা, জেনে নিন
ওয়াশিংটন: বিশ্বের ক্ষমতাশালীদের মধ্যে অন্যতম তিনি। স্বাভাবিকভাবেই তিনি প্রচন্ড ব্যস্ত। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। আমেরিকার প্রেসিডেন্ট পদে কাজ করাটা আদৌ সহজ নয়। প্রচুর পরিশ্রম করতে হয়। দীর্ঘক্ষণ কাজ করতে হয় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হয়। এই সব কাজে চূড়ান্ত দক্ষ ওবামা। তিনি জানেন, কীভাবে সময় কাজে লাগাতে হয়। তিনি কঠোর অনুশাসন মেনে চলেন। হোয়াইট হাউসে তাঁর ব্যক্তিগত অফিস ট্রিটি রুমে রাত জেগে কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাতে মাত্র পাঁচ ঘন্টা ঘুমোনোর সময় পান তিনি। অনেক সময় মাঝরাতে ঘুমিয়ে সকাল সাতটার মধ্যেই উঠে পড়েন তিনি। রাতRead More
বাংলাদেশের বৃহত্তম জঙ্গি হানা! লেন্সবন্দি আতঙ্কের প্রহর
রক্তাক্ত গুলশন। থমথমে বাংলাদেশ। ইস্তানবুলের সন্ত্রাসের ছায়া কাটতে না কাটতেই আরও এক ভয়বাহ জঙ্গি হানা। রাতভোর গুলির লড়াইয়ে ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের হাতে খুন হতে হয়েছে ২০ জন বিদেশি পণবন্দিরও। পণবন্দিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। গুলশনের রেস্তোরাঁর ১২ ঘণ্টা দম বন্ধ করা গুলি লড়াইয়ের কিছু আতঙ্কের মুহূর্ত দেখে নিন এক নজরে।
‘মাথার ওপর শন শন গুলি, ঝাঁপ দিলাম ২৫ ফুট নীচের ছাদে’
ডেস্ক ২৪:: ‘‘তত ক্ষণে পুলিশ আমাদের রেস্তোরাঁটাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। ওরাও তখন বুঝে গিয়েছিল, এ বার লড়তে হবে শেষ যুদ্ধটা। সেই সময় ওরা এ দিক ও দিক ছুটোছুটি করতে করতে এলোপাথাড়ি গুলি ছুড়ছিল। দেখলাম, ডিনার টেবিলে বসা এক ইতালীয়ের দিকে বন্দুক তাক করে রেখেছে এক জঙ্গি। গুলি ছুটে আসছে নানা দিক থেকে। একটা গুলি তো আমার মাথার ঠিক ওপর দিয়ে বেরিয়ে গেল। মেঝেয় শুয়ে পড়লাম প্রথমে, বাঁচতে। কিন্তু শুয়ে শুয়েই ভাবলাম, এ ভাবে কত ক্ষণই বা বাঁচতে পারব! কারণ, ওরা মেঝেতে মরার মতো পড়ে থাকলেও তো ছেড়ে দেবে না। কাছেRead More
১২৮ কেজির স্ত্রীর চাপে পিষ্ট হয়ে মৃত স্বামী
ডিজিটাল ডেস্ক: অদ্ভূত এক দুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ এক দম্পতির। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর গায়ের উপরে পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজনেরই মৃত্যু হয়। রাজকোটের পশ এলাকা কলাবাদের রামধাম সোসাইটির ঘটনা। বাড়ির একতলায় থাকতেন ৬৮ বছরের মঞ্জুলা ভিঠলানি ও তাঁর স্বামী নটবরলাল। দোতলায় থাকতেন তাঁদের ছেলে আশিস ও তাঁর স্ত্রী নিশা। সোমবার ভোর চারটের সময় আশিসের শ্বাসকষ্ট হওয়ায় নীচতলায় ওষুধ নিতে গিয়েছিলেন নিশা। ছেলের কথা শুনে তাড়াহুড়ো করে দোতলায় যেতে সিঁড়িতে ওঠেন মঞ্জুলা ও তাঁর স্বামী। তবে, ১২৮Read More
মসজিদে নববীর কাছে আত্মঘাতী হামলা, নিহত ৩ (ভিডিও)
ডেস্ক ২৪:: সৌদি আরবে মদিনা নগরীতে মসজিদে নববীর পাশে সোমবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আল আরাবিয়া টেলিভিশনের ফুটেজে ঘটনাস্থলে একটি গাড়ি জ্বলতে দেখা গেছে। সোমবার আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের নিজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। তারা দাবি করেছে, সৌদি আরবের অন্তত তিনটি শহরে বোমা হামলা হয়েছে। মক্কার পর মদিনা হচ্ছে ইসলামের দ্বিতীয় পবিত্র নগরী। এই নগরীতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর রয়েছে। এর আগে পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটে। গতRead More
বিজিবির দিনভর চোরাচালান বিরোধী অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার
সোমবার দিনভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৯ বোতল হুইস্কি এবং ৩৯ লিটার বাংলা চুলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর সীমান্ত ফাঁড়ী কর্তৃক বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলঘড়িয়া এলাকা নিয়মিত অভিযান পরিচালনা করে ১৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে। এছাড়া একই উপজেলার নোয়াবাদী এলাকা হতে সন্ধা ৬টায় অপর এক অভিযানে ১০ বোতল হুইস্ক জব্দ করা হয়। অপরদিকে আখাউড়া রেলওয়ে ষ্টেশন এলাকায় বিকাল সোয়া ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ জহিরুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেRead More
জঙ্গীবাদ রোধে আমাদের সকলে একযোগে কাজ করতে হবে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজে অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হামজা মাহমুদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়াRead More
ঈদ জামাতের প্রস্তুতি কাজ পরিদর্র্শন, নামাজ আদায়ের ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে— পৌর মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বৃহৎ ঈদ জামাত কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন এবার নামাজের স্থান সম্প্রসারিত হয়েছে। মুসুল্লীরা যেন কোন প্রকার দূর্ভোগের শিকার না হন সে জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। তিনি সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহের সৌন্দর্য বৃদ্ধি সহ ঈদ জামাতের প্রস্তুতি কাজ পরিদর্র্শন করেন। পৌর মেয়র ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন, গর্ত ভরাট, বালু ফেলা, রং করণ কাজ তিনি ঘুরে ঘুরে দেখেন এবং যথাযথ প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিস্টদের নির্দেশ দেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন ৮ নং ওয়ার্ডেরRead More



















