July, 2016
ভাদুঘরে অবৈধ গ্যাসলাইন অপসারণ
ডেস্ক ২৪:: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পৌর-শহরের ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম রুহুল আমিন রিমন জানান, রাতের আধারে একটি চক্র ভাদুঘর বাস টার্মিনাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়েছে। অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত জেলা জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হবে
ডেস্ক ২৪:: দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঈদের প্রধান জামাত জেলা ইদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে না । ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জেলা জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন সূত্রে এ খবর পাওয়া গিয়েছে। ঈদের এ প্রধান জামাতে জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার মুফতি মাওলানা শামসুল হক ইমামতি করার কথা রয়েছে। আজ দুপুরে পৌর মেয়র মিসেস নায়ার কবির জেলা ইদগাহ পরিদর্শন করেন। আজ বৃষ্টি হওয়াতে মাঠের বিভিন্ন অংশে পানি জমে থাকায় এবং এবং আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় এখানে ইদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজাসহ যুবক আটক
প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৬ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত আসামীর নাম ও ঠিকানা :: মোঃ ইয়াসিন মিয়া (কালু) (৩২), পিতা- মোঃ দুধ মিয়া, গ্রাম ও ডাকঘর- নুরালাপুর, থানা- মাধবদী, জেলা-নরসিংদী। ধৃত আসামী মোঃ ইয়াসিন মিয়া (কালু) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ অনুযায়ী অবৈধভাবে মাদক বহনের দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঈন উদ্দিন ইকবাল, সহকারী কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্তRead More
কেমন কাটে প্রবাসী বাঙ্গালীদের ঈদের দিন
আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি : সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদু উল ফিতর। এসব দেশে বসবাস করছেন প্রবাসী বাংলাদেশীদের একটি বিরাট অংশ। যারা পরিবার পরিজন ছাড়াই থাকেন।কীভাবে কাটছে এই প্রবাসীদের ঈদ? আসুন জেনে নেয়া যাক কেমন কাটে মধ্যপ্রাচ্যে ‘ব্যাচেলরদের’ ঈদের দিনটি। মঙ্গলবার চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ করা গেছে সেলুনগুলোতে। কর্মব্যস্ত জীবনে ঈদের জন্য নিজেকে প্রস্তুত করার এটাই সময় প্রবাসীদের। ফজর নামাজের পর সবার কানে মোবাইল।দিনের শুরুতে দেশের প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাতে সবাইRead More
একজন ‘ব্যর্থ পিতা’:: ‘জঙ্গি’ রোহানের বাবা জাতির কাছে ক্ষমা চাইলেন
ডেস্ক২৪::গুলশানের ক্যাফেতে ‘হামলাকারী’ হিসেবে যে পাঁচজনের ছবি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএসের বরাতে প্রকাশ করেছে, তার মধ্যে রোহান ইবনে ইমতিয়াজের বাবা এস এম ইমতিয়াজ খান (বাবুল) জাতির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। নিজেকে একজন ‘ব্যর্থ পিতা’ হিসেবে বর্ণনা করে ক্ষমতাসীন দলের এই নেতা মঙ্গলবার বলেন, “এটা খুবই দুঃখজনক, কষ্টকর এবং বিব্রতকর। ফেইবুক ও টিভিতে জানতে পারলাম, যে আমার ছেলে জড়িত। আমি একজন ব্যর্থ পিতা। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।” বাবুল বলেন, “ক্লাস নাইনে থাকতে যে ছেলে তেলাপোকা মারতে পারত না, সেই ছেলের হাতে এতবড় অস্ত্র! এসব অস্ত্র কোথা থেকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও শোক র্যালি :: গুলশান ট্রাজেডির ঘটনার তীব্র নিন্দায়
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে গুলশান ট্রাজেডির প্রতিবাদে।৫ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে এই র্যালি র্যালি বের হয়। এর আয়োজক ছিল জেলা স্বেচ্ছাসেবক লীগ। র্যালিটি স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে মানব বন্ধন তৈরী হয়। মানববন্ধনে বক্তারা গুলশান ট্রাজেডির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা বাংলাদেশকে জঙ্গি এবং অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতা বিরোধীদের অপপ্রয়াস। এসব জঙ্গিদের দমনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলRead More
পৌর মেয়র নায়ার কবীরের জেলা ঈদগাহ ময়দান পরিদর্র্শন
ডেস্ক ২৪:: পৌর মেয়র নায়ার কবীর বলেছেন, জেলার বৃহৎ ঈদ জামাত কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন এবার নামাজের স্থান সম্প্রসারিত হয়েছে। মুসুল্লীরা যেন কোন প্রকার দূর্ভোগের শিকার না হন সে জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। তিনি গতকাল সোমবার জেলা ঈদগাহের সৌন্দর্য বৃদ্ধি সহ ঈদ জামাতের প্রস্তুতি কাজ পরিদর্র্শন করেন। পৌর মেয়র ঈদগাহ মাঠের পানি নিষ্কাশন, গর্ত ভরাট, বালু ফেলা, রং করণ কাজ তিনি ঘুরে ঘুরে দেখেন এবং যথাযথ প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় তাঁর সাথে ছিলেন ৮ নং ওয়ার্ডেরRead More
আশুগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটারসাইকেল কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত নাহিদুল চরচারতলা গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নাহিদুল তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল মা মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ নেই বললে মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল। পরে সন্ধ্যায় নিজ ঘরেRead More
আখাউড়ায় মাটির দেয়াল ধসে ১৮ মাসের শিশু নিহত
জেলার আখাউড়ায় বৃষ্টিতে মাটির দেয়াল ধসে বৃষ্টি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃষ্টি নয়াদিল গ্রামের ইমাম হোসেনের মেয়ে। এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নয়াদিল গ্রামে বৃষ্টিতে ভিজে ইমাম হোসেনের ঘরের মাটির দেয়ালটি ধসে পড়ে। এসময় ঘরের সামনে শিশু কোলে নিয়ে কাজ করা অবস্থায় মা বকুল বেগম দেয়াল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়। এ ঘটনায়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে তৈরী করে নেয়া হয়েছে শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দান। ঈদের এ প্রধান জামাতে জামেয়া ইউনুছিয়া মাদ্রাসার মুফতি মাওলানা শামসুল হক ইমামতি করার কথা রয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা জামে মসজিদে। জেলা ঈদগাহ ময়দান ছাড়াও শহরের হাসপাতাল মসজিদ ময়দান, টেংকের পাড় ময়দান, ভাদুঘর শাহী জামে মসজিদ প্রাঙ্গণ, ভাদুঘর ফাঁটা পুকুর পাড় ঈদগাহ ময়দান, শেরপুর ঈদগাহ ময়দান, গোকর্ণ লঞ্চ ঘাট ঈদগাহ ময়দান ও কাউতলী স্টেডিয়াম সংলগ্নRead More



















