July, 2016
ভাদুঘর সংখ্যালঘু ঋষিপাড়ায় দুর্বৃত্তদের হামলা, ৫ বাড়িঘর ভাঙচুর:: আহত ১২
ডেস্ক ২৪:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পৌরশহরের ভাদুঘর ঋষিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুঘর গ্রামের এলমেপাড়ার ৭-৮ জন যুবক ঋষিপাড়ার পরিমল স্টোর নামে একটি মুদি দোকানে কোমল পানীয় কিনতে যান। তা দিতে একটু দেরি হওয়ায় ওই যুবকরা দোকানী পরিমলকে মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে যুবকরা তাদেরকেও ধাওয়া করে মারধর করে। একপর্যায়ে পাশ্ববর্তী এলেম পাড়াRead More
নদীতে ঝাপ দিয়েও সাদ্দাম হোসেনের শেষ রক্ষা হলনা
প্রতিনিধি:: বাঞ্ছারামপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে কোর্টে নিয়ে যাবার পথে লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যাবার পর ওই আসামিকে অবশেষে নবীনগর থানা পুলিশ নবীনগরের চরগোসাইপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮/৭) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সুত্র জানায়, বাঞ্ছারামপুর থানার ছয়ফুল্লাকান্দি গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল ঈদের দিন রাতে তিনি বাঞ্ছারামপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হন। আটক কৃত আসামিকে আজ ভোরে ব্রাম্মণবাড়িয়ার কোর্টে হাজির করানোর উদ্দ্যেশে ঐ থানার পুলিশ রওয়ানা দিলে পুলিশের চোখ ফাকি দিয়ে সাদ্দাম হোসেনRead More
নাসিরনগরে এক নেত্রীর আগমনী বার্তা
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর থেকেঃ- নামঃ এম,বি কানিজ (বিউটি কানিজ)। পিতা- সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম আবু তাহের। গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর। চার বোন দুই ভাইয়ের মাঝে এম,বি কানিজ তৃতীয়। এম,বি কানিজ ২০০২ সালে অত্র উপজেলার ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি,২০০৪ সালে নাসিসনগর ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি পরবর্তীতে ঢাকার লাল মাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও ২০১৩ সালে উক্ত বিদ্যালয় থেকে মেধা তালিকা ১ম শ্রেনীতে অষ্টম স্থান অধিকার করে মাষ্টার্স পাশ করে। বর্তমানে এম,বি কানিজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এশিয়া ফ্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এম,বি, এRead More
ঈদের ছুটি শেষে আখাউড়া স্থল বন্দরে আমদানি- রফতানি শুরু
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি- রফতানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে মাছ পাথরসহ বিভিন্ন পন্য ভারতে রফতানি হচ্ছে। শ্রমিকদের মাঝে কর্ম-চাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো মালামাল পরিবহন করছে। এর আগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। এ ছাড়া সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবারও পণ্য আমদানি রফতানি বন্ধ:ছিল। তবে এই ছুটিতে বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আপনার সন্তান কিভাবে ব্রেন ওয়াশড হয়?
বাংলাদেশি জঙ্গিদের পরিচয় পেয়ে সবার চোখ কপালে উঠে গেছে। এত এত ভাল ভাল স্বচ্ছল ও আধুনিক পরিবারের স্মার্ট ট্যালেন্টেড ছেলেরা কী করে মাত্র কয়েকদিনের মধ্যেই ব্রেনওয়াশড হয়ে গেল? একেকজন একেক থিওরি নিয়ে হাজির হচ্ছেন। আমি কোন থিওরি দিব না – তবে ইতিহাসের একটা ঘটনা বলবো। মিল খুঁজে পেলে সিরিয়াসলি নিতে পারেন। নাহলে স্রেফ ইন্টারেস্টিং একটি ঘটনা হিসেবেই পড়ে দেখতে পারেন। পারস্য সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতের সময়ে হাসান-ই সাব্বাহ নামের এক সাইকো বাস করতো। সময়টা একাদশ খ্রিষ্টাব্দ। এই হাসান নিজস্ব একটা সেনাবাহিনী গঠন করেছিল যারা তার হুকুমে নিজেদের জীবন দিয়ে দিতেও প্রস্তুতRead More
আশুগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা :: মোটরসাইকেল কিনে না দেয়ায়
ডেস্ক ২৪:: আশুগঞ্জে মোটারসাইকেল কিনে না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত নাহিদুল চরচারতলা গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাহিদুল তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল মা মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ নেই বললে মায়ের সঙ্গে অভিমানRead More
রক্তে রাঙ্গা ঈদের চাঁদ- শংকিত আতঙ্কিত বেদনা বিধুর উৎসব:: শোলাকিয়া মাঠের কাছে বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৪
বিবিসি বাংলা::কিশোরগঞ্জের স্থানীয় একজন সাংবাদিক সাইফুল হক দুলু বিবিসি বাংলাকে বলেছেন কিশোরগঞ্জে আজিমউদ্দিন হাই স্কুলের সামনে পুলিশ একটি টহল চৌকি বসিয়েছিল নিরাপত্তার জন্য। তিনি বলছেন সেখান দিয়ে হামলাকারীরা ভেতরে ঢোকার সময় “পুলিশ ওই চৌকিতে যখন ব্যাগ তল্লাশি করতে যায় তখন এক জঙ্গী একজন পুলিশ কনস্টেবলের ঘাড়ে কোপ দেয়।” “কোপ দেওয়ার সাথে সাথে গোলাগুলি। পুলিশ পাল্টা গোলাগুলি করার এক পর্যায়ে অন্য পুলিশ সদস্যরা যখন আসে, তখন সন্ত্রাসীরা পালাতে চেষ্টা করে।” সাইফুল হক বিবিসি বাংলার ফারহানা পারভীনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছেন এর মধ্যে হামলাকারীদের গুলিতে এবং দায়ের কোপে অন্তত নয়জন কনস্টেবল আহতRead More
‘শুনছি আটকরা উল্লেখ করেছে আমি টার্গেট ছিলাম’:: ইমাম ফরিদউদ্দিন মাসউদ।
বিবিসি বাংলা::অন্যান্য বছরের মত এবছরও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে নামাজ পড়াতে সেখানে গিয়েছিলেন ইমাম মওলানা ফরিদউদ্দিন মাসউদ। শোলাকিয়ায় ১৮৯তম ঈদের জামাতে ইমামতি করার জন্য সকাল নটার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কিশোরগঞ্জ স্টেডিয়ামে পৌছান ইমাম ফরিদউদ্দিন মাসউদ। ১০ বছর ধরে তিনি দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমামতি করছেন। বিবিসি বাংলার ফারহানা পারভীনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি মনে করছেন শোলাকিয়ায় হামলার টার্গেট সম্ভবত তিনিই ছিলেন। তিনি বলেন দীর্ঘদিন থেকেই তাঁকে হুমকিধামকি দেওয়া হচ্ছে। “আমি সবসময়ই জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার- এবং আমার পুরো ইমেজটাকেই আমি শান্তির জন্যRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত (ভিডিও)
প্রতিনিধি:: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক পূণ্যার্থীদের অংশগ্রহনের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিকাল ৫টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধামাধব মন্দির হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী গিয়ে শেষ হয়। আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার উল্টো রথযাত্রার শোভাযাত্রা শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধামাধব মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়াও ৬ জুলাই থেকে ১৪ জুলাই ৯ দিনব্যাপী ভোর হতে রাত পর্যন্ত শ্রী শ্রী আনন্দময়ীRead More
ফলোআপ :: নবীনগরে নারী ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
ডেস্ক ২৪:: নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সদস্য হত্যা মামলার পাঁচ নং আসামিকে বুধবার (৬/৭) সকালে পুলিশ গ্রেফতার করেছে। শিবপুর ফাঁড়ি পুলিশ একই ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করে। সুত্র জানায়, বিটঘর গ্রামের ইউপি সদস্য ইয়াছমিন আক্তার হত্যা মামলায় ওই গ্রামের রফিক মিয়ার ছেলে ইমাম হোসেন (৪০) কে এ ঘটনার ১৪ মাস পর উক্ত আসামির বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। উল্লেখ্য বিটঘর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ইয়াছমিন আক্তার (৩০ মে ২০১৫) নিজ বাড়িতে খুন হন।Read More



















