Main Menu

নাসিরনগরে দরিদ্রদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ

[Web-Dorado_Zoom]

13567159_10210003229385342_8482324064669243994_n

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রা‏হ্মণবাড়িয়া ঃ ব্রা‏হ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মুর্শিদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ও বিকাল ৩.০০ ঘটিকায় নাসিরনগর সদরে তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিরনগর সদর ইউনিয়নের ৫০ জন অসহায় দরিদ্র ও এতিমের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ ও বিকালে ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামে ৫০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়। সৈয়দ মুর্শিদ কামাল স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানের সভাপতিত্বে ও শাহআজিজুর রহিমের সঞ্চালনায় নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রা‏হ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান, দাঁতমন্ডল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ, পীরে কামেল হযরত মাওলানা মুক্তি আলাউদ্দিন, মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কামাল হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সদর ইউ/পি সদস্য মোঃ আজদু মিয়া, প্রবাসী ও লাভজা ইন্টারন্যাশনালের পরিচালক মোঃ আক্তার হোসেন সহ এলাকার বিভিন্ন সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares