June, 2016
বন্ধুসভার ইফতার
ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পাওয়ার হাউস রোডস্থ একটি কিন্ডার গার্টেন স্কুলের হল রুমে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, সিটি কলেজের প্রভাষক শাহীন মৃধা, ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হারুন, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ প্রমুখ। এ সময় বন্ধুসভার কার্যকরী সদস্যবৃন্দ ও নতুন-পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন। বন্ধুসভার জেলা কমিটির সভাপতি অভিজিৎ রায় ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ইফতারের পূর্বে দেশ- জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গলRead More
তিন শ্রমিক নেতা নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ট্রাক চাপায় তিন শ্রমিক নেতা নিহতের ঘটনায় দুই হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক জানান, হাইওয়ে পুলিশের গাজীপুর সার্কেলের পুলিশ সুপার শফিকুল ইসলামের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান ও কনস্টেবল আলী আকবরকে প্রত্যাহার করা হয়েছে। চলন্ত মোটরসাইকেলে লাঠি ছুঁড়ে মারার অভিযোগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদেরকে প্রত্যাহার করা হয়। এদিকে, এ ঘটনার সত্যতা যাচাইয়ে মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। মঙ্গলবার হাইওয়ে পুলিশের গাজীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীরকে প্রধান করে এ কমিটিRead More
নাসিরনগরে মাছ শিকারে গিয়ে মৃগী রোগীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদীতে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে মনির মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুঁড়ি বাজার সংলগ্ন সিংঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মনির চৈয়ারকুড়ি গ্রামের নোয়াজ আলীর ছেলে। গোকর্ণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান খাঁন জানান, মনির মৃগী রোগী ছিলেন।
সামনে ঈদ:: ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পীরা ব্যস্ত
ডেস্ক ২৪:: ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পীদের। ৩শতাধিক জুতা তৈরির কারখানায় প্রায় ৭হাজার শ্রমিক দিন-রাত কাজ করছেন। আর এ সব কারখানার তৈরি জুতা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের সর্বত্র। ব্রাহ্মণবাড়িয়ায় ১৯৮৪ সালের দিকে দু’একটি পাদুকা কারখানা গড়ে ওঠে। পরবর্তীতে উদ্যোক্তারা এ শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে গড়ে তোলে নতুন নতুন কারখানা। বর্তমানে এই জেলায় ৩শতাধিক পাদুকা কারখানা রয়েছে। আর এসব কারখানায় প্রায় ৭হাজার শ্রমিক কাজ করছেন। শহরের পশ্চিম মেড্ডা পীরবাড়ি বাজার, শহরতলীর নাটাই বটতলী বাজার, ভাটপাড়া, রাজঘর, জনতা মার্কেট, অষ্টগ্রাম, ভাদুঘরে গড়ে উঠেছে ওইসব পাদুকা কারখানা। নতুনRead More
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সদস্যের বিচারের দাবিতে ট্যাঙ্কলরী শ্রমিকদের কর্মবিরতি
ডেস্ক ২৪:: সরাইলে ট্রাকচাপায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা ট্যাংক-লরি শ্রমিক কমিটির তিন নেতার মৃত্যুর প্রতিবাদে ও দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে সারা দেশে ১ ঘণ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আধাবেলা কর্মবিরতি পালন করছেন কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সারা দেশে ১ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কেন্দ্রীয় কমিটির ডাকে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জেলা ট্যাংক-লরি শ্রমিক কমিটির নেতারা। জেলা ট্যাংক-লরি শ্রমিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন মোল্লা জানান, তিন নেতার মৃত্যুতে দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে কেন্দ্রীয় ফেডারেশনেরRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১২ কেজি গাঁজা ও ২১ বোতল হুইস্কি আটক
অদ্য ২৮ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে ভোর ০৫:৪৫ ঘটিকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া বিজয়নগর উপজেলার কালাছাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় ২১ বোতল হুইস্কি আটক করা হয়েছে। আটককৃত এইসব মাদকের আনুমানিক মূল্য তেয়াত্তর হাজার পাঁচশত টাকা। তবে এসময় কাউকে গ্রেফতারRead More
দ্রুত মন ভালো করে দিতে পারে যে কাজগুলো
প্রাপ্ত বয়স্ক জীবনের নানা রকমের ঝামেলায় যখন আপনার মন-মেজাজ খারাপ হয় এবং আপনি খুব বিষণ্ণ হয়ে পড়েন, আপনার আবেগের নিয়ন্ত্রণ হারান তখন এমন কিছু প্রয়োজন হয় যা আপনার মুডকে ভালো করে দিতে পারে। হ্যাঁ, আজ এমনি কয়েকটি সহজ কৌশলের কথা জেনে নেই আসুন যা আপনার মুডকে তাৎক্ষণিকভাবে ভালো করে দিতে পারে। ১। গান শুনুন গবেষণায় দেখা গেছে, গান শুনার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে যেমন- মানসিক চাপ কমায় এবং হৃদপিণ্ডকে শান্ত রাখে। তাই যখনই মন-মেজাজ খারাপ হবে তখন আপনার পছন্দের কোন গান শুনুন অবিলম্বেই আপনার মন ভালো হয়ে যাবে। ভাল গানRead More
ভিন্ন উপায়ে বাবা হলেন তুষার কাপুর!
তুষার কাপুরের ঘর আলো করে এসেছে এক ছেলেসন্তান! সুখবরটি নিজেই সবাইকে দিলেন তুষার। নাম রেখেছেন ‘লক্ষ্য’। তুষার জানিয়েছেন, বর্তমানে সুস্থ্ আছে লক্ষ্য। গত সপ্তাহে মুম্বাইয়ের জ্যাসলক হাসপাতালে ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন'(আইভিএফ) এবং ‘সুরোগেসি’ প্রক্রিয়ায় জন্ম হয় লক্ষ্যের। অন্য কোনো মহিলার গর্ভে বাবা-মা হতে উৎসাহী দম্পতির সন্তান ধারণ এবং জন্ম দেয়ার প্রক্রিয়ার নাম ‘সুরোগেসি’। বাবা হবার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তুষার বলেন, ‘বাবা হতে পেরে আমি রোমাঞ্চিত! পিতৃত্বের এই অনুভূতি ইতোমধ্যেই আমার হৃদয় এবং মনকে জয় করেছে। সব মিলিয়ে লক্ষ্যকে পেয়ে আমি যারপরনাই রোমাঞ্চিত। আমার জীবনে এর চেয়ে বড় আনন্দের বিষয় আরRead More
তিন শ্রমিক নেতার দাফন সম্পন্ন, নিহতের প্রতিবাদে মঙ্গলবার আশুগঞ্জে অর্ধদিবস ও সারা দেশে ১ ঘন্টা কর্মবিরতি
সোমবার সরাইলের বেড়তলা এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪৩) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়ার (৫২) জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ এশার ঘাটুরা লতিফিয়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে, তিন সন্তানকে হারিয়ে ঘাটুরা গ্রামে শোকের মাতম বইছে। গ্রামবাসী এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবি করেছেন। এদিকে, সমবেদনা জানাতে বাংলাদেশ ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সাথে দেখা করেন। পাশাপাশি তারা স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে নিয়েএকটি আলোচনা সভাওRead More
আত্মজিজ্ঞাসা:: দেখুন তো আপনি কেমন??
ডক্টর ফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটাতে আপনার ব্যক্তিসত্ত্বার উপর মানুষ একটা ধারণা পেয়ে যায়। আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়। এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর জানতে পারেন। ডক্টর ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫। তিনি অপ্রাহ উইনফ্রে এর উপর এই টেস্ট করেন,তিনি পেয়েছিলেন ৩৮। তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান,আপনি বর্তমানে কোথায় কেমন আছেন,Read More



















