Main Menu

June, 2016

 

মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ডের জমাতে মিজান পরীক্ষার ফলাফল ঘোষণা

মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ড ব্রাহ্মণবাড়িয়ার ২০১৬ইং শিক্ষাবর্ষে জমাতে মিজান (৬ষ্ঠ শ্রেণি)’ পরীক্ষার ফলাফল গত ২৫ জুন প্রকাশ হয়েছে। উক্ত আঞ্চলিক বোর্ডে ৭২টি মহিলা মাদ্রাসা থেকে ৬৮০ জন ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এতে ৩৭জন ছাত্রী মেধাস্থান অধিকার হয়। পাশের হার-৯১.৩২%। উক্ত ফলাফল বোর্ডের সহ-সভাপতি আল্লামা ইসহাক’র সভাপতিত্বে বোর্ডের মহাসচিব মাওঃ মাহফুজুল হক এই ফলাফল ঘোষনা করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ জুবাইর আহমেদ আনসারী, মাওঃ আলী আজম কাসেমী, মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ মুফ্তী আবদুল্লাহ, মাওঃ মঈনুল ইসলাম, মাওঃ এনামুল হক, মাওঃ কাজী মঈনুদ্দীন, মাওঃ জালাল উদ্দিন, মাওঃ এরশাদুলRead More


জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর পিতা মরহুম মোঃ আজিজুল হকের কুলখানি অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর পিতা মরহুম মোঃ আজিজুল হকের কুলখানি গতকাল সোমবার রাজশাহী মহানগরের মহিষবাঠান এলাকার নিজ বাসবভনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মিজানুল আজিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহরিয়ার ফিরোজ, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওসমান গণি, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুল আলম, প্রবীণ ন্যাপ নেতা মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম ডাবলু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সাদরুল ইসলাম, ওয়ার্ড কমিশনার মোঃ কামরুজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দRead More


পৌরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে —– পৌর মেয়র নায়ার কবীর

মেড্ডা সিও অফিস এলাকায় পৌরসভার উৎপাদন নলকূপের মেরামত কাজ শেষে নতুনভাবে নলকূপটি চালু করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে মেরাকৃত নলকূপের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতান খানম নিশাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পানি সরবরাহের সহকারী প্রকৌশলী আতাউর রহমান, সংরক্ষিত পৌর কাউন্সিলর হালিমা আক্তার কাজল, ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, শহর স্বেচ্ছাসেবকRead More


জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে আলহাজ্ব কাজী সেলিম রেজার শোক

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর পিতা মোঃ আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সৌদি আরবস্থ রিয়াদ আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজা। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে কমরেড নজরুল ইসলামের শোক

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর পিতা মোঃ আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলাম। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সাংবাদিক মনির হোসেনের শ্বাশুড়ীর মৃত্যুতে বিষ্ণুপদ দেব এর শোকবার্তা

দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক প্রভাষক সংস্কৃতিকর্মী মোঃ মনির হোসেনের শ্বাশুড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক, জেলা স্যানিটারী মালিক সমিতির সভাপতি কুমারশীল মোড় মেসার্স অলকা স্যানিটারী মার্ট এর সত্বাধিকারী, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বাংলাদেশ অধ্যায় কেন্দ্রীয় সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট ও সাহিত্য একাডেমী’র আজীবন সদস্য, শহর আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব। তিনি বিবৃতিতে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নাসিরনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে হালিমাতুছ সাদিয়া (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ফান্দাউক খেলার মাঠ সংলগ্ন নদীতে ডুবে তার মৃত্যু হয়। সে ভোলাউক গ্রামের আলী রহমানের মেয়ে ও ফান্দাউক মনিং সানং কেজি স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্রী ছিলো স্কুলের প্রিন্সিপাল নান্টু দেব জানায়, ফান্দাউক গ্রামে মামা মহিউদ্দিনের বাড়িতে থেকে ফান্দাউক মনিং সানং কেজি স্কুলের স্ট্যান্ডার্ড ওয়ানে পড়াশুনা করত সাদিয়া। প্রতিদিনের মত স্কুলে যায় সাদিয়া। স্কুলের বার্ষিক পিকনিক উপলক্ষে পাশ্ববর্তী ফান্দাউক খেলার মাঠে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ফুটবল খেলা করে। এ খেলা দেখা গিয়ে সবারRead More


সরাইল বেড়তলায় পুলিশের তাড়া খেয়ে ট্রাকচাপায় ৩ শ্রমিকনেতা নিহত,ঢাকা-সিলেট সড়ক অবরোধ(ভিডিও)

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে উপজেলার বেড়তলা এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশের তাড়া খেয়েই তিন মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। নিহত তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্যাংক-লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪৩) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া (৫২)। নিহত সবার বাড়ি সদর উপজেলার ঘাটুরা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন আরোহীসহ চলন্ত মোটর সাইকেলটি থামানোর সংকেত দেয় সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামানের নেতৃত্ব মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা। মোটরRead More


ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

ডেস্ক ২৪:: হাইকোর্টের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক এবং রাজিক আল জলিল এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। শনিবার নির্বাচন অনুষ্ঠানের উপর এক মাসের স্থাগিতাদেশ দিয়ে উচ্চ আদালতের রুলনিশি জারি করা একটি সার্টিফাইড কপি চেম্বার কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি তানজিল আহমেদ আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য চেম্বারের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সাধারণ সভা করা ছাড়াই এবং চেম্বার সদস্যদেরRead More


জেলা প্রশাসকের পিতার মৃত্যুতে সৈয়দ মিজানুর রেজার শোক

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের পিতা মোঃ আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


This site is protected by wp-copyrightpro.com