১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১২ কেজি গাঁজা ও ২১ বোতল হুইস্কি আটক
[Web-Dorado_Zoom]
অদ্য ২৮ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে ভোর ০৫:৪৫ ঘটিকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এছাড়া বিজয়নগর উপজেলার কালাছাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় ২১ বোতল হুইস্কি আটক করা হয়েছে। আটককৃত এইসব মাদকের আনুমানিক মূল্য তেয়াত্তর হাজার পাঁচশত টাকা। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।প্রেস রিলিজ
« দ্রুত মন ভালো করে দিতে পারে যে কাজগুলো (Previous News)



















