May, 2016
আশুগঞ্জে নারী মেলা
আশুগঞ্জ প্রতিনিধি : “সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদকে না বলুন” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে নারী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমাবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নারী মেলা উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী। মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা মকবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোৎনা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ছফিউল¬াহ মিয়া, সাধারন সম্পাদক আবু নাছের আহমেদ,Read More
গৌর সাহার সাংবাদিক সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা॥ প্রকৃত দোষীকে চিহ্নিত করার দাবী
গতকাল ১৭ মে মঙ্গলবার সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ফেইসবুকে ভূয়া আইডি খুলে সাম্প্রদায়িক উস্কানিমুলক মন্তব্য শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা নিম্ন স্বাক্ষরকারী জয়ন্ত দাস,সুকান্ত দাস এবং নীলকান্ত দাস। ফেইসবুক বা এর কার্যক্রম সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। আমরা এসব বুঝিও না। ফেইসবুকে যে মন্তব্য প্রকাশিত হয়েছে বলে দাবী করা হয়েছে আমরা এর সাথে কোন ভাবেই জড়িত নই। উত্তরাধিকার সুত্রে আমাদের আওতায় পাওয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া বান্নিঘাটস্থ মন্দিরের জায়গা তথা দেবোত্তর সম্পত্তির দখল নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী গৌর চন্দ্র সাহার সাথে আমাদেরRead More
নুরজাহান বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী আজ
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক মরহুম ব্রিগেডিয়ার এ এন এম নুরুজ্জামানের বড় বোন,অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিটেনডেন্ট মরহুম আবুল ফয়েজের স্ত্রী ও দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজুর শ্বাশুড়ী। নুরজাহান বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী আজ বুধবার।এউপলক্ষ্যে তার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়াস্থ বাসভবনে ও আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের শালক পাড়ায় দোয়াও মিলাদ মাহফিলের আযোজন করা হয়েছে। প্রেস রিলিজ
কৃষকদের বাদ দিয়ে দেশে কোনো কিছুই সম্ভব নয়:: বিজয়নগরে আখতারুন্নেছা শিউলী
ডেস্ক ২৪:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুন্নেছা শিউলী বলেছেন, দেশে সু-শাসন প্রতিষ্ঠায় কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু তাই নয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতেও কৃষকরা সবচেয়ে বেশী অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেন, কৃষকদের বাদ দিয়ে দেশে কোনো কিছুই সম্ভব নয়। তাই সরকার কৃষিখাতে ভর্তুকী প্রদান করছে। মঙ্গলবার বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবি’র উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আওতাভুক্ত প্রাথমিক সমিতির সদস্যদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় একথা বলেন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে উপজেলা কৃষি কর্মকর্তা মস্কর আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলাRead More
আওয়ামীলীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী সাময়িক বহিস্কার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের পাঁচ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কৃতরা হলেন নাটাই (দক্ষিণ) ইউপির জেলা আওয়ামীলীগ সদস্য শাহ আলম, বুধল ইউপির সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ, সাদেকপুর ইউপির ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন, রামরাইল ইউপির সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর। আলRead More
নিরপেক্ষ নির্বাচনের দাবি:: নির্বাচনে হয়রানির প্রতিবাদ স্বতন্ত্র প্রার্থীর
ডেস্ক ২৪:: সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে জানিয়ে এর সুরাহা চেয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, ‘তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ আওয়ামী লীগ ও বিএনপির মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনী মাঠে আমার অবস্থান ভালো হওয়ায় প্রতিদ্বন্দ্বী বাকি তিন প্রার্থী আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করেছেন।’ তিনি বলেন, ‘গত ১৫ মে স্থানীয় সোনাসার গ্রামের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকেRead More
বিজয়নগরে ট্রাক্টর চাপায় কিশোরের মৃত্যু
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর চাপায় সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে। বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামলা পাশা জানান, বিকেলে সিঙ্গারবিল গ্রামে রাস্তা পারাপারের সময় একটি বালুবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদালতের কাগজ জালিয়াতি করে চালানো মোটর সাইকেলসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ আদালতের কাগজপত্র জালিয়াতি করে মোটর সাইকেল চালনাকারী মধ্যপাড়ার বাসিন্দা সৈয়দ রেজা-ই রাব্বী অবশেষে মোটর সাইকেলসহ গতকাল ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশেরহাতে ধরা পড়েছে। ঘটনাটি টব অব দ্যা টাউন। প্রাপ্ত তথ্যে জানা যায, পৌর শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ রেজা-ই রাব্বী বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া হতে নিলাম সুত্রে ক্রয়কারী হিসেবে ইয়ামাহা কোম্পানীর এফ জেড-এস পরিচয়ের মোটর সাইকেলের পেছনে প্লেট ব্যবহার করে বীর দর্পে চালিয়ে আসছিল। গতকাল গোপন সুত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এস,আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ইস্কফ, গাঁজা, হুইস্কি এবং ফেনসিডিলসহ আসামী আটক
অদ্য ১৬ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৬৬ বোতল ইস্কফ, ০৬ কেজি গাঁজা, ৯৯ বোতল হুইস্কি এবং ২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন আসামীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ১৬ মে ২০১৬ তারিখ ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর ল্যাঃ নাঃ মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৬৬ বোতল ইস্কফ, ০৬ কেজি গাঁজা এবং বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আক্তারুজ্জামান এর নেতৃত্বে দুলালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল হুইস্কি এবং ১৫ বোতল ফেনসিডিলRead More
সরাইলে স্কাউটস সমাবেশ উদ্বোধন করেন এড. জিয়াউল হক মৃধা এমপি
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫দিন ব্যাপী স্কাউটস সমাবেশর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত সমাবেশের উদ্বোধন করে এড. জিয়াউল হক মৃধা এমপি বলেছেন, স্কাউটস একটি সামাজিক আন্দোলন, যারা মেধাবী ও নেতৃস্থানীয় শিক্ষার্থী যুবক কিশোর তারাই এই আন্দোলনের সাথে যুক্ত হয়। চরিত্র গঠন, জন সেবা, মানবসেবা সহ সামাজিক কর্মকান্ডে স্কাউটসে অংশগ্রহণ কারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি এই আন্দোলনে যারা জড়িত তাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, এই ৫ দিনের সমাবেশ থেকে প্রশিক্ষন লব্দ জ্ঞান তোমাদের নিজ নিজ এলাকার সহপাঠিদের মাঝে ছড়িয়ে দিতেRead More



















