Main Menu

আওয়ামীলীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী সাময়িক বহিস্কার

[Web-Dorado_Zoom]

suspendব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের পাঁচ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কৃতরা হলেন নাটাই (দক্ষিণ) ইউপির জেলা আওয়ামীলীগ সদস্য শাহ আলম, বুধল ইউপির সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হামিদ, সাদেকপুর ইউপির ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন, রামরাইল ইউপির সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক চেয়ারম্যান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর।

আল মামুন সরকার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তিনি আরো জানান, সদর উপজেলা আওয়ামীগের সুপারিশের প্রেক্ষিতেই তাদের স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি দেয়া হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares