Main Menu

May, 2016

 

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একরাম হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১৬ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত একরাম ওই গ্রামের দক্ষিণ-পূর্বপাড়ার মুজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটছিলো একরাম। ডালটি পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আটকে গেলে একরাম পা দিয়ে ডালটি সরানোর চেষ্টা করে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় একরাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. নজিরRead More


নির্বাচনী সহিংসতা: ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে কুপিয়ে হত্যা

ডেস্ক ২৪:: বিজয়নগরে নির্বাচনী বিরোধের জের ধরে নূর চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর চৌধুরী নূরপুর গ্রামের মৃত তাহের চৌধুরীর ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ মে চম্পকনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার হওয়ার কথা থাকায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনার পর নূরসহ উভয় পক্ষের লোকজন রাতে বাড়িতেRead More


প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে আন্তরিক ভূমিকা রাখতে হবে:: খ.আ.ম রশিদুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম বলেছেন, প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ঐতিহ্য সুনামের ধারাবাহিকতা রস্খায় সকল সদস্যের সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন অটুট রেখে এই ক্লাবকে আরও গতিশীল করতে চাই। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের প্রথম সভার সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আল আমীন শাহীন, সহকারী সাধারণ সাধারণ সম্পাদক বাহারুলRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ইস্কফ, ফেনসিডিল এবং হুইস্কি আটক

 ১৫ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫৮ বোতল ইস্কফ, ৮৯ বোতল ফেনসিডিল এবং ৬৭ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ১৫ মে ২০১৬ তারিখ আজমপুর সীমান্ত ফাঁড়ী হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৫৮ বোতল ইস্কফ ও ৮৯ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে আনোয়ারপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬৭ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি সদস্যরা।Read More


পরিচালনা পরিষদের প্রার্থী হতে মেয়েকে দুই প্রতিষ্ঠানে ভর্তি করলেন বাবা

নবীনগর প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের আব্দুল মমিন মিয়ার মেয়ে আছিয়া বেগম শিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসায় নবম শ্রেণীর ছাত্রী হিসেবে প্রথম সাময়ীকি পরীক্ষা দিচ্ছে একই সাথে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেলীতে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও চরম উওেজনা সৃষ্টি হয়েছে। জানা যায়, আগামী ১৯ মে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আব্দুল মমিন মিয়া তার মেয়ে আছিয়া বেগমকে শিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে গত ২৮জানুয়ারী ৭ম শ্রেণীর পরিত্যাগপত্র নিয়ে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়েছেন তার রোল নং ১৩৮।এ ঘটনা জানাজানি হলে অপর প্রার্থীRead More


৭০৪ পদে কর্মকর্তা নেবে কৃষি ব্যাংক

ডেস্ক ২৪ঃঃবাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা পদে ৭০৪ জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম: কর্মকর্তা পদসংখ্যা: ৭০৪টি যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সমমান পাশ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনে ন্যূনতম একটি প্রথম শ্রেণি থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। আবেদনের নিয়ম: আগ্রহীরা ১৭ মে থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd থেকে অনলাইন অ্যাপ্লিকেশন পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শেষ তারিখ: ৭ জুন ২০১৬। সূত্র: আমাদের সময় – See more at: http://www.bbarta24.net/jobnews/2016/05/15/33530#sthash.L66JfYPR.dpuf


মুস্তাফিজুর বিস্ময়প্রতিভা, বুঝেসুঝে খরচ করতে হবে:: রবি শাস্ত্রী

আজ বলব মুস্তাফিজুর রহমানকে নিয়ে। খুব বড়সড় চেহারার মালিক ও নয়, প্রচণ্ড গতি আছে বোলিংয়ে এমনও না। ওই এক মাত্র বোলার নয় যে ক্রিকেট বলকে সুইং করাতে পেরেছে। এখন তো সবাই কাটার করতে পারে। তার উপর মাঝে মাঝেই ছেলেটা হাসে। ফাস্ট বোলারদের  ক্ষেত্রে যেটা সচরাচর দেখা যায় না। তা হলে কেন বিশেষজ্ঞরা মুস্তাফিজুরকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখন বিশ্বের সেরা তরুণ ফাস্ট বোলার হিসেবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে? পরিসংখ্যান কিন্তু বলছে এ ছেলে বিস্ময়প্রতিভা। ভাবুন ভারতের বিরুদ্ধে একটা ওয়ান ডে সিরিজে দুটো পাঁচ উইকেট নেওয়া পারফরম্যান্স দিয়ে শুরু। বা আমলা, দুমিনি আর ডি’কককেRead More


‘বউ পেটাবেন’ কী ভাবে? সৌদি টিভি চ্যানেলে দেখানো হল ভিডিও!

কী কী কারণে এবং কী ভাবে ‘বউ পেটানো’ উচিত, তা নিয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হল সৌদি আরবের সরকারি টেলিভিশন চ্যানেলে। বিষয়টি জানাজানি হতেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে গোটা বিশ্বে। কোনও দেশের সরকারি টেলিভিশন স্ত্রীয়ের উপর নির্যাতন চালানোর পক্ষে এমন প্রচার কী ভাবে চালালো, তা নিয়েই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ভিডিওতে দেখা গিয়েছে, এক ফ্যামিলি থেরাপিস্ট বক্তব্য রাখছেন। তাঁর নাম খালেদ আল-সাকাবি। তিনি ভিডিওতে ব্যাখ্যা করছেন, এক জন পুরুষ কোন কোন কারণে তাঁর স্ত্রীকে মারবেন। স্ত্রীকে মারধর করা এবং শাসন করা যে স্বামীর অধিকার, তাও জোর গলায় দাবি করেছেন সাকাবি। ভিডিওতে সাকাবিRead More


নব নির্বাচিত পৌর কাউন্সিলর শাহ্ মোঃ শরীফ ভান্ডারীকে নরসিংদী কাপড় ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

নরসিংদী কাপড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ১৪ মে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত পৌর কাউন্সিলর শাহ্ মোঃ শরীফ ভান্ডারীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। ঐ সময় নরসিংদী কাপড় ব্যবসায়ী সমিতির নেতা শাহ্ মোঃ দুলাল, রফিক মিয়াজী, কাজল-১, কাজল-২, সবুজ খান, আবু হোসেন সহ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জশীট দাখিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় চার্জশীট দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অদ্য বিকেল ৫ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলাম, সহ সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এড. আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তরRead More


This site is protected by wp-copyrightpro.com