April, 2016
সরাইলে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার
মোহাম্মদ মাসুদ ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় নির্মানাধীন ভবনের মাটি খুড়ার সময় কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের মুতির্র সন্ধান পেয়েছে নির্মান শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রবাসী আবাদুর মিয়ার বাড়ী থেকে সরাইল থানা পুলিশ এ মুর্তি উদ্ধার করে। পুলিশ এলাকাবাসী ও নির্মান শ্রমিকরা জানান,বৃহস্পতিবার সকালে প্রবাসী আবাদুল মিয়ার বাড়ীর নির্মান কাজ করার জন্য মাটি খুড়ে নির্মান শ্রমিকরা ২০/২৫ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মুর্তি দেখতে পায় । বিষয়টি মালিক এর লোকজন টের পেয়ে মূর্তিটি নিয়ে সটকে পড়ে আবাদুলের শ্বশুড় বাড়িতে চলে যায়। মুহুর্তে মূর্তি পাওয়ার খবরRead More
ইউপি নির্বাচন :: নাসিরগরের চেয়ারম্যান প্রার্থীকে বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণ নাশের হুমকি
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের স্বতন্ত্র আওয়ামীলীগের বিদ্রেহী প্রার্থী (আনারস) মোঃ জানে আলম সায়েমকে তার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণ নাশের হুমকির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে তার নিজ বাড়িতে। ওই ঘটনায় জানে আলম (সায়েম) বাদী হয়ে নাসিরনগর থানায় সাধারণ ডায়রী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। ওই ঘটনায় প্রার্থী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। জানাগেছে ২৩ এপ্রিল অত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। উক্ত নির্বাচনে জাতীয়তা বাদী দল বি এন পি থেকে এডভোকেট কামরুজ্জামান মামুন ধানের শীষRead More
নাসিরনগরে ড্রাইভারকে বেঁধে সি এন জি ছিনতাই
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কে ড্রাইভারকে বেধে সি এন জি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত অনুমান ৯ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। সি এন জি ড্রাইভার আশুরাইল গ্রামের মৃত আবু কালামের ছেলে মোঃ রুবেল মিয়া এ প্রতিনিধিকে জানায় মোড়াকুড়ি থেকে নাসিরনগরে আসার কথা বলে ৫ জন লোক সি এন জিতে উঠে। ফান্দাউক কাস্তি নদীর ব্রীজের নিকট আসার আগেই ফান্দাউক মহাশ্মশানানের নিকট এসে ফাকা পেয়ে প্রস্রাবের কথা বলে যাত্রীরা গাড়ী থেকে নেমে ড্রাইভারের মুখে গামছা চেপে ধরে কৃষ্ণপুরের নিকট মাঠে নিয়ে ড্রাইভারের পরণের শার্ট ওRead More
ভাটপাড়ায় প্রবাসীর ভবন ণির্মাণ কাজে চাঁদা দাবী। মালামাল লুট। খুনের হুমকি
ষ্টাফ রিপোটার॥ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কর্তৃক দালান ভবন নির্মাণ কাজ করতে হলে ২ লক্ষ টাকা চাঁদা দাবী নির্মাণ সামগ্রীর রড লুট এবং খুন করার হুমকি দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় এসডিআর এজাহার নং ৮১৯/ তাং-২৩.০৪.২০১৬ইং রজু হয়েছে। সদর উপজেলাধীন নাটাই ইউপির ভাটপাড়া গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে। আমতলী বাজার সংলগ্ন ভাটপাড়া গ্রামের পূর্ব পাড়ার কাউসার বাদী হয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দাখিলকৃত এজাহরের সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ বাদী তার নিজ বসত বাড়িতে ৩তলা ফাউন্ডেশন দিয়ে দালান ভবন নির্মাণ করার লক্ষ্যে নির্মাণ সামগ্রী ইট, রড, সিমেন্ট সহ অন্যান্যRead More
ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পৌর মেয়র নায়ার কবীরের সৌজন্য সাক্ষাৎ
গত মঙ্গলবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে নবাগত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে পৌর এলাকার ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমেদ খান, শিক্ষানুরাগী সদস্য আজিজুর রহমান বাচ্চু, অভিভাবক সদস্য মোঃ জামাল মিয়া, হারুন অর রশিদ হারু, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, দপ্তরী রহিম ডালী প্রমুখ। এ সময় শিক্ষকবৃন্দ নবাগত পৌর মেয়র নায়ার কবীরের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।প্রেস রিলিজ
অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন বিষয়ে ডকুমেন্টারী প্রদর্শিত
বুধবার সকাল ১১টায় বেসরকারী সংস্থা মৃদঙ্গ এর সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন বিষয়ে এক ডকুমেন্টারী প্রদশিত হয়েছে। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্ররা ডকুমেন্টারী উপভোগ করেন। বর্তমান সরকারের স্বাস্থ্য সেবার বিভিন্ন উদ্যোগ প্রদর্শিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আদর্শ গ্রাম প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, কিশোর- কিশোরী স্বাস্থ্য, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু রোধসহ ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন তথ্য সম্বলিত ডকুমেন্টারী প্রদর্শিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন ও অন্যান্য শিক্ষকবৃন্দের সহযোগিতায় প্রদর্শনীটি প্রাণবন্ত হয়ে উঠে।প্রেস রিলিজ
ব্রাহ্মণবাড়িয়ায় জলাতঙ্ক ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
ডেস্ক ২৪:: জলাতঙ্ক ও ডেঙ্গুজ্বর প্রতিরোধ বিষয়ে এ্যাডভোকেসী এক সভা গতকাল ২৭ এপ্রিল বুধবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ইক্রেডিবেল এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভাপতির ভাষণে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যে রোগের মৃত্যু নিশ্চিত যদি সময়তমত ঠিকা না দেয়া। পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে থাকে। তাছাড়া বিড়াল, বেজী, চিকা, ইদুরের কামড়ে জলাতঙ্ক হতে পারে। ইহা একটি ভাইরাস গঠিত প্রাণঘাতি রোগ যা মানুষ ও অন্যান্যRead More
রশিদুল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সভাপতি, দীপক সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে আগামী দুই বছর (২০১৬-১৮বর্ষ) এর জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে খ.আ.ম রশিদুল ইসলাম (ইনকিলাব), সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী (আমাদের সময়), সহসভাপতি আল আমীন শাহীন (নয়াদিগন্ত), সহসভাপতি মফিজুর রহমান লিমন (বৈশাখী টিভি), সহকারী সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা (যায়যায় দিন), কোষাধ্যক্ষ সৈয়দ রিয়াজ আহমেদ অপু (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ (আমাদের অর্থণীতি), পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা (মোহনা টিভি), সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু (এনটিভি), কার্যকরী সদস্য মোঃ আশিকুল ইসলাম (বাংলাভিশন),Read More
নাসিরনগরে জন্ম নিবন্ধনের প্রায় লক্ষাধিক টাকা আত্মসাতের পাঁয়তারা করছে ইউপি পরিষদের চেয়ারম্যান
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের ০৯ নং চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা কর্তৃক জন্ম নিবন্ধনের প্রায় লক্ষাধিক টাকা আত্মসাতের পাঁয়তারার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় চেয়ারম্যান তার চাচাতো ভাই মাহমুদুল হাসানকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিয়োগ দিয়ে তার মাধ্যমে উল্লেখিত পরিমান টাকা আত্মসাতের পাঁয়তারা করে আসছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য বছর প্রতি ৫.০০ টাকা হারে ফি আদায় করার কথা থাকলেও চেয়ারম্যান উদ্যোক্তাকে দিয়ে অতিরিক্ত ৫০-৫০০ টাকা আদায় করে দুইRead More
কুখ্যাত সন্ত্রাসী জিকু গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নির্দেশনায় অত্র থানার এসআই/যুবরাজ চন্দ্র বিশ্বাস ও এসআই/আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী জিসান চৌধুরী প্রঃ জিকু (৩২), পিতা-ছানাউল্লাহ, সাং-পাওয়ার হাউজ রোড নিউ মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অদ্য ২৭/০৪/১৬ইং তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় অত্র থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন এলাকা থেকে গ্রেফতার করেন। সন্ত্রাসী জিকুর বিরুদ্ধে অত্র থানায় খুন/অপহরন/ছিনতাই এর একাধিক মামলা রয়েছে। মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি



















