Main Menu

রশিদুল ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সভাপতি, দীপক সম্পাদক

[Web-Dorado_Zoom]

Brahmanbaria_Press_Club

 

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচনে আগামী দুই বছর (২০১৬-১৮বর্ষ) এর জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে খ.আ.ম রশিদুল ইসলাম (ইনকিলাব), সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী (আমাদের সময়), সহসভাপতি আল আমীন শাহীন (নয়াদিগন্ত), সহসভাপতি মফিজুর রহমান লিমন (বৈশাখী টিভি), সহকারী সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা (যায়যায় দিন), কোষাধ্যক্ষ সৈয়দ রিয়াজ আহমেদ অপু (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ (আমাদের অর্থণীতি), পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা (মোহনা টিভি), সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু (এনটিভি), কার্যকরী সদস্য মোঃ আশিকুল ইসলাম (বাংলাভিশন), কার্যকরী সদস্য শাহজাহান সাজু (করোতোয়া) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও প্রেসক্লাব নির্বাচন কমিশনার ম্যাজিষ্ট্রেট বি.এম রুহুল আমীন রিমন সবকয়টি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় উল্লেখিত প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares