Main Menu

নাসিরনগরে ড্রাইভারকে বেঁধে সি এন জি ছিনতাই

[Web-Dorado_Zoom]

cms.somewhereinblog.netমোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কে ড্রাইভারকে বেধে সি এন জি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার রাত অনুমান ৯ ঘটিকার সময় এ ঘটনাটি ঘটে। সি এন জি ড্রাইভার আশুরাইল গ্রামের মৃত আবু কালামের ছেলে মোঃ রুবেল মিয়া এ প্রতিনিধিকে জানায় মোড়াকুড়ি থেকে নাসিরনগরে আসার কথা বলে ৫ জন লোক সি এন জিতে উঠে। ফান্দাউক কাস্তি নদীর ব্রীজের নিকট আসার আগেই ফান্দাউক মহাশ্মশানানের নিকট এসে ফাকা পেয়ে প্রস্রাবের কথা বলে যাত্রীরা গাড়ী থেকে নেমে ড্রাইভারের মুখে গামছা চেপে ধরে কৃষ্ণপুরের নিকট মাঠে নিয়ে ড্রাইভারের পরণের শার্ট ও লুঙ্গি খোলে হাত পা বেধে রেখে গাড়ী নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া গাড়ীর নং হবিগঞ্জ থ-১১-১৮২৩ নাহিদ পরিবহন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares