April, 2016
“ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম. এ. মাসুদ এর পুলিশ সুপার পদে পদোন্নতি”
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম. এ. মাসুদ ২০০৩ সালে ২১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে এএসপি হিসেবে হবিগঞ্জ জেলার উত্তর সার্কেল , চট্রগ্রাম জেলার পটিয়া সার্কেল , কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে টাংগাইল ও মৌলভীবাজার জেলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরতকালীন অবস্থায় অদ্য ০৫-০৪-২০১৬খ্রিঃ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন । তিনি তার ভবিষ্যত কর্মজীবন যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন সে জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীসহ সকলের নিকটRead More
পুলিশ বিভাগে পদোন্নতি:: ব্রাহ্মণবাড়িয়ার ৪ জন কর্মকর্তা প্রমোশন পেয়েছেন।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদ মর্যাদার ৭০ অফিসারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাবৃন্দকে পুলিশ সুপার (এসপি) গ্রেড-৫ (জাতীয় বেতন স্কেল-২০১৫ এর টাকা ৪৩০০০-৬৯৮৫০/) পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপাররা হচ্ছেন মো. মাসুম বিল্লাহ তালুকদার, আবু হেনা খন্দকার, এম এ মাসুদ, এ এফ এম আনজুমান কালাম, মো. মিজানুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মোছা. তাসলিমা খাতুন, হালিমা পারভীন, তামান্না ইয়াসমীন, পঙ্কজ চন্দ্র রায়, নাবিলাRead More
তামাকের ক্ষতিকর প্রভাব সম্বলিত প্রচারপত্র প্রদর্শন বাধ্যকতামূলক না করলে জরিমানা:: — জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
ব্রাহ্মণবাড়িয়ায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী সংস্থা ইপসা ও স্বদেশি’র আয়োজনে ও ক্যাম্পেইন ফর টোবাক্যো ফ্রি কিডস এর সহযোগিতায় গতকাল ৫ এপ্রিল, মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় “জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুলRead More
কসবায় বিদ্যুৎ তারে জড়িয়ে এক শ্রমিক নিহত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার সদর পাড়ায় ৫এপ্রিল ২০১৬ইং দুপুরে এক বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ তার জড়িয়ে আমজাদ খান (২৫) নামে এক দিন মজুর ঘটনা স্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। এ সময় বাড়ির মালিক শিবু সাহা বাড়িতে ছিলেন না। নিহত আমজাদ মিয়ার বাড়ি কসবা পৌর এলাকার হাকর গ্রামে। এই দিকে নিহত আমজাদকে এক নজর দেখার জন্য হাকর গ্রামে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন,ইব্রাহিম প্রমুখরা ছুটে যান। নিহতর স্ত্রী, মা, বাবাকে শান্তনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এই অপ্রত্যাশিত দূটনায়Read More
বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে যুক্তিহীন পরিবহণ নীতি নিচ্ছে ব্রিটেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এটা কেন করলেন? আচমকা বাংলাদেশ থেকে আকাশ পথে পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা। ঢাকা থেকে লন্ডন যাত্রী ছাড়া আর সব কিছু যাবে জাহাজে, বিমানে নয়। তা কী করে হয়! এত সময় কোথায়। রোজকারের সব্জির সমুদ্রযাত্রা সম্ভব নয়। পচে নষ্ট হবে। বাংলাদেশ থেকে ফি-বছর এক হাজার কোটি টাকার সব্জি যাচ্ছে বিদেশে। তার অর্ধেক যায় যুক্তরাজ্যে। রফতানি হয় বলে কৃষকরা ভাল দামও পান। সেটা বন্ধ হলে তাঁদের তো মাথায় হাত। লোকসান সামলানোর বিকল্প পথ কোথায়? অতিরিক্ত সব্জি রাস্তায় ফেলে হা-হুতাশ করা ছাড়া? ক্যামেরন শুধু প্রধানমন্ত্রী নন, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির অভিজ্ঞRead More
ব্রাহ্মণবাড়িয়া ককটেল বিষ্ফোরনে এক শিশু গুরুতর আহত
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া ককটেল বিষ্ফোরনে রাব্বি(৫) বছরের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার সাদেক মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। রাব্বি শিমরাইল কান্দি এলাকার অটোচালক মো. আব্দুল লতিফ মিয়ার ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শিমরাইল কান্দি এলাকার সাদেক মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। রাব্বির বাবা মো. আব্দুল লতিফ মিয়া জানান, বিকালে ছেলে বাড়ির আঙিনায় একলা খেলা করছিল। এসময় বিকট শব্দে বিষ্ফোরন হয় এতে রাব্বি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ফায়েজুরRead More
ইউপি নির্বাচনে খালেদা-ফখরুল শেষ পর্যন্ত মাঠে থাকতে চান
ডেস্ক ২৪:: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে থাকছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের ঢাকার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মির্জা ফখরল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্বাচনে ভোট জালিয়াতি করবে জেনেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ইউপি নির্বাচনে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন, ইউপি নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত থাকবে বিএনপি ও তার জোট। সামনের নির্বাচনগুলো সুষ্ঠু হবে না জেনেও বিরোধী জোট নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনRead More
আশুগঞ্জে আট বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ :: ১ জন আটক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আট বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোর্শেদ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের দগরীসার এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করে দগরীসার গ্রামের শিশুর বাবা কাজল জানান, রোববার বিকেল ৫টায় অভযিুক্ত মোর্শেদ (৪২) আমার শিশু কন্যাকে স্কুল থেকে ফেরার সময় চকলেট দেয়ার কথা বলে দগরীসার গ্রামের আব্দু মিয়ার ডোবার পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার মেয়ের চিৎকারে পাশের ডোবার পাড়ের বাড়ির রানুয়ারাসহ ৪/৫ লোক গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে।Read More
প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে লায়ন ফিরোজুর রহমান ওলিও’র ৩ লাখ টাকা প্রদান
লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে প্রেস ক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দায়িত্ব পালনে এখানকার সাংবাদিকদের সুনাম আছে। তিনি বলেন, সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্যবদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি এ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। গত রবিবার দুপুরে প্রেসক্লাবের কল্যাণ ফান্ডে ৩ লাখ টাকার চেক প্রদান কালে তিনি একথা বলেন। স্থানীয় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখা অফিসে চেক প্রদানকালে ছিলেন প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ মিজানুর রেজা, সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, আহবায়ক কমিটির সদস্যRead More
আজ যমুনা টেলিভিশন’র দ্বিতীয় প্রতিষ্ঠা বাষির্কী
প্রতিনিধি:দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক যমুনা টেলিভিশনের আজ দ্বিতীয় প্রতিষ্ঠা বাষির্কী। আজকের এই দিনে ২০১৪ সালে ৫ এপ্রিল যমুনা টেলিভিশন যাত্রা শুরু করে ছিল। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দিনে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিক ভাবে কোন আয়োজন না থাকলেও জেলার প্রতিটি নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশন’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম । পাশপাশি তিনি আগামী দিনে যমুনা টেলিভিশনে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি নাগরিকের দৌড় গোড়ায় পৌছে সংবাদ সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন।



















