Main Menu

April, 2016

 

কসবায় বাংলা নববর্ষ ১৪২৩ বরণে আগাম প্রস্তুতি সভা

কসবা প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪২৩ বাংলা বরণ করার জন্য ১লা বৈশাখ উদ্যাপনের লক্ষে ৬এপ্রিল বুধার বেলা ১২টায় কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ। কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে প্রস্তুতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানি,কসবা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম রঙ্গ,কসবা টি আলী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ তাফাজ্জল হোসেন,কসবা মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান,কসবা থানা উপRead More


নাসিরনগরে ইয়াবার বিষাক্ত ছোবল:: সেবন করে অজ্ঞান এক কিশোরের হাসপাতালে ভর্তি

নাসিরনগর সংবাদদাতাঃ: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরে চলছে মরণনেশা ইয়াবার ছড়াছড়ি।এ সমস্ত ইয়াবা খেয়ে বিপদগামী হচ্ছে এলাকার উঠতি বয়সী যুব সমাজ । আর এ সমস্ত ভয়ানক নেশা এলাকায় ছড়াচ্ছে আশুরাইল বেনীপাড়া গ্রামের মোঃ মাফুজ মিয়ার ছেলে মোঃ জুনাইদ মিয়া,ফান্দাউক গ্রামের মৃত আরব আলীর ছেলে মোঃ জাকির হোসেন ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার পলাতক রাজাকার লিয়াকত চেয়ারম্যানের ছেলে মোঃ সুমন মিয়া সহ আরো অনেকেই বিক্রি করে। জানা গেছে, কিশোর সৌরভের বাড়ি নাসিরনগর সদর থানা থেকে আনুমানিক দুইশ হাত দুরে ।কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর।।পেশায় একজন মাছ বিত্রেতা ।তার পিতার নাম মৃত সম্ভলRead More


নাসিরনগর রুস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেহালদশা :: ।।অত্যন্ত ঝুকি নিয়ে চলছে পাঠদান ।।

নাসিরনগর সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১২ নং হরিপুর ইউনিয়নের রুস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত ঝুকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়টি পরিণত হয়েছে ভগ্নদশায় । বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা ভেঙ্গে গিয়ে ছিদ্র হয়ে ছাদে ও মেঝেতে সৃষ্টি হয়েছে অনেক বড় বড় গর্ত । সামান্য বৃষ্টি হলেই মেঝেতে জমে উঠে হাটু সমান পানি। দরজা জানালা ভেঙ্গে হয়েছে চুরমার । অনেক জানালার ছিটকারী ভেঙ্গে পড়ে গেছে। বিল্ডিং ও দেওয়াল হেলে গেছে । প্রধান শিক্ষক জানান, আকাশে মেঘের ভাব দেখলেই ছাত্র/ছাত্রীদের ছুটি দিয়ে দিতে হয়। এতে ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপক সমস্যা হচ্ছে । তিনি আরোRead More


ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সাফল্য:: কুখ্যাত অস্ত্রধারী ডাকাত বিপ্লব গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, এসআই ইশতিয়াক আহমেদ, এসআই মিজানুর রহমান, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গতকাল ০৫/০৪/১৬ইং তারিখ ২৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত বিপ্লব মিয়া (৪৬), পিতা-মৃত তালেব হোসেন, সাং-ভাদুঘর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন রামরাইল ব্রীজের অনুমান ২০০ গজ দক্ষিণে কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশের্^ বালুর মাঠ নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে হাতে নাতে ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০২Read More


আশুগঞ্জে ব্রিজের নিচে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনসংলগ্ন ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে আখাউড়া রেল পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আশুগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৯টায় স্টেশনসংলগ্ন রেল ব্রিজের নিচে এক যুবকের লাশ ভাসতে দেখা গেছে—এমন খবর পেয়ে আখাউড়া রেল পুলিশকে খবর দেন তিনি। পরে আখাউড়া রেল পুলিশ বেলা ১১টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান রফিকুল ইসলাম। এ বিষয়ে আখাউড়া রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন,Read More


৯৯ মিনিটে আগ্রা, চমক গতিমানের

গতি..গতি…আরও গতি। এই মন্ত্রেই আজ আবাহন হল গতিমান এক্সপ্রেসের। গতির প্রশ্নে নতুন মাইলফলক ছুঁল ভারতীয় রেল। সকাল দশটা। দিল্লির নিজামুদ্দিন স্টেশন থেকে যাত্রা শুরু করালেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। গন্তব্য আগরা। রেলের দাবি, সময় লাগবে ১০০ মিনিট। প্রাথমিক জড়তাটুকু কাটার অপেক্ষা। দিল্লির ওখলা স্টেশন পার হতেই হাল্কা ধাক্কা। গতি নিল ট্রেন। ৯০..১০০..১১০.. গতি বাড়াচ্ছে গতিমান। তুঘলকাবাদ স্টেশন পার হতেই জানা গেল ট্রেন রাজধানীর সর্ব্বোচ্চ সীমা পেরিয়ে গিয়েছে। সামনে কেবল শতাব্দী। দেখতে দেখতে গতিমান পেরিয়ে গেল তা-ও। ট্রেনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে মুহুর্মুহু ঘোষণা, নতুন ট্রেন কখন, কোথায়, নতুন করে গড়ছে গতির রেকর্ড। বুলেটRead More


মাত্র তিন দিন বেঁচে ছিল সে, শেষ আদরের মুহূর্ত…

ডিনসন। বয়স তিন দিন। মৃত! এখানেই শেষ হয়ে যেতে পারত গল্পটা। ভুল। গল্প নয়। এ হল এক ‘সত্যি গল্প’। জন্মের তিন দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সিডনির ছোট্ট এডিনসন। কিন্তু, তার বাবা-মা ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন ছোট্ট এডিনের জীবনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন। কী ভাবে? এডিনের মৃত শরীরটা আদরে ভরিয়ে দিয়েছেন। আর তা সযত্নে ফ্রেমবন্দি করেও রেখেছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখের জল বাধ মানছে না! ঘটনাটি ঠিক কী? চলতি বছরের জানুয়ারিতে বিয়ে করেন ন্যান্সি এবং চার্লি ম্যাকলিন। ঠিক সাত সপ্তাহ পরেই তাঁদের প্রথম সন্তানেরRead More


মাদকের মামলায় ২ জনের সাজা

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দু’টি পৃথক মামলার দুই রাযে দুই আসামীকে পৃথক ভাবে ৫ বছর ও ৩ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল মামলা দু’টির রায় ঘোষনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মামলা নং-২৬ তাং-১৮/০১/২০১৩ইং সিজেএম ৭৮৭/১৩ জিআর ২৬/১৩ (বিজয়নগর) মামলায় জেলার বিজয়নগর থানাধীন নোয়াগাঁও গ্রামের মোঃ শওকত আলীর পুত্র আসামী মোঃ নুরুল আমীন প্রকাশ রুহুল আমীন (পলাতক) এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(ক) ধারায় দোষী সাব্যস্থRead More


এসপি পদে পদোন্নতি পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম.এ.মাসুদে এসপি মহোদয়ের শুভেচ্ছা

জনাব এম.এ.মাসুদ অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত হওয়ায় জনাব মো: মিজানুর রহমান পিপিএম পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মো: শফিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) ব্রাহ্মণবাড়িয়া।


বর্তমান সরকার প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী

বিজয়নগরে বিআরডিবি’র আবর্তক ঋণ বিতরণকালে আক্তার উননেছা শিউলী বলেছেন, বর্তমান সরকার প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করছে। ফলে মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে। তিনি আরো বলেন, বিআরডিবি ভুক্ত কৃষক সমিতির মাধ্যমে সরকার ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করছেন। তিনি ঋণের টাকা যথাযথ ব্যবহার করে যথা সময়ে ঋণের কিস্তি পরিশোধেরও আহবান জানান। গতকাল মঙ্গলবার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রসুলপুর কৃষক সমবায় সমিতির সদস্যের মধ্যে আবর্তক ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আক্তার উন নেছা শিউলী এ কথা বলেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষRead More


This site is protected by wp-copyrightpro.com