Main Menu

April, 2016

 

সরাইলে প্রতীক বরাদ্ধে– সরব আওয়ামীলীগ, নিরব বিএনপি

মোহাম্মদ মাসুদ, সরাইল :: গতকাল ছিল প্রতীক বরাদ্ধের দিন। বড় দলের মনোনয়ন প্রাপ্তরা আগেই পেয়ে গেছেন দলীয় প্রতীকের পত্র। রিটার্নিং অফিসারের সাথে শুধু নিয়ম রক্ষার সাক্ষাত করতে এসেছিলেন প্রার্থীরা। তাই মিছিল শোডাউন শ্লোগানে সরব ছিল স্বতন্ত্র, জাতীয় পার্টি, আওয়ামীলীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীরা। তবে একদম নিরব ছিল বিএনপি’র মনোনয়ন প্রাপ্তরা। কিছু প্রার্থী সদরে আসেননি। যারা এসেছেন তাদের সকলেই অটোরিকশায় করে ২/৩ জন। কেউ এসেছেন রিকশায় করে শুধু একা। মুখে কোন শব্দ নেই। ডানে বামে তাকাচ্ছেন। পরে আস্তে করে প্রবেশ করছেন রিটানিং অফিসারের কক্ষে। সাক্ষাত শেষে বেরিয়ে আসছেন। তাদের চোখে মুখে কেমনRead More


ইউনিয়ন পরিষদ নির্বাচন— সরাইলে ভ্রাম্যমান আদালত জরিমানা

মোহাম্মদ মাসুদ, সরাইল :: সারা দেশে তৃতীয় ধাপের নির্বাচনে রয়েছে সরাইল। গতকাল বৃহস্পতিবার ছিল প্রতীক বরাদ্ধের দিন। সকাল থেকে উপজেলা সদরের প্রধান ফটকে বসেছিল ভ্রাম্যবান আদালত। ওই আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল আবেদীন। আদালত সূত্র জানায়, প্রতীক বরাদ্ধ নিতে আসা প্রার্থী ও সমর্থকদের আচরন বিধি লঙ্গনের দায়ে ২ হাজার টাকা, প্রকাশ্যে ধুঁমপানের জন্য ৮ জনের কাছ থেকে ২ হাজার ৪’শ টাকা এবং অবৈধ পার্কিং ড্রাইভিং এর অপরাধে ৭টি মটরযান থেকে ৫ হাজার টাকা । মোট ৯ হাজার ৪’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলাRead More


সরাইলে ১০ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি :: ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

মোহাম্মদ মাসুদ, সরাইল ::সরাইলে দোকানের দশ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় দূর্ধর্ষ চুরি হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে থানা থেকে মাত্র দুই’শ গজ দূরে সরাইল সদরের প্রধান সড়কের পাশে অন্নদা স্কুল মার্কেটে এ ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দোকান থেকে ১২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চুরের দল। অন্নপূর্ণা শিল্পালয়ের মালিক পলু জানায়, অন্যান্য দিনের মত গত বুধবার রাতেও কাজ কর্ম শেষ দোকানের বাহিরের দিকে তালা দিয়ে সে বাড়ি চলে যায়। দোকানে ছিল ২৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪০ ভরি রোপা ও নগদ দেড় লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার সকালেRead More


‘‘ব্রাহ্মণবাড়িয়া মৌলবাদীদের শহর নয়, এটি সংস্কৃতির শহর’’ -প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

গত ০৭ এপ্রিল ২০১৬খ্রিঃ বৃহস্পতিবার বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে ‘‘জেলা পুলিশের উদ্যোগে বর্ষবরণে ১২ জানুয়ারির তান্ডবের প্রতিবাদ জানাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহরজুড়ে মঙ্গল প্রদীপ জ্বালানো হবে’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির প্রথম অংশে ‘‘ব্রাহ্মণবাড়িয়ায় গত ১২ জানুয়ারি ২০১৬খ্রিঃ মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠান ও রেলস্টেশন, হাসপাতালে নারকীয় তান্ডবের প্রতিবাদ জানাতে বর্ষবরণের দিন শহরজুড়ে মঙ্গল প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হবে’’ উল্লেখ করা হয়েছে। সংবাদটির অপর একটি অংশে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এর উদ্ধৃতি দিয়ে ‘‘বর্ষবরণে সারা শহরে মঙ্গল প্রদীপ জ্বেলে প্রমাণ করতে চাই ব্রাহ্মণবাড়িয়া মৌলবাদীদের শহর নয়, এটি সংস্কৃতিরRead More


সৌদি প্রবাসীদের জন্য সুখবর, আমেরিকান গ্রিনকার্ডের মতই হবে সৌদিকার্ড

বিল্লাল হোসেন সৌদিআরব : সৌদি আরব বসবাসরত প্রবাসীদের জন্য আসছে নতুন সুখবর। দেশটিতে কর্মরত বিদেশীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চলেছে সৌদি সরকার। ২০২০ সালের মধ্যে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিনকার্ড পাবেন পাবেন সৌদি প্রবাসীরা। ধারণা করা হচ্ছে, অনেকটা আমেরিকান গ্রিনকার্ডের মতই হবে সৌদি গ্রিনকার্ড। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, ওই গ্রিনকার্ড পেলে সৌদি আরবে ১০০ বিলিয়ন ডলার রোজগার করা সম্ভব। আর এ সম্ভাবনার লক্ষ্যেই এমন পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন সৌদি উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাতকারে এই কথা বলেন। নতুন প্রজন্মের এই তরুণ রাষ্ট্রনেতার নতুনRead More


প্রতিদিন এক টি-শার্ট পরেন মার্ক জুকেরবার্গ, কেন জানুন

ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ তাঁর সাধারণ ভাবে জীবনযাপন করার জন্যেই জনপ্রিয় ও পরিচিত। প্রাচুর্যের শিখরে থেকেও কীভাবে অতিসাধারণ জীবন কাটানো যায়, তা জুকেরবার্গের থেকে শিক্ষনীয়। প্রত্যেকেই হয়তো লক্ষ্য করে দেখেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা প্রতিদিন এক টি-শার্ট পরেই অফিসে আসেন। কারণটা শুধুমাত্রই সাধারণ থাকার জন্যে নয়, সময় বাঁচানোটাও তাঁর লক্ষ্য। সম্প্রতি ফেসবুক হেডকোয়ার্টারে এক প্রশ্ন-উত্তর পর্বে জুকেরবার্গ জানান, এক পোশাক পরে আসার কারণ অহেতুক অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট না করা। রোজ আলাদা আলাদা পোশাক পরতে হলে, সেই পোশাক নিয়ে ভাবতে হবে। সেখানে এক পোশাক পরলে, প্রতিদিন নতুন করে ভাবনার কিছুRead More


রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস:: বিনামূল্যে ঠোট কাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পের উদ্বোধন

বুধবার রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোট কাটা ও তালুকাটা রোগীদের অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রোটাঃ পিপি ডাঃ মোঃ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির প্লাস্টিক সার্জারী বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক ডাঃ শরীফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের চার্টার প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. মুজিবুর রহমান, রোটারী ক্লাব ৩২৮২ এর এসিসষ্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি জসিম উদ্দিন, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসেরRead More


নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরের সাথে নব নির্বাচিত পৌর কাউন্সিলদের সৌজন্য সাক্ষাৎ

বুধবার সন্ধ্যায় শহরের পাইকপাড়াস্থ সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা মুর্শেদ, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ আলী আহসান কাউসার, ওমর ফারুক জীবন, হাজী মোঃ ফেরদৌস মিয়া, শাহ্ মোঃ শরীফ (ভান্ডারী), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন,Read More


মুক্তিযুদ্ধের চেতনাধারী শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব গড়ে তুলতে হবে- আল মামুন সরকার

মুক্তিযুদ্ধের চেতনাধারী শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির গতিশীল নেতৃত্বে গড়ে তোলার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আগত সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহবান জানান। তিনি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ শিক্ষা উপকরণ, উপবৃত্তি প্রদান, সর্বোপরি মানুষ গড়ার কারিগর হিসেবে খ্যাত প্রাথমিক শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে বর্তমান মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন্য ভূমিকা ও অবদানের কথা শিক্ষকদের স্মরণ করিয়ে দেন।প্রেস রিলিজ


প্রিজাইডিং অফিসার ফেরদৌস কোথায়?

খোঁজ নেই ফেরদৌসুর রহমানের। নির্বাচনের পর থেকেই দেখা নেই তার। আসছেন না বিদ্যালয়ে। পরিবারের লোকজন এখন বলছেন তিনি ঢাকায় চিকিৎসাধীন। তবে কোথায় চিকিৎসা করাচ্ছেন সেটি তারা বলছেন না। নবীনগরের কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। ৩১শে মার্চ অনুষ্ঠিত ভোটে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চর কেদারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছিলেন ফেরদৌসুর রহমান। ঐদিন ভোট গণনার সময় কেন্দ্রটি দখল করে ফলাফল পাল্টানোর অভিযোগ রয়েছে। সশস্ত্র হামলা চালানো হয় কেন্দ্রটিতে। এসময় ফেরদৌসুর রহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ঐদিনের পর থেকেই বেখবর হয়ে যান তিনি। বিদ্যালয়ের সহকারীRead More


This site is protected by wp-copyrightpro.com