April, 2016
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বাদ আসর পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাওয়ার হাউজ রোড থেকে শুরু হয়ে পুলিশি বাধার মুখে কালীবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মমিনুল হকের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদকRead More
আখাউড়া:: মাছ ব্যবসায়ী দুই ভাইকে ছুরিকাঘাত
আখাউড়া প্রতিনিধি |ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর গ্রামের মাছ ব্যবসায়ী দুই ভাইয়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই ভাই গুরুতর জখম হন। আজ সোমবার ভোর চারটার দিকে দাসপাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুজনের মধ্যে বড় ভাই তাপস দাসকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে। ছোট ভাই টিটু দাস (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গ্রামের লোকজনের সাঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই ভাই প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে বের হয়ে বড়বাজারে মাছ বিক্রির আড়তে যাচ্ছিলেন। এ সময় নিজেদের দাসপাড়াতেই কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথ আটকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজনRead More
বাঞ্ছারামপুর :: আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ৪৪ শতক খাস জায়গা দখল, বালু ভরাট
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ৪৪ শতক খাস জায়গা দখল করে বালু ভরাট করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে বালু ভরাট গত বুধবার বন্ধ করা হয়। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, খাসজমি দখল ও বালু ভরাটের ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসী ১৩ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফিরোজ মিয়ার নেতৃত্বে বালু ভরাট করা হয়। তাঁরা বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কের পাশে ওই খাস জায়গা অবৈধভাবে দখলRead More
গান-বাজনা ও নারী দর্শকে আপত্তি:: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ নিয়ে অনিশ্চয়তা
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-বাজনা ও নারী দর্শকের অংশগ্রহণে আপত্তি জানাচ্ছে স্থানীয় আলেম সমাজ। এ কারণে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে দ্বিধায় পড়েছেন আয়োজকেরা। ১৬ এপ্রিল জেলা শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের উদ্যোগে ওই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নামকরা অতিথিদের অংশ নেওয়ার কথা রয়েছে। শুরুতে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকা থেকে স্টেডিয়াম পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী শোভাযাত্রা হওয়ার কথা। পরে ‘মাদককে না বলো’ শপথপাঠ। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানRead More
আখাউড়ার ৫ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা
আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৭ মে এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগের দলীয় সূত্রে এখবর জানা গেছে। 1.আখাউড়া উত্তরে নৌকা পেয়েছেন মোঃ হান্নান ভূইয়া, 2.আখাউড়া দক্ষিণে মোঃ জালালউদ্দিন, 3.মনিয়ন্দে মোঃ কামাল ভূইয়া, 4.মোগড়া ইউনিয়নে মোঃ মনির হোসেন, 5.ধরখার ইউপিতে বাছির মোঃ আরিফুল হক।
তৃতীয় দফা নির্বাচনে আর থাকছে না বিএনপি
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ও দ্বিতীয় দফায় অংশ নিলেও তৃতীয় দফা নির্বাচনে আর থাকছে না বিএনপি। ইউপি নির্বাচনে না থাকা নিয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি শুধু চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতি। এ বিষয়ে রোববার রাতে শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক. ড. এমাজউদ্দীন আহমদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘বিএনপি আগামী দিনে কি করবে, না করবে আজ একটি দিক নির্দেশনা আসবে। এ ছাড়া আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না তা প্রায় চূড়ান্ত করতেই মূলত বৈঠক।’ ‘আজকেRead More
গ্যাস সরবরাহ বন্ধের কারনে অনিদিষ্টকালের জন্য বন্ধ আশুগঞ্জ সার কারখানা
গ্যাস সরবরাহ বন্ধের কারনে ব্রাক্ষনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আজ রবিবার সকাল থেকে অনিদিষ্টাকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে আজ রবিবার সকাল পর্যন্ত কারখানা থেকে ১লক্ষ ৯০ হাজার মেট্রিকটন সার উৎপাদন করা হয়েছে। তাই বিসিআইসি চলতি অর্থ বছরে ২লক্ষ মেট্রিকটন সার উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারন করলেও গ্যাস সংকটের কারনে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চলতি অর্থবছরে লক্ষ মাত্রা নির্ধারন করা সম্ভব হবে না বলে জানিয়েছে কতৃপর্ক্ষ। প্রতিদিন কারখানা চালু করতে ৪৮থেকে ৫২ এমRead More
নাসিরনগরের ৩ টি কেন্দ্রে এক যোগে চলছে এইচ.এস.সি পরীক্ষা
নাসিরনগর,(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ রোববার সারা দেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুটি কেন্দ্রের তিনটি ভেনুতে এক যোগে নকল মুক্ত পরিবেশে এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর এ উপজেলার বিভিন্ন কলেজ থেকে থেকে মোট ১০৯০ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। ৫৭৭ জন ছাত্রী ও ৫১৩ জন ছাত্র রয়েছে। অনুপস্থিত রয়েছে মোট ১৪ জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ৭জন ছাত্র ও ৭ জন ছাত্রী। নাসিরনগর কেন্দ্রের কেন্দ্র সচিব মো: আমিনুল হক তালুকদার ও চাতলপাড় কেন্দ্রের কেন্দ্র সচিব মো: ওমর আলী সাংবাদিকদের এ তথ্য জানান। পরীক্ষার ১ম দিনে এখন পর্যন্ত কোন পরীক্ষার্থী বহিস্কারেরRead More
ইউপি নির্বাচন:: নাসিরনগরের ১৩টি ইউনিয়নে ৬৪জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী দৌড়ে।
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগরঃ: দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের দৌড়ঝাপ ততই বাড়ছে। গ্রাম পাড়া মহল্লা এমন কি চায়ের দোকান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ আলোচনা । আগামী ২৩ এপ্রিল ২০১৬ ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে একযোগে অনুষ্টিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।নির্বাচনকে কেন্দ্র করে ২০ মার্চ উপজেলার পাচঁটি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে শুরু হয় মনোনয়ন পত্র বিতরণ। ২৯ ও ৩০ মার্চ হয় মনোনয়ন পত্র যাচাই বাচাই।৩ এপ্রিল রোজ রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ধার্য রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে । এবারের নির্বাচনে এ উপজেলার ১৩ টি ইউনিয়নRead More
একঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও কুমিল্লা-মহাসড়কে যান চলাচল শুরু
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে যাত্রীবাহী বাসে আগুন লেগে একঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও কুমিল্লা-মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে রাত সাড়ে আটটা নাগাদ সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড়ে সিলেটগামী বাসটিতে যান্ত্রিক ত্রুটিতে আগুন লেগে ওই মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খাটিহাতা পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ইঞ্জিনের ব্যাটারীর ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।গাড়ি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিকRead More



















