April, 2016
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক বৃদ্ধ খুন
নাসিরনগর প্রতিনিধিঃ-ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ব খুন হওয়র খবর পাওয়া গেছে ।খুন হওয়া ওই বৃদ্বের নাম মোঃ চাঁন মিয়া (৬৫)। নিহতের পিতার নাম হাজী মোঃ ইদু মিয়া । সে কচুয়া ওয়ার্ড বি এন পির সাংগঠনিক সম্পাদক বলে জানান সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আলগীর হোসেন । চাতলপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান জানান, গ্রামের শুক্কুর আলী ও মোঃ আক্কাছ মিয়ার মাঝে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।মঙ্গলবার বিকাল প্রায় চারRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের নতুন সদস্যদের নামের গেজেট প্রকাশ :: ১৭ই এপ্রিল চট্রগ্রামে শপথ গ্রহন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের নতুন সদস্যদের নামের তালিকার গেজেট প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার ৭ই এপ্রিল ২০১৬ইং এ গেজেট প্রকাশিত হয়। এদিকে নব নির্বাচিত পৌর পরিষদের শপথ গ্রহণ আগামী ১৭ই এপ্রিল রোজ রবিবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ রুহুল আমিন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক (JS) স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, দীপক চক্রবর্ত্তী ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকম -কে জানান, “আগামী রবিবার অর্থাৎ ১৭ই এপ্রিল সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সোনাগাজী, নাঙ্গলকোট, চকোরিয়া, মহেশখালী পৌরসভার নব নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিতRead More
কসবায় ১৬ হাজার ইয়াবা সহ ৪জন আটক
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে একটি পিকআপ নং (চট্র মেট্রো ন-১১-৪৫৭৪) গাড়ী দিয়ে পাচারকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ১৬ হাজার ইয়াবা পিচ উদ্ধারসহ পিকআপ নিয়ে ৪জনকে আটক করে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিওিতে উপরোক্ত স্থান থেকে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা পিচসহ ৪ জনকে আটক করে। আকটকৃতরা হলেন; কাউছার মিয়া (৩৮),আশেক হায়দার(৩০),আনিসুল ইসলাম(২৭),সাইদুর রহমান। তাদের বাড়ি রবিন্দ্রনগর,বরিশাল বলে জানান। এই ব্যাপারে কসবা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নতুন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন শাহরিয়ার আল মামুন। অনতিবিলম্বে তিনি সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের স্থলাভিষিক্ত হবেন। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন। সম্প্রতি শাহরিয়ার আল মামুন সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, সোমবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি আদেশ তিনি পেয়েছেন। অনতিবিলম্বে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। শাহরিয়ার আলRead More
বাঁশ তত্ত্ব (গ্রেট শো অন আর্থ)
(হাসতে মানা। চুলকায়া মজা না পাইলে পয়সা ফেরত। স্কুল জীবনে বাঁশ আর বানরের ঐ অঙ্কটি করতে গিয়ে ভেবাচেকা খায়নি এমন স্টুডেন্ট খুব কমই খুজে পাওয়া যাবে। যেখানে একটি বানর একটি তেলমাখা বাঁশ বেয়ে ছ’ফুট উপরে উঠে তো আবার দু’ফুট নিচে নেমে যায়। অনেক কষ্টে ঐ অঙ্কের উত্তর মিলাতাম ঠিকি, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারতাম না। আর তা হল, পৃথিবীতে এত বাঁশ থাকতে বানরটি ঐ তেল মাখা বাঁশটিতেই উঠতে গেল কেন। কিন্তু এখন তা বুঝি। এখন সেই প্রশ্নের উত্তর হরহামেসাই পাই আমাদের দেশের সৎ এবং দায়ীত্ত্ববান মিডিয়ারগুলোর মাধ্যমে। বেশRead More
জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সম্পর্কে সকলকে সচেতন হতে হবে:: জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের বিষয়ে এ্যাডভোকেসী সভায় ডাঃ হাসিনা আক্তার
ডেস্ক ২৪:: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর এর তত্ত্বাবধানে ও বেসরকারী সংস্থা আজমীর ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় গতকাল সোমবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের সভাকক্ষে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। রিসোর্স পারসন ও সভার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার। উক্ত সভায় এনজিওসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার বলেন, প্রতি বছর দেশে প্রায় ১২,০০০ মহিলা জুরায়ু-মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই ক্যান্সার প্রকাশ পেতে ১০-১৫ বছর সময় লাগে। কিন্তু প্রাথমিক পর্যায়েRead More
ফলো আপ:: কুটি চৌমুহনী বসুন্ধরা হসপিটালে (প্রা:) ভর্তি নিলুফা রক্ত শূন্যতায় জীবন- মৃত্যুর সন্ধিক্ষনে
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী বসুন্ধরা হসপিটালে (প্রা:) গত ৭ এপ্রিল উপজেলার কায়েমপুর ইউপির কালতা গ্রামের নিলুফা আক্তার (২৭)কে সিজারিং করা হয় অবশেষে নবজাতকের মৃত্যু ঘটে। আর মহিলা ওয়ার্ডের দ্বিতীয় তলায় ২১২নং রুমে রক্ত শূন্যতায় নিলুফা আক্তার এখন শ্বাসকষ্টে জীবনবাজি রেখে বেডে পড়ে আছে। এই ঘটনাটি ১০ এপ্রিল সকালে সরেজমিনে রিপোর্ট করতে গিয়ে দেখা যায়। কুটি চৌমুহনী বসুন্ধরা হসপিটাল (প্রা:) এর ডাক্তার,নার্সদের সাথে আলাপ করে জানা যায় যে নিলুফা আক্তারকে অধিক রক্ত দিতে ব্যর্থ হলে যে কোনো সময় নিলুফার বড় ধরণের অঘটন ঘটতে পারে বলে জানান । তাইRead More
হর্ষ ভোগলে আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ
মুম্বই: বিশ্বকাপ হোক বা আইপিএল ৷ বা অন্য যেকোনও ভারতের ম্যাচ ৷ ধারাভাষ্যকারদের তালিকায় হর্ষ ভোগলে থাকবেন না, এমনটা হয়তো কোনও ক্রিকেটপ্রেমীই আশা করেন না ৷ কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দেশের টিভি কমেন্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হর্ষ ৷ কিন্তু তাঁকেই কি না হঠাৎ করে সরিয়ে দেওয়া হল আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে ! এই ঘটনায় স্বভাবতই অবাক হর্ষ নিজেও ৷ কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, এবিষয় কিছুই জানেন না এই ভারতীয় ধারাভাষ্যকার ৷ তিনি বলেন, “আমাকে কেউ কিছু বলেনি। সরকারিভাবে সরিয়ে দেওয়ার কারণ জানানো হয়নি।” এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বোর্ডRead More
গরম থেকে পরিত্রাণের জন্য যে ৫ টি উপায় আপনার না জানলেও চলবে…
চৈত্র্যের এই তীব্র দাবদাহে না জোছনাবিলাস করার সুযোগ পাওয়া যাচ্ছে, নাই বা হারানো যাচ্ছে সন্ধ্যার মাতাল হাওয়ায়। ৩৭ ডিগ্রী সেলসিয়াস আর ৬৩% আর্দ্রতায় চৈত্র্য স্থির হতে দিচ্ছে না কাউকেই। তবে এই দুঃসহ গরমে কিছু সহজ টোটকা মাথায় রাখলে কিন্তু গরম আপনাকে আর কাবু করতে পারবে না। খুব সহজেই গরম থেকে বাঁচতে ৫ টি উপায় অবলম্বন করতে পারেন- * সঠিক পোশাক নির্বাচন- গরমে আমাদের পোশাক নির্বাচনে সতর্ক থাকতে হবে। এই গরমে সুতি কাপড়ের পোশাক পরাই উত্তম। কেননা সুতি কাপড় মানুষের ঘাম সহজে শুষে নেয়। হালকা রঙের কাপড় পরাই এসময় ভালো। সেক্ষেত্রেRead More
১৫ এপ্রিল মাই টিভি’র ষষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্নাঢ্য আয়োজন
দেশের দর্শকপ্রিয় বেসরকারী টেলিভিশন মাই টিভি ষষ্ট বর্ষপূর্তী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল শক্রবার বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেককাটার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য, বিশিষ্ট লেখক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, নব নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলRead More



















