April, 2016
মানুষ মানুষের জন্য:: মানসিক ভারসাম্যহীন ‘অন্তর’ এর পরে এবার ‘আদুরী’র পাশে দাড়ালেন ব্যাংকার শামীম আহমেদ
ভারসাম্যহীন জবার স্মৃতি ও পরিবার ফিরিয়ে দিলেন ব্যাংকার শামীম নোয়াখালীতে নিখোঁজের সাত বছর পর ভারসাম্যহীন কিশোরীকে ফিরে পেলো তার স্বজনরা। সম্পূর্ণ সুস্থ অবস্থায় আদরের সন্তান জবাকে কাছে পেয়ে বাবা-মা ও স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় আবেগ ঘন পরিবেশে উপস্থিত অনেকেই নিজের অজান্তে কেঁদে ফেলেন। জবাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে যিনি তাকে সুস্থ করে তুলেছেন সেই হৃদয়বান মানুষটি হলেন শামীম আহম্মেদ। পেশায় তিনি ব্যাংকার। যমুনা ব্যাংকের সিনিয়ন এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শামীম আহমেদ তার কর্মস্থলে আসা যাওয়ার পথে গত বছর ১৭ আগষ্ট ঢাকার পল্টন মোড়েRead More
ইউপি নির্বাচন ::নাসিরনগরে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রাথীর লোকজনের অব্যাহত হামলা -প্রতিকার চেয়ে আবেদন
নাসিরনগর প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ১২ নং হরিপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) শংকরাদহ গ্রামের সুনামধন্য দেওয়ান পরিবারের সন্তান দেওয়ান আতিকুর রহমান আখির কর্মী সমর্থকদের উপর সতন্ত্র প্রার্থী (আনারস) নরহা গ্রামের মোঃ রাশেদ চৌধুরীর লোকজন আব্যাহত ভাবে হামলা, হুমকী ও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের লিখিত অভিযোগ প্ওায়া গেছে। এ বিষয়ে দেওয়ান আতিকুর রহমান আখির বড় ভাই দেওয়ান সোহেল ও নরহা গ্রামের মোঃ আবু তাহের চৌধুরী থানা ও উপজেলা ও নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পৃথক একাদিক লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং হরিপুর ইউনিয়ন পরিষদেRead More
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোশারফ হোসেন সিকদার ইন্তেকাল করেছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোশারফ হোসেন সিকদার রবিবার রাত ৯ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩(তিন) ছেলে ও ৫(পাঁচ) মেয়ে রেখে যান। তার মরদেহ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে এবং মেয়ে দেশে আসার পর তার মরদেহ দাফন করা হবে। মরহুম মোশারফ হোসেন সিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেRead More
ইউপি নির্বাচন:: নাটাই উত্তর ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হালিম শাহ লিল মিয়ার পক্ষে আল-মামুন সরকারের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা
প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগ নেতা হালিম শাহ লিল মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছেন নাটাই উত্তর ইউনিয়নবাসী। গত রবিবার রাতে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য অ্যাডঃ নাসির মিয়া,সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোঃRead More
ইউপি নির্বাচন:: সরাইলে নিয়ে আইন-শৃঙ্খলা সভায় শঙ্কা-আল-মামুন সরকারের বক্তব্যের জের
সরাইল প্রতিনিধিঃ সরাইলের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা সভায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। সেই সাথে তারা বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের প্রতিহত করার ঘোষনাও দিয়েছেন। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট প্রশাসনকে নির্বাচন শতভাগ অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার আহবান জানান। আল-মামুন সরকারের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন কমিটির সদস্যরা। সভা সূত্রে জানা যায়, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সরাইল সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আবদুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম , চুন্টা ইউনিয়নের শেখ হাবিবুর রহমান, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ওসমান উদ্দিন খালেদ,Read More
সাংবাদিক মিশুর পিতা জনাব আলীর আজ মৃত্যুবার্ষিকী
দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশুর পিতা জনাব আলীর আজ ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সকালে সাহেব নগর জে’ আলী ভিলেজ প্রাঙ্গণে কোরআনখানী ও মরহুমের কবর জিয়ারত। আখাউড়া রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে খরমপুর শাহ্ সৈয়দ গেছু দরাজ (রঃ) প্রকাশ্যে শাহ্পীর কেল্লা বাবার মাজার এবং আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় শুভ্যানুধায়ী আত্মীয়-স্বজনসহ সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
কেউ যদি এমন একটি প্রমানও দিতে পারে কথা দিচ্ছি আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দিব :: মাসুম বিল্লাহ
“কেউ যদি এমন একটি প্রমানও দিতে পারে কথা দিচ্ছি আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দিব। বীরগাঁও ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ছিল জহির রাইহান যিনি পেশায় গাজি টিভি জেলা প্রতিনিধি ও (একটি স্থানীয় অনলাইন পত্রিকানাম উল্লখ করেছেন) সহ কয়েকটি প্রত্রিকার সাংবাদিক। সে বিদ্রোহী প্রার্থী কবির আহমেদের কাছে হেরে যাওয়ায় আমার কিছু রাজনৈতিক প্রতিপক্ষের সাথে টাকার বিনিময়ে যোগসাজশ করে উদ্দ্যেশ্যমূলক ভাবে কোন প্রকার প্রমান ছাড়াই কয়েকটি পত্রিকাতে আমার বিরুদ্ধে নিউজ করে যার ফল সরূপ আমাকে শোকজ করা হয়। উল্লেখ্য যে বিদ্রোহী প্রার্থীর ছোট ভাই ঢা:বি ছাত্রলীগের সাবেক নেতা এইচ এম আল আমিনRead More
নাসিরনগরের কুন্ডায় বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু, আহত ৩
মোঃ আব্দুল হান্নান :: ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডায় বিদুৎপিষ্ট হয়ে একজনের মৃত্যু ও ৩জন আহত খবর পাওয়া গেছে। এলাকাবাসী জানান, কুন্ডা ইউনিয়নের পশ্চিম পাড়ার খাঁ বাড়ীতে মিজান খাঁর একটি ঘর মেরামত করার সময় বিদ্যুতের মিটার সরানোর প্রয়োজন পড়ে । সে সময় ওই এলাকায় বিদুৎ না থাকায় মেইন সুইচ বন্ধ না করে ও মিটারটি না খুলে বৈদ্যুতিক ক্যাবল কেটে অন্যত্র সরানোর সময় বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মুসলিম খাঁর ছেলে মোঃ হানিফ খাঁ (১৮) ঘটনারস্থলেই মৃত্যুবরণ করে। সে সময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে শিশু মিয়ার ছেলে রূপালী মিয়াRead More
ইউপি নির্বাচন :: নবীনগরে নৌকা ব্যবসা জমজমাট
আমিনুল ইসলাম,প্রতিনিধি :: আসন্ন ২৩ এপ্রিল নবীনগরে দ্বিতীয় ধাপে ৯টি ইউনিয়নে ইউপি নির্বাচন উপলক্ষে গ্রামের হাট-বাজারে নৌকা বানানোর ব্যবসা এখন জমজমাট হয়ে উঠেছে।প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই কাঠমিস্ত্রির দোকানে ছুটে যাচ্ছেন।অনেক প্রার্থী নিজের পছন্দমত বিভিন্ন কেটাগুরির নৌকা বানাচ্ছে। পাশাপাশি দোকানিরা বলছেন নির্বাচন চলে গেলে নৌকা বানানোর গুরুত্ব আর থাকবে না। নবীনগরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা।প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায়,যার যার দলকে প্রাধান্ন দিয়ে নিজেদের প্রচারনা চালিয়ে যাচ্ছে।বিশেষকরে নৌকা প্রতীকে যেন মাঝ নদীতে বাতাস বইছে।তাই নৌকা প্রার্থীরা ভিড় করছেন কাঠমিস্ত্রির দোকানগুলিতে। ৭ই মার্চRead More
ইউপি নির্বাচন :: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতিকে কেন্দ্রের নোটিশ
বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ ডেস্ক ২৪:: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও তাঁর অনুসারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত ওই নোটিশ জেলা ছাত্রলীগের কাছে পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘মাসুম বিল্লাহ ও তাঁর অনুসারীরা নৌকার বিপক্ষে প্রচারণায় অংশ নিয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে দলের নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন। সব অঙ্গ ওRead More



















