Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার নতুন অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন

[Web-Dorado_Zoom]

al mamun
ব্রাহ্মণবাড়িয়ার জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন শাহরিয়ার আল মামুন। অনতিবিলম্বে তিনি সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদের স্থলাভিষিক্ত হবেন। ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

সম্প্রতি শাহরিয়ার আল মামুন সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, সোমবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত একটি আদেশ তিনি পেয়েছেন। অনতিবিলম্বে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

শাহরিয়ার আল মামুন বাংলাদেশ পুলিশে বিসিএস-২৭ ব্যাচের একজন কর্মকর্তা। গত ২০০৮ সালের ১৬ নভেম্বর তিনি পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুরের কালীগঞ্জ সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং সদর সার্কেলে সঙ্গে কাজ করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares