April, 2016
নাসিরনগরে পিএসসিতে সাধারণ ও ট্যালেন্টপুলে ১৫০ জন বৃত্তি পেয়েছে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধিঃ- মঙ্গলবার সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ২০১৫ সালে সমাপনি পরিক্ষার ফলাফলে বৃত্তিতে প্রাথমিক বৃত্তি পাওয়া ছাত্র ছাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে অত্র উপজেলায় ট্যালেন্টপুলে ৬৮ জন ও সাধারণ গ্রেডে ৮২ জন মোট ১৫০ জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় অত্র উপজেলা থেকে মোট ৬০৪৯ জন ছাত্র ছাত্রী পরিক্ষায় অংশগ্রহণ করে ৫৮৭৮ জন উর্ত্তীন হয়। এর মাঝে ২৪৩২ জন বালকRead More
কসবায় ৫০ইয়াবাসহ একজন গ্রেফতার পিক আপ ভ্যান তল্লাশি করে ৩০কেজি গাঁজা উদ্ধার
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৮০ একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৩৩কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে এবং পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপভ্যান ফেলে চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানান। অপর দিকে ৫০পিচ ইয়াবাসহ মাদক সম্রাট শাহজাহান (৩০)কে পৌর এলাকার চড়নাল গ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এই ব্যাপারে গত ১৬ এপ্রিল শনিবার পৃথক পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে বলে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান।
সরাইলে সাংবাদিক সম্মেলনে— সুষ্ঠু ভোট নিয়ে শঙ্খা, স্বতন্ত্র প্রার্থীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্খা প্রকাশ করেছেন আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী শেখ মো. হাবিবুর রহমান। তিনি আ.লীগের চেয়ারম্যান পদ প্রার্থী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে তাঁকে প্রাণ নাশের হুমকি প্রদানেরও অভিযোগ করেন। গত সোমবার সন্ধ্যায় চুন্টা ঈদগা মাঠে সাংবাদিক সম্মেলন ডেকে মাইকে লিখিত বক্তব্য পাঠ করে শেখ হাবিবুর রহমান এ সব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা ছাড়াও স্থানীয় কয়েক শ লোক উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান বলেন, আমি টানা চার বারের নির্বাচিত চেয়ারম্যান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে নৌকাRead More
পৌরসভাকে ঋণমুক্ত ও ডিজিটালাইজ করে যাচ্ছি:: সাংবাদিক সম্মেলনে বিদায়ী মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর পরিষদের দায়িত্ব হস্থান্তর উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন গতকাল ১৮ এপ্রিল ২০১৬ রোজ সোমবার সকালে পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদায়ী মেয়র মোঃ হেলাল উদ্দিন ও তাঁর পরিষদের বিদায়ী কাউন্সিলরবৃন্দ এবং নব নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির ও তাঁর পরিষদের নব নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, দৈনিক সমতট বার্তা সম্পাদক ও চ্যোনেল আইয়ের জেলা প্রতিনিধি, মনজুরুল আলম, এটিএন বাংলা ও এটিএন নিউজের পূর্বাঞ্চালীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য, দৈনিক ভোরের ডাকের জেলাRead More
আইনস্টাইন ও ইন্দুবালা
সমাজে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানসচেতনতা দরকার কেন? বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখা ‘আইনস্টাইন ও ইন্দুবালা’ গল্পটির সাহায্যে এই চিন্তা উদ্দীপক প্রশ্ন করছে অর্ণব রুদ্র (পদক্ষেপ স্বেচ্ছাসেবী)। “গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা গৃহে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী শুভাগমন করেন। নৃত্যকলা-নৈপুণ্যে ও কিন্নরকন্ঠের সঙ্গীতে তিনি সকলের মনোহরণ করিয়াছেন। বিশেষত “কালো বাদুড় নৃত্যে” তিনি যে উচ্চাঙ্গের শিল্প-সঙ্গীত প্রদর্শন করিয়াছেন, রানাঘাটবাসিগণ তাহা কোনদিন ভুলিবে না। এই উপলক্ষে উক্ত সিনেমা গৃহে অভূতপূর্ব জনসমাগম হইয়াছিল-সেও একটি দেখিবার মত জিনিস হইয়াছিল বটে। লোকজনের ভিড়ে মেয়েদের ব্যালকনির নিচে বর্গা দুম্ড়াইয়া গিয়াছিল। ঠিক সময়ে ধরা পড়াতে একটি দুর্ঘটনার হাত হইতে সকলেRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার
ডেস্ক ২৪:: ১৮ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেনসিডিল, ০৭ কেজি গাঁজা এবং ৩৯ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৮ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে নায়েক মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা কাশিনগর সীমান্ত এলাকা থেকে ৩৯ বোতল হুইস্কি আটক করেছে।Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে নবাগত মেয়র নায়ার কবীরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এডঃ হুমায়ুন কবীর ও আল মামুন সরকার
ডেস্ক ২৪:: গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ শেষে নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরকে পৌর মেয়রের চেয়ারে বসিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই বারের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর এবং সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞাসহ নব নির্বাচিত সকল পৌর কাউন্সিলার, পৌর কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ওRead More
প্রায় ৮০ লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদের যাত্রা শুরু
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ শেষে মাহবুবুল হুদা সভাকক্ষে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পৌর মেয়র নায়ার কবীর। পৌর সচিব ইসহাক ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত পৌর কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, মিজানুর রহমান, মোঃ কাউসার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরিফ, মোঃ মুরাদ খান, মোঃ মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার প্রমুখ। সভার শুরুতে নব নির্বাচিতRead More
সুন্নতে খৎনার করাতে গিয়ে লিঙ্গ কর্তন করেছে এক আযম
ডেস্ক ২৪:: সুন্নতে খৎনা (মুসলমানি) করাতে গিয়ে আখাউড়ায় রিয়াজ উদ্দিন (৮) নামের এক শিশুর লিঙ্গ কর্তন করে পালিয়েছে এক আনাড়ি খলিফা (সুন্নতে খৎনার গ্রাম্য চিকিৎসক)। আহত শিশু রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক। রিয়াজ খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় রোববার সকালে রিয়াজের বাবা লিয়াকত আলী বাদি হয়ে খলিফাকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামালা দায়ের করেছেন। খলিফা জারু মিয়া (৩৫) পলাতক রয়েছেন। তিনি কসবা উপজেলার গোপিনাথ পুর আজমপাড়ার কেতু মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের লিয়াকতRead More
পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও ছেলে আত্মহত্যা
ডেস্ক ২৪:: পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে। নিহত মায়ের নাম রিনা বেগম (৩০) ও ছেলের নাম জিলানী (৮)। সোমবার সকাল ১০টার দিকে পৌরশহরের কাউতলি রেলসেতুর সামনে এ ঘটনা ঘটে। নিহত রিনা জেলার কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের সোনাগাঁও গ্রামের ইতালি প্রবাসী কবির আহমেদের স্ত্রী। তবে পুলিশের ধারণা রিনা তার ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন। নিহতের মামা জানান পারিবারিক সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। গতকাল সে বাড়ি থেকে বের হয়ে আসে। প্রায় সময় প্রবাসী কবির মিয়ার সাথে ফোনে কথাRead More



















