April, 2016
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের:: ওসি আবদুল কাদেরের প্রত্যাহার দাবী
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে নাসিরনগর থানার ওসি আবদুল কাদেরের প্রত্যাহার চেয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী সায়েদুল হকের বিরুদ্ধেও ওই দুই ইউনিয়নের প্রার্থীদের বিপক্ষে কাজ করার অভিযোগ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার রাত ৮টায় স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরিপুর ও গুনিয়াউক ইউনিয়নে মন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ইউএনও এবং ওসির অপ-তৎপরতার বিবরণ দেন জেলা আওয়ামীস লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। তিনি বলেন নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নেRead More
সরাইল তুচ্ছ ঘটনা নিয়ে দু‘দল কলেজ ছাত্রদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ আহত ১৫
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দু‘দল কলেজ ছাত্রদের মধ্যে সংর্ঘষ । সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ । আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আজ সকালে সরাইল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র জুয়েল ও পলাশ এ দুই জনের মধ্যে কথাকাটাকাঠির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সরাইল উছালিয়া পাড়ার জুয়েল ও কালীকচ্ছ গ্রামের মো. আলী মেম্বারের ছেলে পলাশ তাদের এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।Read More
কসবায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
কসবা প্রতিনিধি :ঐতিহাসিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা,আলোচনাসভার আয়োজন করা হয়। আজ সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আসিুল হক ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলঅ ভাইসচেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,টি আলী বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ তফাজ্জাল হোসেন প্রমুখ। আলোচনার পূর্বে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তায় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে সমাপ্ত হয়।
ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী যুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ুন:: শাহবাজপুর মো: জহিরুল হক খোকন
গতকল্য বিকেল ৪ ঘটিকায়, ৩য় দফায় অনুষ্ঠিতব্য সরাইল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং শাহবাজপুর ইউনিয়ন থেকে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান মিয়ার সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির প্রবীনতম নেতা মো: আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নকল নবিসদের মানববন্ধন :: দাবী-১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধসহ চাকুরী স্থায়ীকরণ
এক্সট্রা মোহরার (নকল নবিস)দের চাকুরী স্কেলভুক্ত করা ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন এর আহবানে সারাদেশ ব্যাপী কর্মসূচীর আওতায় রোববার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিষ্ট্রি অফিস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন এর ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ- সভাপতি মোঃ হোসাইন আহমেদ এর সভাপতিত্বে কঠোর পরিশ্রমি নকল নবিসদের ১২ মাসের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি চাকুরী স্কেলভুক্ত তথা স্থায়ী করণ করার জন্য মাননীয় আইনমন্ত্রীর প্রতি দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সাইফুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান শাহিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ। মানববন্ধনে এক্সট্রাRead More
বর্ণাঢ্য আয়োজনে সময় টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে দর্শক নন্দিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় সময় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো অফিসে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজা। দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও সংস্কৃতিকর্মী মো. মনির হোসেনের পরিচালানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক খ.ম রশিদুল ইসলাম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি, এবং স্কপ সহ যুবক আটক
ডেস্ক ২৪:: ১৭ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ১৩৪ বোতল ফেনসিডিল, ৬৮ বোতল হুইস্কি এবং ০৭ বোতল স্কোপসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৭ এপ্রিল ২০১৬ তারিখ বিকাল ৫টায় ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর নায়েব সুবেদার মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ বোতল স্কোপসহ একজনকে আটক করেছে বিজিবি জওয়ানেরা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ হৃদয় মিয়া (২০), পিতা- মোঃ কামাল মিয়া, গ্রাম-উত্তর পৈরতলা, ডাকঘর- ব্রাহ্মণবাড়িয়া, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত মোঃ হৃদয় মিয়াকেRead More
নবীনগরে কোটি টাকা নিয়ে উধাও সিটিজেন ব্যাংক
আমিনুল ইসলাম,প্রতিনিধিঃসম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকের টাকা চুরির ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া থেকে কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় সিটিজেন রিয়েল এস্টেট ব্যাংক নামে সরকারি অনুমোদনবিহীন কথিত এক ব্যাংক। ব্যাংকে জমা টাকার উপর অল্পসময়ে অধিক মুনাফা, নিম্নবিত্তদের জমি কিনে দেয়া আর নির্দিষ্ট সময়পর বাড়ি তৈরির নামে নানা প্রলোভনা দেখিয়ে প্রায় ৫ কোটি হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। কষ্টে অর্জিত টাকা হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। এছাড়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছে ভুক্তভোগীরা। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায়র নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে ২০১৪ সালের শেষ দিকেRead More
অরুয়াইলে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় জেলা ছাত্রলীগ
আগামী ২৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এখন দিনরাত ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ভোট চাইছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। গত শনিবার অরুয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্’র নেতৃত্বে কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অরুয়াইল বাজারসহ বেশ কয়েকটি এলাকায় মিজানুর রহমানের পক্ষে প্রচারণা চালান। প্রচারণাকালে ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ দলীয় মনোনীত প্রার্থী মিজানুর রহমানের জন্য সবার কাছে দোয়া এবং ২৩ তারিখের নির্বাচনে নৌকাRead More
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়রের শপথ গ্রহণ
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নারী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির। রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নায়ার কবিরকে শপথ বাক্য পাঠ করান কমিশনার মো. রুহুল আমিন। নায়ার কবির ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব-নির্বাচিত সাধারণ ওয়ার্ডের ১২ জন ও সংরক্ষিত ওয়ার্ডের চারজন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (উন্নয়ন) সাব্বির আহমেদসহ ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রRead More



















