April, 2016
ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ সেবা অধিদপ্তর পরিদর্শন করলেন নব-নির্বাচিত মেয়র
ব্রাহ্মণবাড়িয়ার নব-নির্বাচিত পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেছেন, পৌরবাসীর সুচিন্তিত রায়ের উপর ভিত্তি করেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হবার সৌভাগ্য অর্জন করেছি। তাই পৌরবাসীর সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব। তিনি এ সময় পৌরসভার রাস্তা-ঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর সহযোগিতা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কমানা করেন। তিনি আজ বুধবার সকালে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সমাজ সেবা অধিদপ্তরের সভাপতি আল মামুন সরকার মেয়রকে অভিনন্দন জানান এবং নাগরিক কল্যাণে অগ্রণী ভুমিকা রাখতে মেয়রের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিদর্শনকালে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, প্রবীনRead More
ব্রাক্ষণবাড়িয়া থেকে আটক ভূয়া এএসপি ও ওসিসহ ৪ প্রতারক গ্রেফতার
ডেস্ক ২৪:: পুলিশের এএসপি ও ওসি পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বগুড়া পিবিআই প্রতারক চক্রের ৪ সদস্য কে ব্রাক্ষণবাড়িয়া থেকে আটক করে তাদের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন , ব্রাক্ষনবাড়িয়া জেলার বিজয়নগর থানার চরইসলামপুর গ্রামের কালু মিয়ার পুত্র জাকির হোসেন (২১) ব্রাক্ষনবাড়িয়া সদরের মজলিশপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র এএসপি পরিচয়দানকারী মুসা মিয়া (২২) একই গ্রামের কদু খাঁ’র পুত্র ইলিয়াস (৩১) ও বিকাশ এজেন্ট বিজয়নগর থানার ইসলামপুর পূর্ব পাড়ার আব্দুল হাফেজের পুত্র রবিউজ্জামান । রোববার দুপুরেRead More
দুর্নীতির মামলায় ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার আল মাহমুদ সহ গ্রেপ্তার ৮
দুর্নীতির অভিযোগে করা মামলায় ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ আট আসামিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অর্থসূচককে বলেন, বুধবার রাজধানীসহ সারাদেশে অভিযানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন দুর্নীতি বিরোধী সংস্থাটির কর্মকর্তারা। শিগগিরই বিচারিক আদালতে আটক আসামিদের হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে। জানা গেছে, আটককৃতরা ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক অফিস সহকারি মো. দেলওয়ার হোসেন শাহীন, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের সাবেকRead More
ব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়াস্থ আনন্দময়ী কালীবাড়িতে ভুবন মঙ্গল কীর্তন সমিতির সপ্তাহব্যাপী ৬৪তম ধর্মীয় উৎসব অনুষ্ঠিত
জীব ও জগতের কল্যাণ কামনা জীব ও জগতের কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়া হালদারপাড়াস্থ আনন্দময়ী কালীবাড়িতে ভূবন মঙ্গল কীর্তন সমিতির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বিগত ৫ যুগের ধারাবাহিকতায় এবার ৬৪তম সপ্তাহব্যাপী বাৎসরিক হিন্দু ধর্মীয় উৎসব সমাগত ভক্তবৃন্দের শান্তিপূর্ণ অংশগ্রহণে সর্বস্তরের হিন্দু নাগরিকদের সর্বাত্মক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। কর্মীসূচী অনুসারে ভক্তদের উদ্দেশ্যে গত ৩০ চৈত্র বুধবার হতে গতকাল ৭ বৈশাখ বুধবার পর্যন্ত রাতদিন ব্রাহ্মণবাড়িয়া এবং দেশের বিভিন্ন এলাকা হতে আগত সুনামধন্য পাঠকগণ ও কীর্তনীয়া দল সমূহ শ্রীমদ্ভগবগত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, তারকব্রহ্ম হরিণাম সংকীর্তন এবং হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। গত ৬ বৈশাখ মঙ্গলবার দিবাগত রাতেRead More
নবীনগর বড়াইলে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা
আমিনুল ইসলাম, প্রতিনিধিঃ: আসন্ন আগামী ২৩ শে এপ্রিল তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার ১ নং বড়াইল ইউনিয়নের নির্বাচনী প্রচার-প্রচারনা।প্রার্থীরা দিনরাত কাজ করে চলেছে তাদের নির্বাচনী এলাকায়।প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে খুশি প্রার্থী ও সাধারন ভোটাররা।বিরতহীনভাবে প্রার্থীরা সাধারন মানুষের মাঝে গণসংযোগ করে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা আর নানা প্রতিশ্রুতিতো রয়েছেই।শুধু তাই নয় নির্বাচনী এলাকার চায়ের দোকান, হোটেলগুলোতে চলছে এখন প্রার্থীদের নিয়ে নানার আলোচনা। নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং করে বিভিন্ন সুরে ছন্দে প্রচার চালাচ্ছেন প্রার্থীদের সমর্থকেরা।নির্বাচনী এলাকাগুলো ছেয়েRead More
ইউপি নির্বাচন :: “শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন” :: উপজেলা প্রশাসনের সাথে সাংবাকিদের সাংবাকিদের মত বিনিময়
মোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল শতভাগ অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্নের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আশ্বাস দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা। সেই সাথে তারা কঠোর নিরাপত্তা ও নজরদারির কথাও জানিয়েছেন। সভা সূত্রে জানা যায়, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার উদ্যোগে পূর্ব ঘোষনা অনুযায়ী গতকাল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন, রিটার্নিং অফিসার সহিদ মোঃ খালেদ জামিল, সাধন কুমারRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা, ফেনসিডিল, হুইস্কি এবং মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
ডেস্ক ২৪:: ২০ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল, ৯৭ বোতল হুইস্কি, গাঁজা ১৮ কেজি এবং ২৮,১১০ পিচ মোটাতাজাকরণ ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ এপ্রিল ২০১৬ তারিখ ভোর ৪ টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ বদিউল আলম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিল, ১৮ কেজি গাঁজা এবং ২২ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ীরRead More
পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন নবাগত পৌর মেয়র নায়ার কবীর
ডেস্ক ২৪:: মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন এবং পৌর কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেছেন নবাগত পৌর মেয়র নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব ইসহাক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সংরক্ষিত পৌর কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, মিজানুর রহমান, মোঃ কাউসার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরিফ, মোঃ মুরাদ খান, মোঃ মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সহকারীRead More
সকলের সহযোগিতা নিয়ে পৌরসভাকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই::মেয়র নায়ার কবীর
ডেস্ক ২৪:: মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পৌর মেয়র নায়ার কবীর ও পৌর পরিষদ। মতবিনিময় কালে নবাগত পৌর মেয়র নায়ার কবীর বলেন, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তর করতে চাই। আমি ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। আর আমার এই কাজের সহযোদ্ধা থাকবেন আপনারা। তিনি এ সময় আরো বলেন, এখন থেকে আপনাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পৌর এলাকার কোন নাগরিক যেন পৌরসভার সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেRead More
কসবায় মাঠে গরম হাওয়ায় ২০একর ধানের জমির ফসলের ক্ষতি
কসবা প্রতিনিধি:: কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে এবছর গরম হাওয়ার কারণে ফসলি ধানের জমি ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এবার বাম্পার ফলন হলেও গরম হাওয়ার কারণে ২৮ রোপিত ধানের জমির ফসল ক্ষতিসাধনের বিষয়টি কৃষকরা দিশেহারা ওঠেছে। সবচেয়ে বেশী গরম হাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকা রয়েছে কসবা উপজেলা বিনাউটি ইউপি আকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে। এই মাঠে প্রায় ২০ একর জমির ধান ক্ষতিগ্রস্থত হয়েছে। আকাবপুরের অহিদ মিয়াসহ জমির অনেক মালিকরা জানান,এই মাঠের অধিকাংশ জমির ফসল নষ্ট হয়ে পড়েছে। কসবা উপজেলা কৃষি অফিস সংবাদ পেয়ে আবকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে পরিদর্শনে আসলে গরম হাওয়ার কারণে এইRead More



















