March, 2016
আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মদসহ ২ যুবক আটক
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ মিস্টার মিয়া (১৮) ও জুয়েল (১৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার শরীয়তনগর এলাকার স্টেশন রোড থেকে তাদের আটক করা হয়। আটক মিস্টার মিয়া জেলার সরাইল উপজেলার পনিশ্বর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং জুয়েল আশুগঞ্জ উপজেলার বাজারহাটি এলাকার বিল্লাল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার শরিয়তনগর এলাকার স্টেশন রোডের একটি গোডাউনে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ ২০০ পিস ইয়াবা ও তিন বোতল বিদেশি মদসসহ মিস্টার ও জুয়েলকে আটকRead More
বিজিবির অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার
জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা এবং ৩৩ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি-১২। ভোর ৬টা নাগাদ আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ১২০ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে একই উপজেলার আনোয়ারপুর এলাকা হতে দুপুর ২টায় ১২ বোতল বিয়ার হুইস্কি উদ্ধার করা হয়েছে। অপরদিকে কসবা উপজেলার কাশিরামপুর এলাকায় দুপুর ১টায় নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২১ বোতলRead More
পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেব রূপান্তর করতে চাই- নায়ার কবীর
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী ব্রাহ্মনবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষকদের সাথে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব,Read More
নৌকাকে বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে- আল মামুন সরকার
শুক্রবার রাতে শহরের ১২নং ওয়ার্ডের ভাদুঘর বাজারে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল,Read More
আদিবের পঞ্চম জন্ম বার্ষিকী
“আহা আজি এ বসন্তে, কতো ফুল ফোটে, কত পাখি গায়…” ভাল ছেলে ইমরুল কায়েস খান আদিবের পঞ্চম জন্ম দিনে আনন্দে জাগি সকলে আজ প্রাণের উষ্ণতায়। আদিব তুমি প্রকৃত জ্ঞান অর্জন করে দেশ জাতীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিবে। এ প্রত্যাশায়—বাবা, মা, দাদু, ফুফু, খালাম্মা, চাচা, চাচী,নানা, নানু, মামা সহ সকল পড়ালেখা ও খেলার সাথীরা।
ব্ল্যাকে মনোনয়ন, বেকায়দায় আশুগঞ্জ আওয়ামী লীগ
‘লাইনে দাঁড়াইয়াও আমরা টিকিট পাইলাম না। টিকিট বেচা অইছে ব্ল্যাকে, বেশি দামে।’ আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এক বিদ্রোহী প্রার্থীর বক্তব্য এমনই। ৬ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নিয়ে এখন বেকায়দায় উপজেলা আওয়ামী লীগ। আলোচনা আছে কয়েকটি ইউনিয়নে এই বিদ্রোহী প্রার্থীদেরই জয় হবে। আর সে কারণে দলের প্রার্থীদের জেতাতে এখন নানা কৌশল করা হচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের মোবাইলে ফোন করে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে, দুদিনের মধ্যে নির্বাচন ছেড়ে দেয়ার জন্য। আবার বলা হচ্ছে, তারা ভোট পেলেও জয় হবে আওয়ামী লীগ প্রার্থীদেরই। উপজেলা সদরে বসে ডিক্লেয়ার করেRead More
নাসিরনগরে প্রকাশ্যে চলছে জুয়া খেলা, নেপথ্যে স্থানীয় রাজনৈতিক বড় ভাই!!!
মো: আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের ১৩ টি ইউনিয়নে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী কিছু রাজনৈতিক বড় ভাই,অসাধু চৌকিদার ও থানার সোর্স নামধারী ব্যাক্তিরা প্রতিমাসে জোয়া খেলা থেকে আদায় করছে হাজার হাজার টাকা। জানা যায় জোয়া খেলার সবচেয়ে বড় আসর জমে নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের খেলা এবং সেখানে প্রতিদিন লেনদেন হয় কয়েক লক্ষ টাকা। দ্বিতীয় আসরটি জমে বুড়িশ্বর ইউনিয়নের জৈনক মাস্টারের পুকুর পাড়ে। বুড়িশ্বর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী নেতারা ঐ খেলা থেকে প্রতিদিনের জন্য পুলিশের নাম ভাঙ্গিয়েRead More
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক দুই
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোঃ তারিকুল ইসলাম(৩৪) ও মোঃ হুমায়ুন কবিরকে(৩২) আটক করেছে পুলিশ। তারিকুল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মধ্যপাড়া গ্রামের কাজী মোঃ আব্দুল করিমের ছেলে এবং হুমায়ুন একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও গ্রামের আবুল খায়েরের ছেলে। আজ ভোর রাতে শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিধিমোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজ কল্যান সংঘের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৭তম জম্মবার্ষিকী পালিত ।
এম.আমজাদ চৌধুরী রুনু. ব্রাহ্মণবাড়ীয়া থেকেঃ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে আব্দুর রউফ চৌধুরী স্মৃতি সমাজ কল্যান সংঘের উদ্যোগে সকাল ১০.৩০ মিনিটে স্বাধীন বাংলার স্বপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিনের কেক কাটলেন দেশরত্ন মাননীয় প্রাধনমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক, ব্রাহ্মণবাড়িয়া ও বিজয় নগর উন্নয়নের রুপকার যুদ্ধাহত্ বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যহ্ম জনাব মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এইম.এম মাহাবুব, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী হামিদুল হক ভুইয়া. উপজেলাRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন নিয়ে উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা। কেন্দ্র পরিচালনায় আওয়ামী লীগ করেছে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি। আর ইসলামী ঐক্যজোট পাহারায় ৩০ থেকে ৫০ জন করে মাদরাসা ছাত্র রাখবে প্রত্যেক কেন্দ্রে। এজেন্টও দেবে তারা প্রত্যেক কেন্দ্রে। এদিকে গতকাল বিকালে এক সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামী ঐক্যজোট। পৌরসভা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দল ও প্রশাসন কোনো রকম ষড়যন্ত্র করলে পরে এর দায়দায়িত্ব তাদের বহন করতে হবে ঘোষণা দেন তারা। অন্যদিকে বিভিন্ন কেন্দ্র দখলের আশঙ্কা এবং প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট দেয়ার ঘোষণার প্রেক্ষিতে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বিএনপি প্রার্থী হাফিজুর রহমানRead More



















