March, 2016
ইউপি নির্বাচন:: আশুগঞ্জ এবং বাঞ্চারামপুরে ০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
আগামী ২২ মার্চ ২০১৬ তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ উপলক্ষে আশুগঞ্জ এবং বাঞ্চারামপুর উপজেলায় স্টাকিং ফোর্স হিসেবে ০৫ প্লাটুন বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে। ২২ মার্চ ২০১৬ তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ উপলক্ষে আশুগঞ্জ এবং বাঞ্চারামপুরে নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইতিমধ্যেই ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল হতে আজ (শনিবার) সকাল হতে ০৫ প্লাটুন বিজিবি সদস্যকে মোতায়েন করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার ০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকার জন্য ০২ প্লাটুন এবং ০৩ প্লাটুন বিজিবি সদস্য বাঞ্চারামপুর উপজেলার ০৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। ভোটারগণ যাতেRead More
জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল ২০ মার্চ
ডেস্ক ২৪: আগামীকাল ২০ মার্চ প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমনের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে (২০ মার্চ) অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ভৈরবসহ তার ঢাকার গুলশানস্থ বাসভবনে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিলুর রহমান দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। মেয়াদRead More
বিএনপির কাউন্সিল :: নানা পরিবর্তন আসছে গঠনতন্ত্রে, বাড়ছে কেন্দ্রীয় কমিটির কলেবর
রিজভী আহমেদ:: বিএনপির প্রত্যাশার কাউন্সিল চলছে। নানা প্রতিকূলতা, আন্দোলন ও দমন-পীড়নে জর্জরিত দলটির জন্য এ হবে এক মহা মিলনমেলা। পঞ্চম কাউন্সিলের পর কেটে গেছে ছয়টি বছর। একাধিকবার উদ্যোগ নিয়েও জাতীয় কাউন্সিল করতে পারেনি দলটি। এবারো নানা অনিশ্চয়তা ভর করেছিল, তবে সবকিছু পেছনে ফেলে ‘গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয়ে’ ষষ্ঠ কাউন্সিলের পতাকা আজ উড়ছে। প্রস্তুত কাউন্সিল ভেনু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীতে নেমেছে নেতাকর্মীদের ঢল, সবখানেই সাজ সাজ রব। সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবেRead More
সরাইল প্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন কর্মশালা
মোহাম্মসদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার সকাল ১০টায় উপজেলার সানু মোল্লা মাকের্টের মাঠ প্রাঙ্গনে প্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রস্ক প্রকল্পের পরিচালক ড.এম মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রস্ক প্রকল্পের কনসালটেন্ট হাসান জাহিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো শফিকুর রহমান,সেভ দ্য চিলড্রেন কর্মকর্তা খুরশিদ আরা, সিপিডি ও রস্ক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মেহেদী কায়সার, সিপিডি কর্মকর্তা ফারুক হোসাইন,জনকল্যান কেন্দ্র এর নির্বাহী পরিচালক সাংবাদিক শরিফ উদ্দিন মোল্লা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন আনন্দ স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায়Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বিজিবি মোতায়েন
আগামী ২০ মার্চ ২০১৬ তারিখ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ইতিমধ্যেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইতিমধ্যেই ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল হতে ০২ প্লাটুন বিজিবি সদস্য অদ্য সকাল হতে শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ নির্বাচনের পরের দিন অর্থাৎ ২১ মার্চ ২০১৬ তারিখ পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান করবে এবং সেইসাথে ভোটারগণ যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলে জানা যায়। এ ব্যাপারে ১২Read More
বাঞ্ছারামপুর ইউপি নির্বাচন :: বাঞ্ছারামপুর প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ, মাঠে নেই বিএনপি
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা বিশেষ প্রতিবেদক :: প্রথম দফায় অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ, নীরব বিএনপি প্রার্থীরা। দেশে প্রথম অনুষ্ঠিত দলীয় প্রতীকে নির্বাচনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রী, জমা এবং দলীয় মনোনয়ণ প্রদান করেন। দলীয় মনোনয়ন দিয়েই বিএনপি নেতারা দায়িত্ব শেষ করেছেন। চেয়াম্যান পদে আওয়ামীলীগের দু’জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। বাকি ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে ১০ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে বিএনপিরও ২জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরাRead More
আশুগঞ্জ ইউপি নির্বাচন:: সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা
আশুগঞ্জে বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেই বিএনপি নিজস্ব প্রতিবেদক আশুগঞ্জ :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল এখন নির্বাচনী প্রচারনায় সরগরম। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গ্রামের বিভিন্ন হাটবাজার ও মেঠোপথ। সবর্ত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত উঠান বৈঠক,পথসভা আর ব্যাপক সংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে প্রতিটি ইউনিয়নে প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী থাকায় বেকায়দায় পড়েছে আওয়ামীলীগ।একক প্রার্থী থাকলেও দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেই বিএনপি।তবে সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকা ও সংঘাতের আশংকা করছেন বিএনপি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। ভোটারদেরRead More
ভোটকেন্দ্রে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিলেন মেয়র প্রার্থী আল মামুন সরকার!
ভোটকেন্দ্রে মাদ্রাসা ছাত্রদের অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল-মামুন সরকার। এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বাংলানিউজ। সেখানে “ব্রাহ্মণবাড়িয়ায় অা.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন”” শিরোনামের সংবাদে ইন্ট্রু করা হয়েছে এমন তথ্যে। তবে ওই সংবাদটিতে আল মামুন সরকারকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে , “সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যেও কেউ যেন দলবদ্ধভাবে কেন্দ্রে-কেন্দ্রে না যায় সেজন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।” ভোটে প্রতিপক্ষ হওয়ার কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রার্থী এ পর্যন্ত কোনো সভা-সমাবেশ করতে পারেনি। তাদের পর্যাপ্ত সমর্থক-ভোটারRead More
আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজের বহুতল ভবনের ভিওি প্রস্তর স্হাপন
আমিনুল ইসলামঃ ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নে আলহাজ্ব বেগম নুরুন্নাহার কলেজে উবায়দুল মোকতাদির চৌধুরি ৪ তলা বিশিষ্ট বহুতল ভবনের ভিওি প্রস্তর শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। কলেজের গভার্নিং বর্ডির সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃআলী আজম ও প্রভাষক এ কে আজাদ এর উপস্থাপনায় আব্দুল্লাহ মাস্টার এর সভাপতি প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরি এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলার চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর আলম,ডেপুটি এটর্নি জেনারেল এডঃজহিরুল হক জহির,মেরিন চীফ ইঞ্জিনিয়ার মোঃসহিত লতিফ বাবুল,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদকRead More
শনিবার থেকে মোটরসাইকেল চলবে না
প্রথম ধাপে দেশের ৭২১ ইউনিয়ন পরিষদে আগামী ২২ মার্চ (মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় শনিবার থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচন উপলক্ষে অতীতে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারো তাই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।’ ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনা থেকে জানা যায়,Read More



















