Main Menu

March, 2016

 

নৌকা প্রতীকের বিজয় মানেই ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর বিজয় – নায়ার কবীর

ডেস্ক ২৪::রোববার রাতে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর বেসরকারীভাবে বিজয়ী হওয়ার খবর পেয়ে ভাষাচত্বরে উপস্থিত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনসহ নৌকা প্রতীকের সকল সমর্থকদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বেসরকারীভাবে ঘোষিত নব নির্বাচিত মেয়র নায়ার কবীর বলেন, নৌকা প্রতীকের বিজয় মানেই ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর বিজয়। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন এবং আমার শ্রদ্ধেয় জননেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সঠিক দিক নিদের্শনা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More


পৌর নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে জনগণ প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জকে সফল ও স্বার্থক করেছেন —- বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

পটকা ফোটানোসহ বিজয় মিছিল না করার আহবান ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে নৌকা মার্কার পক্ষে বিপুল সাড়া দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী গত ১২ জানুয়ারির তান্ডবের প্রতিবাদ জানিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। তিনি রোববার দিনভর নির্বাচন শেষে সব কেন্দ্র থেকে ফলাফল আসার পর আনন্দ প্রতিক্রিয়ায় এ অভিমত জানান। এ সময় এক বিবৃতিতে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার।নারী ক্ষমতায়নে এ সরকার বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ায় মৌলবাদী- সাম্প্রদায়িক অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই নায়ার কবীরকে মনোনয়নRead More


সরাইলে হুসেইন মুহম্মদ এরশাদের ৮৭তম জন্মদিন পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৮৭তম জন্মদিন রবিবার বিকালে পালিত হয়েছে। সরাইল উপজেলার এ উপলক্ষে জাতীয় পার্টির নেতাকর্মীরা কেক কাটে ও আলোচনা সভা মিলাদ মাফিলের আয়োজন করে। সরাইল উপজেলা জাতীয়পাটির নেতা কর্মীদের উদ্যোগে রবিবার কালীকচ্ছ দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্টানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার ২এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। জেলা সহসভাপতি রহমত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অনুষ্টানের প্রধান অতিথি । নয় বছরের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টিরRead More


আশুগঞ্জে আ’লীগ প্রার্থী উপর ককটেল হামলা :: ৩দিনেও গ্রেপ্তার হয়নি আসামী!!

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরী গণসংযোগ কালে ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলার ৩ দিন পার হল। এখনো ধরা ছোয়ার বাইরে সব আসামীরা। তারা এলাকায় প্রকাশ্যে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করছেন। পুলিশ বলছে আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরীর লোকজনের উপর খোলাপাড়া শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয় এলাকায় গণসংযোগের সময় প্রতিপক্ষ লোকজন ককটেল হামলা চালায়। এসময় দুটি ককটেল বিষ্ফোরিত হলেও একটি ককটের রয়ে যায় অবিষ্ফোরিত। এই ঘটনায়Read More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল এবং হুইস্কি উদ্ধার

গত রাতে (১৯ মার্চ দিবাগত রাত) ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২০০ ফেনসিডিল, ২০ কেজি গাঁজা এবং ০৬ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রাত আনুমানিক ৯টায় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ী’র কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার দুলালপুর সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা এবং ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া রাত আনুমানিক ৮টায় একই উপজেলার নলঘরিয়া সীমান্ত এলাকা হতে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি অভিযানে ০৬ বোতলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন :: বিএনপির নির্বাচন প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে ভোট কারচুুপি অনিয়মের ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন ॥ নির্বাচন বাতিলের দাবীতে ৪ নং ওয়ার্ডের ৫ জন কাউন্সিলার প্রার্থীরবিক্ষোভ মিছিল বিএনপির মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি দুপুর ১২ টায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এসময় তিনি ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে পুনঃ নির্বাচন দাবী করেন।সংবাদ সম্মেলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, দফতর সম্পাদক মো. মমিনুল হক প্রমুখ। পরে বিএনপি প্রার্থীরRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’যাত কসবা উপজেলার উদ্যোগে ঈমানী ঐক্যের ডাক ও সুন্নী মহা সম্মেলন উপজেলা চত্বরে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’যাত কসবা উপজেলার সভাপতি ড.আল্লামা ছদরুদ্দীন আহমাদের সভাপতিত্বে সুন্নী মহা সম্মেলনে বক্তব্য রাখেন হযরত মাওলানা ছাবেরী আলকাদেরী,হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদী, হযরত মাওলানা মুফতী গিয়াস উদ্দিন আত ত্বাহেরী, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।


শিক্ষকদের নৈতিকতা না থাকলে সবই শেষ হয়ে যায়:: মাউশির ডিজি প্রফেসর ফাহিমা খাতুন

প্রতিনিধি:: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার করিগর। অভিভাবকরা অনেক আশা করে শিক্ষা অর্জনের জন্য তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠান। কিন্তু সেই শিক্ষকরা যদি ছাত্রদের নকলে সহযোগিতা করেন তাহলে আর যাই হোক সেই শিক্ষকদের দিয়ে প্রকৃত শিক্ষা দেয়া সম্ভব নয়। শিক্ষকদের নৈতিকতা না থাকলে সবই শেষ হয়ে যায়। তিনি গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুইটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে একথা বলেন। এ সময় প্রফেসর ফাহিমা খাতুন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। মাল্টিমিডিয়া ক্লাশরুমসহ শিক্ষকদের নানা প্রশিক্ষণ প্রদানRead More


মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বিদায় নিলেন

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মনবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বিদায় নিলেন ইউনিয়ন বাসীদের কাছ থেকে। গতকাল শনিবার সন্ধায় দারমা বাজার এলাকায় খেলার মাঠে এ অনুষ্টানের আয়োজন করা হয়। হাজী দিলরুবালী মিয়ার সভাপতিত্বে অনুষ্টন পরিচালনা করেন ইউসুফ মোল্লা বক্তব্য রাখেন সোলাইমান মিয়া, আলী হোসেন, মুক্তিযুদ্ধা নুরু মিয়া, ৯নং ওয়াডের আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া , সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মিয়া, আলী হোসেন, হাজী এনামুল হক, ফিরোজ মিয়া, ইউপি সদস্য বাবুল মেম্ভার, সাবেক ইউপি সদস্য ধুদ মিয়া,ফয়সাল আহমেদ, যুবলীগের সভাপতি মহিবুর , সাধারন সম্পাদক কৃষœRead More


আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন:: ৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরে কড়া পুলিশি প্রহরায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫টি কেন্দ্রে ৬জন করে এবং সাধারণ ১৩টি কেন্দ্রে ৫জন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্যের মধ্যে ২জন অস্ত্রধারী থাকবে।Read More


This site is protected by wp-copyrightpro.com