Main Menu

আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও মদসহ ২ যুবক আটক

[Web-Dorado_Zoom]

drugপ্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ মিস্টার মিয়া (১৮) ও জুয়েল (১৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার শরীয়তনগর এলাকার স্টেশন রোড থেকে তাদের আটক করা হয়। আটক মিস্টার মিয়া জেলার সরাইল উপজেলার পনিশ্বর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং জুয়েল আশুগঞ্জ উপজেলার বাজারহাটি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার শরিয়তনগর এলাকার স্টেশন রোডের একটি গোডাউনে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ ২০০ পিস ইয়াবা ও তিন বোতল বিদেশি মদসসহ মিস্টার ও জুয়েলকে আটক করে। তবে আটকের পর থেকে এই দুই যুকককে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল জোর তদবির করেছেন বলে জানা যায়। পরে শুক্রবার সকালে এ ঘটনায় আশুগঞ্জ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক এই মাদক আশুগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী রাশেলের বলে পুলিশের কাছে জানায়। পুলিশ রাশেলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযোন চালাচ্ছে। আটককৃত দুই যুবককে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares