Main Menu

March, 2016

 

ইউপি নির্বাচন :: আশুগঞ্জে সকালে ভোটারের ঢল, ২ ঘণ্টা পর আতঙ্ক

ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে আশুগঞ্জের আড়াইসিধা ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র দখল হয়ে যায়। শুরু হয় ভোট ছাপা। এ নিয়ে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কিছু সময় কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ থাকে। আশুগঞ্জের ৭ ইউনিয়নের মধ্যে তারুয়া ও শরীফপুর ইউনিয়নেও সংঘর্ষের ঘটনা ঘটে। নির্বাচনের এই পরিস্থিতিতে আড়াইসিধা ও তারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শেষ সময়ে চরচারতলা ইউনিয়নের সারকারখানা কেন্দ্র দখলে নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। পুলিশ গুলি ছুড়লে উত্তেজনা বেড়ে যায়। পরে পুলিশ-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়েRead More


নবীনগরে আ’লীগ,বিএনপি ও স্বতন্ত্র ত্রিমূখী লড়াই

নবীনগর প্রতিনিধি:: ভোটের দিন যতই এগুচ্ছে নির্বাচনী মাঠ ততই গরম হয়ে উঠছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দ্বিতীয় পর্যায়ে ৩১ মার্চ উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাতিল প্রত্যাহার শেষে ৫২জন চেয়ারম্যান প্রার্থী,সাধারন সদস্য পদে ২৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন প্রতিন্ধন্দিতা করছেন। এই প্রথম দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় মূলত আ’লীগ ও বিএনপি মধ্যে মূল প্রতিদ্বন্দীতা হবে তবে বেশকিছু গুরুত্বপূর্ন অঞ্চলে ত্রিমূখী লড়ায়ে দলীয় প্রার্থীরা ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। এ দুই বড় দলের মাঝে ছোটখাট দলগুলো যেমন জাসদ ও জাতীয় পার্টি ওRead More


বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে পাহাড়পুর ইউনিয়নের বুটানবাড়ি গ্রামের আনসর আলীর পুত্র। পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মাঈনুদ্দিন চিশতী জানান, দুপুর ১২টায় উপজেলার হরষপুর ইউনিয়নে নিদারাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র জহিরুল ইসলাম আকাশ (১৩) সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দারিয়াপুর নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যায়। বিজয়নগর থানার ওসি (তদন্ত) মেসবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ডেস্ক ২৪::১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর (২২ মার্চ ২০১৬ তারিখ দিবাগত রাত) চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ ৫৭ কেজি গাঁজা এবং ০৩ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রাত আনুমানিক ১১টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করে ৫৭ কেজি ভারতীয় জট গাঁজাসহ ০১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিবি। অপরদিকে পৃথক একটি অভিযানে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকা হতে ০৩ বোতল ফেনসিডিলসহ ০১টি মোটর সাইকেল জব্দ করেছেRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ডেস্ক ২৪:: ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর (২২ মার্চ ২০১৬ তারিখ দিবাগত রাত) চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ ৫৭ কেজি গাঁজা এবং ০৩ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রাত আনুমানিক ১১টায় আলীনগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করে ৫৭ কেজি ভারতীয় জট গাঁজাসহ ০১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিবি। অপরদিকে পৃথক একটি অভিযানে আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকা হতে ০৩ বোতল ফেনসিডিলসহ ০১টি মোটর সাইকেল জব্দRead More


এই ৩ উপায়ে বিষাক্ত সম্পর্ক-কে না বলুন

ডিজিটাল ডেস্ক: বিষাক্ত সম্পর্কে আটকে থাকার পেছনে সব থেকে বেশি কাজ করে কী জানেন? ভয়। মনোবিদদের মতে, বিষাক্ত সম্পর্ক যেমনই হোক, চাকরি থেকে স্বামী-স্ত্রী, এসব থেকে বেরিয়ে আসতে আমাদের সব থেকে বেশি বাধা দিই আমরা নিজেরাই। বরং বলা ভালো আমাদের ভয়। তার জন্যই দীর্ঘ দিন ধরে একটা মরে যাওয়া সম্পর্ক কাঁধে করে টেনে বেড়াই আমরা। যদি এ সব সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়, তবে ভয়কে জয় করতে হবে। কী ভাবে? তার ৩টি হদিস রইল এখানে। ১) ভয়ের ঠিকানা খুঁজুন: প্রথমেই দেখুন ঠিক কোন ব্যাপারে আপনি সব থেকে বেশি ভীত। কোনওRead More


আশুগঞ্জে নৌকা পাঁচ, দুই আসন ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭ ইউপির নির্বাচনে ৫ আসন পেয়েছে নৌকা মার্কা। অন্যদিকে নৌকাকে টেক্কা দিয়ে দুই আসন ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা। আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে বিজয়ীরা হলেন, আড়াইসিঁধা ইউনিয়নে ৮৪৩৫ ভোট পেয়ে মো. সেলিম মিয়া (আ.লীগ)। তারুয়া ইউনিয়নে ২৪৭১ ভোট পেয়েমো. ইদ্রিস হাসান (আ.লীগ)। শরীফপুর ইউনিয়নে ৪৬১১ ভোট পেয়ে মো. সাউফুদ্দিন চৌধুরী (আ.লীগ)। দূর্গাপুর ইউনিয়নে ৬৬৪৩ ভোট পেয়ে মো. জিযাউল করিম খাঁন (আ.লীগ)।তালশহর ইউনিয়নে ৮৮৬৯ ভোট পেয়ে মো. আবু শামা (আ.লীগ)। এছাড়া চরচারতলা ইউনিয়ন ইউনিয়নে ৪১২২ ভোট পেয়ে জিয়াউদ্দিন খন্দকার (আ.লীগ বিদ্রোহী) ও লালপুর ইউনিয়ন ৫৮০৬ ভোট পেয়ে মো. আবদুল খায়ের (আ.লীগRead More


বাঞ্ছারামপুরে ৬ ইউপিতে আওয়ামীলীগ

বাঞ্ছারামপুর ইউপি নির্বাচনে ৬ ইউপিতে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী মনোনিত হয়েছেন। ছলিমাবাদ ইউপিতে ১৩৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল মতিন। দরিকান্দিতে ৭৮৫২ ভোট পেয়ে মো: শফিকুল ইসলাম, ফরদাবাদ ইউপিতে ৭৩৯২ ভোট পেয়ে মহিউদ্দিন আহমেদ, রুপসদী ইউপিতে ১১২৪৫ ভোট পেয়ে মো: ফিরোজ মিয়া, তেজখালীতে ১০০৫০ ভোট পেয়ে তাজুল ইসলাম ও মানিকপুর ইউপিতে ১০০৪২ ভোট পেয়ে আব্দুর রহিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা সবাই নৌকা প্রতীক নিয়ে ভোট লড়াই করে। অপরদিকে ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম তুষার ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী। এ ছাড়াRead More


আজ বিশ্ব ঘুম দিবস, ভালো থাকতে ভালো ঘুমোন

ডিজিটাল ডেস্ক: আজ বিশ্ব ঘুম দিবস। সুস্বাস্থ্যের জন্য ঘুম যে কতটা জরুরি, সে ব্যাপারে সচেতনতা গড়ে তুলতেই ২০০৮ সাল থেকে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ঘুম দিবস হিসেবে পালিত হচ্ছে। চরম ব্যস্ততার যুগে ঘুম মাথায় উঠেছে বর্তমান প্রজন্মের। যার থেকে বাসা বাঁধছে নানা রোগ। সুস্থতার সঙ্গে ঠিক কী সম্পর্ক রয়েছে ঘুমের, আসুন দেখা যাক। ১. শুধু চোখের নীচে ডার্ক সার্কেল মুছতে বা মন ভালো রাখতেই যে ঘুমের প্রয়োজন তা নয়। পর্যাপ্ত ঘুম সুস্থ রাখে আপনার হৃত্‍‌পিণ্ড, নিয়ন্ত্রণে রাখে ওজন। ২. ঘুমোলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। ডাক্তাররাই বলছেন, ভালো করেRead More


ব্রাহ্মবাড়িয়া সদর উপজেলার ছোট বাকাইল গ্রামে মা-ছেলের মরদেহ উদ্বার

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় দিলারা বেগম (৫৫) ও ইমামুল হক (২৫) নামে মা-ছেলের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিলারা বেগম ছোটবাকাইল গ্রামের মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনে স্ত্রী। নিহত দিলারা বেগমের মেয়ে পাপিয়া আক্তার অভিযোগ করেছেন জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন চাচা নুর হোসেন তার সাঙ্গপাঙ্গরা তাদের হত্যা করেছে। নিহত দিলারা বেগমের মেয়ে পাপিয়া আক্তার অভিযোগ করে জাানান, গত ২০০৯ সাল থেকে তার চাচা নূর হোসেনের সঙ্গে জায়গা-জমিRead More


This site is protected by wp-copyrightpro.com