Main Menu

March, 2016

 

হিন্দুর কিডনিতে বাঁচলেন মুসলিম, মুসলিমের কিডনিতে হিন্দু

ডিজিটাল ডেস্ক: হিন্দু ও মুসলিম দুই পরিবারকে মিলিয়ে দিল কিডনি। হিন্দু বৃদ্ধার কিডনি গেল মুসলিম যুবকের শরীরে, আর মুসলিম মহিলার কিডনি গেল হিন্দু বধূর শরীরে। আরও একবার প্রমাণ হল, মানবতার কোনও জাত-ধর্ম হয় না। মানবজাতির প্রত্যেকের ধমণীতে যে রক্ত বইছে, তার রঙ একটাই। মহারাষ্ট্রের পার্বণী জেলার বাসিন্দা ৩৪ বছরের মোইজ সিদ্দিকি মাস দুয়েক হল কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিসিস করানো হলেও, তাঁর দুটো কিডনিই একেবারে অকেজো হয়ে পড়ে। তাঁর স্ত্রী কিডনি দিতে রাজি হলেও, দু জনের রক্ত না মেলায় তা সম্ভব হয়নি। মোইজের রক্তের গ্রুপ বি পজিটিভ হলেও, তাঁর স্ত্রীরRead More


গাভাস্কারের হুঙ্কার, ‘দলে মাশরাফির কাজটা কি!’

ম্যাচটা তখন শেষ। ব্যাঙ্গালুরুতে সাকলাইন সজীবকে মিড উইকেট দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের জয় ছিনিয়ে আনেন জেমস ফকনার। পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারলো বাংলাদেশ। মাত্র দুই ম্যাচের ‘বাজে’ পারফরম্যান্সের পরই মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব নিয়ে উঠলো প্রশ্ন। আর সেখানে সবচেয়ে কড়া সমালোচনাটা করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ওই সময়ে ধারাভাষ্যকক্ষেই ছিলেন তিনি। বললেন, ‘দলে মাশরাফির কাজটা কি! আজ ও মাত্র এক ওভার বল করেছে। ব্যাট করার প্রয়োজনই আসেনি। তাহলে দলে মাশরাফির ভূমিকা কি? অধিনায়কত্ব? আচ্ছা, এবার ও এই একটা কাজও ঠিক ঠাক মত করতে পারলো না!’ তবে,Read More


দফায় দফায় জঙ্গি হানায় রক্তাক্ত ব্রাসেলস, হত ৩৪:: দায় নিল ইসলামিক স্টেট

ডিজিটাল ডেস্ক: একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাসেলস। মঙ্গলবার জাভেন্তেম বিমানবন্দর এবং ইউরোপিয়ান ইউনিয়ানের কাছে মেয়েলবিক মেট্রো স্টেশনে বিস্ফোরণের জেরে মৃত ৩৪, আহত ৩০। মিশরের একটি সংবাদমাধ্যমের দাবি, ​হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ISIS। মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দরের ডিপার্চার এলাকা ও রানওয়েতে কয়েক মিনিটের ব্যবধানে পর পর দু’টি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে মারা গিয়েছেন ৩৪ জন, জখম হয়েছেন অন্তত তিরিশ জন। বিস্ফোরণের জেরে খসে পড়েছে ডিপার্চার হলের ফলস সিলিং। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণ ঘটায় দুই আত্মঘাতী জঙ্গি। প্রশাসনের নির্দেশে বিমানবন্দরটি ফাঁকা করে দেওয়াRead More


নবনির্বাচিত প্রথম নারী মেয়র নায়ার কবীরকে জেলা নাগরিক কমিটির অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির পক্ষে সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইতিহাসে এই প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দদিত। বিবৃতিতে নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়র নায়ার কবীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। তারা আশা করেন নব নির্বাচিত মেয়রের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যক্রম আরো এগিয়ে যাবে।প্রেস রিলিজ


কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধোর, প্রকাশ্যে ভোট প্রদান, বাঞ্ছারামপুর ও আশুগঞ্জে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরে ইউপি নির্বাচন চলাকালে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। এদিকে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধোর, প্রকাশ্যে ভোট প্রদান, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাঞ্ছারামপুরে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে সাতবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১১টায় জাল ভোট দেয়া নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ব্যালট পেপার, ৪টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় পোলিং অফিসার হেলাল উদ্দিন আহাম্মদ সহ ৫ জন আহত হয়। প্রায় ১ ঘন্টাRead More


প্রয়াত লুৎফুল হাই সাচ্চু’র সহধর্মিনী মিসেস ফরিদা হাই অসুস্থ।সবার দোয়া কামনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চু’র সহধর্মিনী মিসেস ফরিদা হাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানিয়েছে, মিসেস হাই গতকাল বিকেলে গ্যাষ্ট্রিক থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। লুৎফুল হাই সাচ্চুর ছোট ভাই মামুন হাই তাঁর ভাবীর রোগমুক্তির জন্য জেলাবাসীর দোয়া কামনা করেছেন।


ব্রাহ্মণবাড়িয়া শহরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক ২৪::  পৌরশহরের মধ্য মেড্ডা  এলাকা থেকে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নওরিন (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত নওরিন পৌরশহরের মধ্য মেড্ডা এলাকার নয়ন খানের মেয়ে এবং স্থানীয় নিতাই পাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। প্রতিবেশীরা জানান, সকালে নওরিনের বাবা-মা পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। ঝগড়ার এক পর্যায়ে নওরিনের মা রাগ করে বাড়ি থেকে চলে যান। পরে তার বাবা কাজে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর নওরিন তার নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বেলা ১১টার দিকে নওরিনের এক বান্ধবী ঘরে গিয়ে তার মরদেহ ঝুলে থাকতেRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা:: ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নারী মেয়র নায়ার কবির

ডেস্ক ২৪:: পৌরসভা প্রতিষ্ঠার ১৪৮ বছর পর প্রথম নারী মেয়র পেল ব্রাহ্মণবাড়িয়া। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী হাফিজুর রহমান মোল্লাকে পরাজিত করে নায়ার কবির পরেন মেয়রের মুকুট। অবশ্য ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের ঘোষণা দেন। নায়ার কবির সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সহধর্মিণী। হুমায়ুন কবিরও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই বারের চেয়ারম্যান ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৬৮ সালের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভা ১৯৯২ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করে। শুরুতে প্রশাসকেরাই পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।Read More


বাঞ্চারামপুর ইউপি নির্বাচন:: বিএনপির নির্বাচন প্রত্যাহার

ডেস্ক ২৪:: বাঞ্চরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে উপজেলা বিএনপি। এই প্রতিবেদকের সাথে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপি সভাপতি, সাবেক পুলিশের ডিআইজি খালেক সাহেব। তিনি জানান, আওয়ামীলীগ প্রার্থীদের জোর পূর্বক কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোটে সীল মারা ও এজেন্টদের বের করে দেওয়ায় নির্বাচন বর্জন করা ছাড়া কোন উপায় ছিল না। প্রশাসনের কাছে কয়েকবার অভিযোগ জানালেও কোন প্রতিকার না পাওয়ায় নির্বাচন বর্জন করা ছাড়া আমাদের কোন উপায় ছিল না।


আশুগঞ্জ ইউপি নির্বাচন :: সব কেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ

আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রথম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নের ৬৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। সব কটি ভোটকেন্দ্রই অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা খ ম আরিফুল ইসলাম বলেন, ৬৩টি কেন্দ্রের ২৯১টি বুথে ভোট গ্রহণ হবে। এসব কেন্দ্রে উপজেলা পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ২৯১ জন শিক্ষক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৫৮২ জন পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।


This site is protected by wp-copyrightpro.com