Main Menu

March, 2016

 

নায়ার কবীরকে ভোরের সাথীর ফুলেল শুভেচ্ছা প্রদান

বুধবার সন্ধ্যায় শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ভোরের সাথী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ভোরের সাথী সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, আহবায়ক আলহাজ্ব এডঃ মোঃ হাবিবুল্লাহ্, নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ ইস্কান্দার মির্জা, আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুর রৌফ মোতাইদ প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে ভোরের সাথী সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা করেন, নব নির্বাচিত পৌর মেয়রRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে গাঁজা, হুইস্কি এবং ফেনসিডিলসহ যুবক আটক

অদ্য ২৪ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিল, ০৫ কেজি গাঁজা এবং ৪৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ২৪ মার্চ ২০১৬ তারিখ রাত ১টায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মমর্তা মোঃ মাহাবুব আলম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার কালিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেনসিডিল এবং ০৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অপরদিকে আলীনগর সীমান্ত ফাঁড়ীর পৃথক একটি অভিযানে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকা হতে সকাল ১০টায় ৪৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। এছাড়া ফকিরমোড়াRead More


সরাইল:: হাইওয়ে পুলিশের চাঁদাবাজি- প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ, ৬ কিলোমিটার দীর্ঘ যানজট

মোহাম্মদ মাসুদ,সরাইল :: সরাইলে হাইওয়ে পুলিশের নিয়মিত চাঁদাবাজি, চালকের সাথে দূর্ব্যাবহার ও মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে ট্রাক-সিএনজি অটোরিকশার শ্রমিকরা। ২৪শে মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে এ ঘটনা ঘটেছে। অবরোধের কারনে সড়কের তিন দিকে ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি সিদ্ধান্ত হচ্ছে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ। স্থানীয় লোকজনের সুবিধার কথা বিবেচনা করে জনপ্রতিনিধি ও প্রশাসন সরাইল-নাসিরনগর সড়কের কুট্রাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত মাত্র আধা কিলোমিটার সড়কে অটোরিকশা চলাচল শিথিল করেছে। এ সুযোগে সরাইল থানা ও বিশ্বরোড হাইওয়ে পুলিশ বিশেষ কায়দায়Read More


আশুগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

ডেস্ক ২৪:: আশুগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন আসিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালীয়া গ্রামের এ কেএম সামছুদ্দীন রতনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আসিফ তার দুই বন্ধু একরাম ও হিলফুলকে নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আসেন। পরে বিকেল ৩টার দিকে তারা তিন বন্ধু মিলে উপজেলার চরসোনারামপুর এলাকার মেঘনা নদীতে গোসল করতে নামেন। এসময় তারা তিনজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের তিনজনকেই উদ্ধার করে উপজেলার নূরRead More


কসবা:: ওসির বিরুদ্ধে অভিযোগ করায় গ্রেফতার অত:পর ছেড়ে দেওয়া

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চলতি দায়িত্ব ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘুষ গ্রহণের অভিযোগ থেকে আত্বরক্ষা পেতে অভিযোগপত্রের স্বাক্ষী ফারুককে মানব পাচারের মামলা দেখিয়ে গ্রেফতার । এই প্রতিবেদককে ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিলো। পরবতীতে অভিযোগপত্রে ভুল থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।      


নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার ফুলেল শুভেচ্ছা

ডেস্ক ২৪:: বুধবার রাতে শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এডঃ মিন্টু ভৌমিক, সহসভাপতি আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্, কোষাধ্যক্ষ জাকারিয়া, কার্যকরী সদস্য অধ্যক্ষ সামছুজ্জামান, রিয়াজ উদ্দিন জামী, লিয়াকত হায়াত খান, প্রভাষক দ্বিপ রায়, এডঃ যতন শর্মা, পলাশ ভট্টাচার্য, জাকির হোসেন লিটনসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশনRead More


নব নির্বাচিত পৌর মেয়র নায়ার কবীরকে জেলা নাগরিক কমিটির ফুলেল শুভেচ্ছা

বুধবার সন্ধ্যায় শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিবুল্লাহ্, জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দের মধ্যে আলহাজ্ব আবু হোরায়রাহ্, ইস্কাদার মির্জা, বিষ্ণুপদ দেব, হাজী আব্দুস সালাম, আলহাজ্ব সাইদুর রহমান সর্দার, এডঃ মোস্তাফিজুর রহমান নোমান, এইচ এম এম জামান, সাংবাদিক আল আমিন শাহীন, কৃষিবিদ হাবিবুর রহমান, এডঃ মকবুল হোসেন তালুকদার, এডঃ লোকমানRead More


মোকতাদির চৌধুরী এমপিকে সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক ২৪:: বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


আগামীকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৬ আগামী ২৫ মার্চ শুক্রবার স্থানীয় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনকে সফল করার জন্য কার্যকরী পরিষদের সকল সদস্য, সকল উপজেলার কাউন্সিলরবৃন্দসহ সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক এডঃ প্রণব কুমার দাস (উত্তম)।


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল এবং হুইস্কি উদ্ধার

ডেস্ক ২৪::২৩ মার্চ ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল  কর্তৃক  দিনভর চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিল ৩৭ বোতল হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অদ্য ২৩ মার্চ ২০১৬ তারিখ দুপুর ০১টায় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ খালিদ হোসেন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অপরদিকে পৃথক একটি অভিযানে বি-বাড়ীয়া সদর উপজেলার ভাদুঘর এলাকা হতে ৩৭ বোতল হুইস্কি  জব্দ করেছে বি-বাড়ীয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।Read More


This site is protected by wp-copyrightpro.com