February, 2016
বাঞ্ছারামপুরে দুই ব্যক্তি নিহতের ঘটনায় মামলা
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। হামলায় নিহত আবদুছ ছালাম ব্যাপারীর স্ত্রী জোহরা খাতুন ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। তবে মো. লাল মিয়া নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি। মো. লাল মিয়ার ভাই রমজান আলীর স্ত্রী নাছিমা বেগম মুঠোফোনে বলেন, ‘বাড়িতে কেউ নাই। মামলা করার বিষয়ে আমরা কিছুই জানি না। আর কে কই আছে, তাও আমি জানি না।’ কালিকাপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে, লাল মিয়ার বাড়িতে সুনসান নীরবতা।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ‘তাণ্ডব’ এর প্রতিবাদে মাসব্যাপী চলচিত্র প্রদর্শনী
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় গত ১২ জানুয়ারি ‘তাণ্ডব’ এর প্রতিবাদে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি এ প্রদর্শনীর শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ১২ জানুয়ারি সংস্কৃতিক অঙ্গনে যে তাণ্ডব চালানো হয়েছে এর বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের উজ্জীবিত করবে এই চলচ্চিত্র প্রদর্শনী।Read More
১ মিনিটের মালিক, গুগল দিল ৮ লাখ
এক মিনিটের গুগল-মালিক! গত বছর সেপ্টেম্বর মাসের ঘটনা। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে কচ্ছের বাসিন্দা সন্ময় বেদ হঠাৎই দেখেন, ‘‘গুগল.কম বিক্রি আছে…!’’ বিস্ময়ের অবকাশ মেলেনি তখনও। ১২ ডলার খরচ করে সন্ময় কিনে ফেলেন সেই ডোমেন। কিন্তু ওয়েবমাস্টারের চাবিকাঠি হাতে আসার এক মিনিটের মধ্যেই মালিকানা চলে যায় ফের গুগলের হাতে। কারণ বিক্রির বিজ্ঞাপনটাই বাতিল করে দেয় তারা। এর জন্য অবশ্য সন্ময়কে একেবারে খালি হাতে ফেরায়নি গুগল। এক মিনিটের মালিকানা বাবদ সংস্থার লভ্যাংশ থেকে ৬০০৬.১৩ ডলার দিয়েছে তারা। টাকায় যার অঙ্ক ৪ লাখেরও বেশি। যদিও চমকের তখনও বাকি ছিল। সন্ময় ঠিক করেন হঠাৎ করেRead More
দেশে সময় মতই জাতীয় নির্বাচন হবে :: মালয়েশিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এম আমজাদ চৌধুরী রুনু : ৩১ জানুয়ারি রোববার মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সে মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহীন সরদার ও সদস্য মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, বেগম জিয়া ২০১৪ ও ১৫ সালে মানুষ পুড়িয়েছেন। তিনি বলেন, দেশের জনগণ আপনাকে চায়না। দেশে নির্বাাচন হয়েছে বলে মার্শাল ল হয় নাই। আওয়ামীলীগ হচ্ছে জনগণের দল। প্রধানRead More
ব্যাংকে মোদির কী আছে?
ডেস্ক ২৪:: ঠিক এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নগদ আছে চার হাজার ৭০০ রুপি। ভদ্রলোকের নিজের কোনো গাড়ি নেই। কৃষি জমিও নেই; নেই বাণিজ্যিক ভবন। এখনো গুজরাটেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট। তবে মোদি যে একেবারে কপর্দকহীন তা কিন্তু নয়। বরং তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেশ ভালো পরিমাণেই আছে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তা বেড়েছে। গত শনিবার ওয়েবসাইটে নরেন্দ্র মোদির হিসাব-নিকাশ হালনাগাদ করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এরই সূত্র ধরে আজ সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া। গত ব্ছর মার্চে মোদির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্যের পরিমাণRead More
গান্ধী নয় সুভাস বসুর তৎপরতার কারণেই স্বাধীন হয়েছে ভারত
ডেস্ক ২৪:: মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংস আন্দোলন নয় বরং নেতাজি সুভাস বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের তৎপরতার কারণেই ভারত স্বাধীন হয়েছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি এ কথা বলেছেন। অ্যান ইন্ডিয়ান সামুরাই নামের প্রকাশিতব্য বইতে এ দাবি করেছেন ভারতের সামরিক ইতিহাসবিদ জেনারেল জিডি বকশী। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছে। ভারতের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গান্ধীর নেতৃত্বাধীন অহিংসা আন্দোলনের ভূমিকা স্পষ্ট ভাষায় অ্যাটলি নাকচ করে দিয়েছেন বলেও বইতে দাবি করা হয়েছে। ১৯৫৬ সালে অ্যাটলি এবং পশ্চিমবঙ্গের গভর্নর বিচারপতি পি বি চক্রবর্তীর মধ্যে আলাপচারিতার ভিত্তিতে এ দাবিRead More
এই শহর আপনাদের, তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন এই শহর আপনাদের। তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পৌর অবকাঠামো রক্ষণা-বেক্ষণ করতে হবে। আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি। আপনাদের অসচেতনতার কারনে শহর অপরিচ্ছন্ন থাকে। দয়া করে ময়লা আবর্জনা ড্রেনে বা যেখানে সেখানে ফেলবেন না। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রত্যেক ওর্য়াডে নিয়োজিত আছে। ময়লা অবর্জনার জন্য নির্দৃষ্ট জায়গা বা ডাষ্টবিন ময়লা ফেলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জানিয়ে দিন। তারা যদি নিয়মিত ভাবে নির্দৃষ্ট স্থান থেকে ময়লা না সরায় তাহলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিব। মেয়র গতকাল সকালে পৌরসভার পৈরতলা এড.Read More
সরাইলে সড়ক দূর্ঘটনায় নিহত-১ :: মহাসড়কে ৫ কিলোমিটার যানজট
মোহাম্মদ মাসুদ ,সরাইল :: ঢাকা-সিলেট মহাসড়কে কোচ ও ট্রাকের মূখোমূখী সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। গতকাল সকালে মহাসড়কের সরাইলের মালিহাতা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার কারনে উভয় দিকে ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের সহায়তায় সকাল সাড়ে ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মালিহাতা এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত নামের (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৬৩) যাত্রীবাহী একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা সুটকি বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২২৮২) মূখোমূখী সংঘর্ষ হয়। ট্রাকটি বিকট শব্দে উল্টে মহাসড়কের বাম পাশে পড়ে গাছের মধ্যেRead More
শান্তিপূর্নভাবে এস,এস,সি পরীক্ষা শুরু:: ভাল রেজাল্টের আশায় শিক্ষার্থীরা
আমিনুল ইসলাম//সারাদেশের ন্যায় ব্রাক্ষণবাড়ীয়া এ বছর শান্তিপূর্নভাবে ও নকলমুক্ত পরিবেশে এস,এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বিগত বছরগুলো বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে শুরু হয়েছিল এস,এস,সি পরীক্ষা।এ বছর শান্তিপূর্নভাবে পরীক্ষা দিতে পারায় স্বস্তিবোধ করছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।সোমবার (১/২)সকাল ১০ টায় এস,এস,সি পরীক্ষা শুরু হয়। ব্রাক্ষণবাড়ীয়ায় এ বছর ৫৯টি কেন্দ্র ৪৭ হাজার ৭ শ ৫২ জন শিক্ষার্থী জীবন যুদ্ধে অংশগ্রহন করে।এর মধ্যে এস,এস,সি ২৩ হাজার ৬ শ ৭১ জন,দাখিল ২৩ হাজার ১শ ৪ ও কারিগরী ৯৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভালো ফলাফলের আশা করছেন শিক্ষক,Read More
নাসিরনগরে চারটি কেন্দ্রে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃÑদশটি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চারটি পরীক্ষা কেন্দ্রে এক যোগে শান্তিপূর্ণ ভাবে নকল মুক্ত পরিবেশে এস এস সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার এ উপজেলা থেকে ১৬৩১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে । যাদের মধ্যে ৭১৮ জন ছাত্র এবং ৯০৬ জন ছাত্রী । অনুপস্থিত রয়েছে ৭ জন ছাত্র/ছাত্রী। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। অন্যবার রচনামূলকের মাধ্যমে পরীক্ষা শুরু হলেও এবার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ বছর আগে নেয়া হয়েছে বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা। এর পর ১০ মিনিটের বিরতি দিয়েRead More



















