February, 2016
কসবায় বিজিবি কর্তৃক মাদকসহ আসামী আটক
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকা হতে ১টি মাইক্রো (চট্টঃ মেট্রো-চ-১১-১৪৩৪), ৩.৫ কেজি ভারতীয় জট গাঁজা এবং ৩ বোতল হুইস্কিসহ মোঃ রাজু মিয়া নামে ০১ যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত আসামী মোঃ রাজু মিয়া(২২) কসবা উপজেলার খাড়েরা গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে। বিজিবি জানান, আজ ভোর আনুমানিক ০৬:৩০ ঘটিকায় কসবা উপজেলার কুইয়াপানিয়া সীমান্ত এলাকায় চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মোশাররফ হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি মাইক্রো, ৩.৫ কেজি ভারতীয় জট গাঁজা এবং ৩ বোতল হুইস্কিসহ রাজু মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃRead More
নবীনগরে একই রাতে ২ মোটরসাইকেল চুরি:: এ সপ্তাহে ৬ টি
এস এ রুবেল,।। নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের অবঃ ওয়ারেন্ট অফিসার মাতু মিয়ার বাড়ির গেইটের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা ২টি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।গতকাল রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে। বাড়ির মালিক মাতু মিয়া জানান, ঘরে থাকা ডিসকভার ১৫০ সিসি ও বাজাজের আর ১৫ সহ দুটি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরী করার প্রস্তুতি নিচ্ছেন । এ নিয়ে এ সপ্তাহে উপজেলায় ছয়টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটল। সপ্তাহের শুরুর দিকে নারায়নপুর হাছান শাহ মাজার সংলগ্ন তিন তলা বাড়ির গেইটের তালা ভেঙ্গে সৌরবিদ্যুত প্যানেল ব্যবসায়ী ভাড়াটিয়াদ্বয়েরRead More



















