Main Menu

February, 2016

 

জাল সার্টিফিকেট সহ ০১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই মোঃ রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ গতকাল ০১/০২/১৬ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পরিচালনা করে প্রতারনা ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য এবং ভূয়া সার্টিফিকেট তৈরী কারী ১) জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মৃত আঃ মজিদ, সাং-দরগাপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা এ/পি পশ্চিম মেড্ডা সবুজবাগ, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা ঝবৎরধষ ঘড়-গইঈ ১২১৩৫৭০, জবম ঘড়-৬৮৬২৭১/২০১০, উধশযরষ ঊীধসরহধঃরড়হ-২০১৪, ঝযযধমমধফ, জড়ষষ ঘড়-২৭১২৭০ এর মূল কপি এবং ঝবৎরধষ ঘড়-গইঈ ১২১৩৫৭০, জবম ঘড়-৬৮৬২৭১/২০১০, উধশযরষ ঊীধসরহধঃরড়হ-২০১৪, গফ ঋধরংধষ অনবফরহ, জড়ষষRead More


শিশুবান্ধব পৌরসভা গঠনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে চাই ——- নায়ার কবীর

গতকাল মঙ্গলবার শহরের টি.এ রোডে গণসংযোগকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের সহধর্মিনী বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর বলেছেন, শিশুবান্ধব আধুনিক পৌরসভা গঠনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদে প্রার্থী হতে চাই। তিনি আরো বলেন, বিগত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেছিলাম কিন্তু পার্টির বৃহত্তর স্বার্থে এবং আমার নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলাম। এইবার আমার নেতা ও পার্টির কাছে মেয়র পদে আমি সবচেয়ে বেশি দাবীদার। আশাকরি পার্টি আমার দাবির প্রতি সুদৃষ্টি রাখবেন। আমি যদি পার্টিRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ৫০ বোতল হুইস্কি এবং ৪২ বোতল ইস্কফ আটক

ডেস্ক ২৪:: অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ৫০ বোতল হুইস্কি এবং ৪২ বোতল ইস্কফ আটক করা হয়। ০২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় আখাউড়া উপজেলার কল্যাণপুর সীমান্ত এলাকায় হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৪২ বোতল ইস্কফ আটক করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। অপরদিকে আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় ৫০ বোতল হুইস্কি জব্দ করা হয়। এ ব্যাপারে ১২ বর্ডারRead More


সরাইল-নাসিরনগর সড়কে দিনের বেলায় ডাকাতি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ: সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী পরিবহনে দিনের বেলায় প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় সড়কের পুটিয়া ব্রীজ ও ভূঁইয়ার ঘাটের মাঝামাঝি স্থানে দূর্ধর্ষ এ ডাকাতি হয়েছে। যাত্রী ও চালকদের মারধর করে সর্বস্ব লুটে নিয়ে তিনটি সিএনজি চালিত অটোরিকশা পাশের খাদে ফেলে দেয় ডাকাতদল। ডাকাতের কবলে পড়া চালক ও যাত্রীরা জানায়, গতকাল সকাল ৭টায় বিশ্বরোড থেকে নাসিরনগরগামী যাত্রীবাহী পাঁচটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ঔষধ কোম্পানীর গাড়িকে আটক করে ১০-১২ জনের একদল সংঘবদ্ধ ডাকাত। মুখোশ পড়া ডাকাত দলের প্রত্যেকের হাতে ছিল লাঠি,ছুঁড়া, রামদা ও বল্লম। দেশীয় অস্ত্রেরRead More


পাঁচতলা থেকে ফেলে দেয়া নবজাতকটি বিপদমুক্ত

ঢাকার বেইলি রোডের একটি ভবনের পাঁচতলার জানালা দিয়ে ছুড়ে ফেলে দেবার পরেও, বেঁচে গিয়েছিল শিশুটি। মাথায় আঘাত এবং বাম পায়ে ফ্রাকচার নিয়েও নবজাতকটি এখন বিপদমুক্ত বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সোমবারের ঐ ঘটনা নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। ঢাকার আদদ্বীন হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে দুইদিন বয়সী ছেলে শিশুটি। হাসপাতালের উপ-পরিচালক ডা নাহিদ ইয়াসমিন বিবিসি বাংলাকে জানিয়েছেন, শিশুটির মাথায় আঘাত এবং বাম পায়ে ফ্রাকচার রয়েছে। সেসবের চিকিৎসা চলছে। তবে, নবজাতকটি এখন পুরোপুরি বিপদমুক্ত বলে জানিয়েছেন তিনি। এদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, গতকাল দুপুরে বেইলি রোডের একটিRead More


মৃত্যুর পরও সর্বদাই ‘পাশে’ থাকেন জীবনসঙ্গী

ওয়াশিংটন: আপনি কি জানেন, মৃত্যুর পরও আপনার জীবনসঙ্গী আপনার খেয়াল রাখেন! চমকে ওঠার কারণ নেই। একটি নয়া গবেষণায় এই তথ্য জানা গেছে। গবেষণা অনুসারে, মৃত্যুর পরও জীবনসঙ্গী (স্বামী বা স্ত্রী)-র স্বভাব-অভ্যেস আপনার সঙ্গেই রয়ে যায়। আর তা আপনার জীবনকে আরও সুন্দর করে। এই গবেষণার প্রধান আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কাইলি বুরাসা জানিয়েছেন, মনের সবচেয়ে নিকটসঙ্গী মৃত্যুর পরও সংশ্লিষ্ট ব্যক্তির আচার-আচরণকে প্রভাবিত করতে থাকে।এই প্রভাব রয়ে যায় আমৃত্যু। গবেষণা অনুসারে, দম্পতির মধ্যে কেউ একজন মারা গেলেই সম্পর্ক শেষ হয়ে যায় না। বরং জীবিত দম্পতির মতোই তাঁদের সম্পর্ক মজবুত থাকে। গবেষকরা মাল্টিন্যাশনাল স্টাডিRead More


নামিবিয়াকে বাস্তবতা বোঝালো বাংলাদেশ

ডেস্ক ২৪:: কোচ নর্বার্ট মানিয়েন্ডে আগের দিন মন্তব্য করেছিলেন, কোনো দিক থেকেই বাংলাদেশ ফেবারিট নয়। নামিবিয়ার মত পুঁচকে একটা দলের কোচের কণ্ঠের এমন উদ্ধতা নি:সন্দেহে খুব ভাল চোখে দেখেনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আর তার ফলাফলটা পাওয়া গেল একদিন বাদেই। মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অল আউট হওয়ার আগে মোটে ৬৫ রান করতে পারলো দলটি। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ যুব ক্রিকেট দলও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসরে বুঝিয়ে দিল, কেন তারা ফেবারিট! আগের দুই ম্যাচে স্কটল্যান্ড ও চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজিজিয়া স্কুলের ১০ বছর পূর্তি অনুষ্ঠান

কসবা উপজেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িযার কসবা পৌর এলাকার আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি নোয়াপাড়া বিদ্যালয় মাঠ চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে বার্ষিক ক্রিড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইউনুছ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহি উদ্দিন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী.কসবা থানা উপ-পুলিশ পরিদশৃক মো:বেলাল হোসেন, পৌর কাউন্সিলর আবু তাহের,আব্দুল্লাহ আল মামুন,এলাকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুল প্রতিষ্টাতা পরিচালক সামসুল আলম। প্রধান অতিথি ওRead More


নাসিরনগর থেকে প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে বীজের ম্যানেজার উধাও

নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতাঃÑব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার বীজ এন জি ওর ম্যানেজার মোঃ আরিফুল আলম ভূইয়া ২৭ জানুয়ারী গ্রাহকের প্রায় ৬ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে ব্রাক্ষণবাড়িয়া শাখার ম্যানেজার বাদী হয়ে ৩০ জানুয়ারী নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং ১০২০। রিজিওনাল ম্যানেজার মোঃ মনজুরুল আলম জানান,এ বিষয়ে নিয়মিত মামলার ও প্রস্তুতি চলছে। জানা গেছে মোঃ আরিফুল আলম ভূইয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিমুলিয়া গ্রামে। তার পিতার নাম মৃত মোঃ আমির উদ্দিন ভূইয়া। আরিফুল আলম ভূইয়া ১লা আগষ্ট ২০০৩ সালে বীজ এন জি ওতে চাকুরীতেRead More


বাঞ্ছারামপুর:: চালকের অভাবে কাজে আসছে না নৌ–অ্যাম্বুলেন্স

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্স দুই বছরেও কাজে আসেনি। চালক না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। এতে গ্রামের গুরুতর অসুস্থ রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি এর ইঞ্জিনও বিকল হয়ে গেছে। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০১৩ সালের ১৩ নভেম্বর একটি নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হয়। শ্যালো ইঞ্জিনচালিত ওই নৌ-অ্যাম্বুলেন্স দিয়ে একজন রোগী পরিবহন করা যায়। প্লাস্টিক ফাইবারের তৈরি নৌ-অ্যাম্বুলেন্স তিতাস নদের বাঞ্ছারামপুর থানার নৌ-ঘাটে বাঁধা রয়েছে। নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হলেও কোনো চালক না থাকায় আজ পর্যন্ত এটি কাজে লাগানো যায়নি। গতকাল গতকাল সরেজমিনে দেখাRead More


This site is protected by wp-copyrightpro.com