February, 2016
দুই অাঙুল নয় ‘বৃক্ষমানব’র পুরো হাতেই সফল অপারেশন
স্বাভাবিক জীবনে ফিরতে বৃক্ষমানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের শরীরের বাড়তি অংশ অপসারণের প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। প্রথম দিনের অপারেশনে গঠিত বিশেষ মেডিকেল বোর্ড আজ শনিবার দু’টি আঙুল নিয়ে কাজ করার কথা ছিলো। তবে শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অপারেশনে আবুলের পুরো ডান হাতের সবগুলো আঙুলেই অপারেশন করা হয়। অপারেশন শেষ চ্যানেল আই অনলাইনকে মেডিকেল বোর্ড’র সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন বলেন, আবুলের ডান হাতে প্রথমে দুটি আঙুলে অপারেশন করার সময় দেখা যায় সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। তখন আমরা বুঝে যাই, তার হাতের সবগুলো আঙুলই সচল।Read More
১১৭ বছরের বয়সে বিয়ে করলেন ২২ বছরের মেয়েকে !
ডেস্ক ২৪:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ফকিরাঘাট গ্রামের বৃদ্ধ হাজী মুক্তুল হোসেন ১১৭ বছর বয়সে এসে দ্বিতীয় বিয়ে করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ছুপিপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ২২ বছর বয়সি মেয়ে খতিজা বেগমকে এক লাখ টাকার কাবিননামায় দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে তিনি ঘরে তোলেন। ১৯৩২ সালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের দৈবকিনন্দন গ্রামের সফুরা খাতুনকে প্রথম স্ত্রী হিসেবে সামাজিকভাবে বিয়ে করেন হাজী মুক্তুল হোসেন। ১৯৯২ সালে অসুস্থতাজনিত কারণে মারা যান প্রথম স্ত্রী সফুরা খাতুন। তাদের সংসারে রয়েছে তিন ছেলে ও চার মেয়ে সন্তান। তাদেরRead More
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য স্বর্ণমন্দিরে প্রার্থনা বিরাটের
নয়াদিল্লি: এশিয়া কাপের জন্য বাংলাদেশে রওনা দেওয়ার আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে বিরাট কোহলি৷ এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য প্রার্থনা করলেন৷ কালই কলকাতায় আসছে টিম ইন্ডিয়া৷ যুদ্ধে নামার আগে প্রার্থনা৷ যুদ্ধজয়ের অঙ্গীকার৷ ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট৷ এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ৷ যুদ্ধের প্রস্তুতি৷ আর, ব্যাট হাতে তুলে নেওয়ার আগে স্বর্ণমন্দিরে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান৷ এদিন নিজের মায়ের সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান বিরাট কোহলি৷ প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখতে অগনিত ভক্তের ভিড়৷ স্বর্ণমন্দিরে মাথা ঠেকালেন বিরাট৷ প্রার্থনা করলেন জয়ের জন্য৷ স্বপ্নের ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং আইকন৷ শুধু আক্রমণাত্মক ব্যাটিংই নয়, ২২ গজেRead More
নাসিরনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
নাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)সংবাদদাতাঃ মোবাইল ফোনে কথা বলায় বাধা দেওয়াকে কেন্দ্র কের মায়ের সাথে অভিমান করে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে ওই ছাত্রী মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণইউনিটে ভর্র্তি রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ২ ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানা সদর থেকে ২শত গজ পশ্চিমে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী লিলু দাস, চানু দাস,রুবেল দাস,পরিমল দাস, শিবু দেব ও জিলু মিয়া সহ আরো অনকেইে এ প্রতিনিধিকে জানায় গাংকুল পাড়ার বেন্দ্র দাসের মেয়ে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রিতু রাণীRead More
আখাউড়া টনকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টনকি রাসেল স্মুতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
গতকাল(শুক্রবার) টনকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধা 7.00 ঘটিকায় ”টনকি রাসেল স্মুতি স্মরনে” এলইডি টিভি বেডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হইয়।আয়োজন: টনকি শান্তি প্সোটিং ক্লাব, টনকি। অংশগ্রহনকারী 16টি দলের মধ্যে সেমিফাইনালে উঠে ছতুরা শরিফ, টনকি পূর্বপাড়া, টনকি বাগানবাড়ী স্পোটিং ক্লাব এবং শাহপুর কসবা স্পোটিং ক্লাব।সেমিফাইলালে ছতুরা শরীফ টনকি পূর্বপাড়া কে 4-3 এবং 5.2 সেটে পরাজিত করে ফাইনালে উর্ত্তিন হয়। অপরদিকে টনকি বাগানবাড়ী স্পোটিং ক্লাব শাহপুর কসবাকে 5-3 এবং 5-4 সেটে পরাজিত করে ফাইনালে উর্ত্তিন হন।ফাইনালে ছতুরা শরিফ টনকি বাগানবাড়ীকেপরাজিত করে ফাইনালে উর্ত্তিন হন।বিজরীদলের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথী জনাব বদিউরRead More
ভাষা আন্দোলন:: ব্রাহ্মণবাড়ীয়ার কৃতি সন্তান অলি আহাদ
ডেস্ক ২৪::অলি আহাদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ। ভাষা আন্দোলনের ইতিহাসে তাঁর ভূমিকা অগ্রগণ্য। ভাষা আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে ২৯ মার্চ, ১৯৪৮ তারিখে তৎকালীন সরকার তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের জন্য বহিষ্কার করে।[১]। দীর্ঘ ৫৮ বছর পর ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ প্রত্যাহার করে নেয়। জনাব অলি আহাদ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ইসলামপুরে ১৯২৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ৷ পিতা মরহুম আবদুল ওহাব ছিলেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ৷ বায়ান্নর ভাষা সংগ্রামে জীবনবাজি রেখে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, ভাষা সৈনিক অলি আহাদ ছিলেন তাদের অন্যতম।Read More
নায়ার কবীরের পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ
আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের নৌকা মার্কার পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় লোকনাথ দীঘির পাড় (ট্যাংকেরপাড়) হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য আনন্দমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে সমাপ্ত হয়। মিছিলপূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ বলেন, উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রীRead More
বই পাঠের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে সমাজ বিনির্মানে নিবেদিত নাগরিক হতে হবে— মুহম্মদ মুসা
বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে বইপড়া কর্মসূচীর পর্ব সমাপনী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা। তিনি তার বক্তব্যে বলেন একটি ভাল বই মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মানুষ শ্রেষ্ঠত্বের আসনে আসীত হতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই প্রাণহীন জড়বস্তু নয়। বই সভ্যতাকে উত্তরোত্তর সমৃদ্ধ করছে প্রতিনিয়ত। বই পাঠের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে সমাজ বির্নিমানে নিবেদিত নাগরিক হতে হবে আজকের শিক্ষার্থীদের। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনRead More
নৌকা প্রতীকের সমর্থনে শহরে জেলা যুবলীগের আনন্দ মিছিল
শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভাষা চত্বরমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর। সভায় অন্যান্যের মধ্যেRead More
ফেসবুকের কল্যাণে বাঞ্ছারামপুর থেকে মা-বাবার বুকে প্রতিবন্ধী লিমন
হারিয়ে যাওয়ার ৬ দিন পর লিমন মিয়া (১৪) নামে শারিরীক প্রতিবন্ধী এক কিশোর তার মা-বাবার কাছে ফিরে গেছে। ফেসবুকে পোস্ট করা ছবি দেখে তার এক আত্মীয় কিশোরটির সন্ধ্যান পান। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে লিমন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের মাধ্যমে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ হওয়া লিমন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) কামারুজ্জামান তালুকদার জানান, ১৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে খেলতে গিয়ে হারিয়ে যায় প্রতিবন্ধী লিমন মিয়া। পরদিন ১৫ ফেব্রুয়ারি রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন লিমনের বাবা। স্থানীয়Read More



















