Main Menu

February, 2016

 

বিটিসিএলের ইন্টারনেটে খরচ কমছে

রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি বিটিসিএল ঘোষণা দিয়েছেন একুশে ফেব্রুয়ারি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমানোর জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটিসিএলের টেলিফোনে ‘কথা বলা ও একইসঙ্গে  ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার’ এর সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এ পরিবর্তন আনা হচ্ছে। ২৫৬ কেবিপিএস স্পিডের ‘বিকিউব ইনফিনিটি-২৫৬’ প্যাকের দাম এখন হবে ৩০০ টাকা, যা আগে ৪৫০ টাকা  ছিল। একইভাবে ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ এর দাম ৭৫০ টাকা থেকে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজ ১১৫০ টাকা থেকে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’  প্যাকেজ ১৬০০ টাকা থেকে ১০০০ টাকা করা হয়েছে।Read More


মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর বন্ধ আজ

নিজস্ব সংবাদদাতা::আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীর পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।  


সীমান্ত হাটে দুই দেশের একুশ উদযাপন আজ

ডেস্ক ২৪::ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আজ রোববার ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটে প্রথমবারের মতো উদ্যাপন করা হবে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ জন্য দুই দেশের কর্মকর্তারা প্রস্তুতিও নিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্ত হাটে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারে বেলা ১১টায় দুই দেশের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করবেন। এরপর মঞ্চে আলোচনা সভা ও দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। সীমান্তRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে

এ বিষয়ে আরো যে সংবাদ আসছে…. ১। আমার ৪ হাজার টাকা দামের জুতা খুলতে পারবনা !! ২। পুলিশ বাধায় আমরা শহীদ মিনারে যেতে পারিনি, তাই পাথর স্তুপেই শ্রদ্ধাঞ্জলী.. জেলা বিএনপি।     প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস বিন¤্র শ্রদ্ধার মধ্যদিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ ২১ শে ফেব্রƒয়ারী রাত ১২.০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজস্থ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহRead More


আশুগঞ্জ ও বাঞ্ছারামপুরের ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- চরচারতলা ইউনিয়নে আইয়ুব খান, আড়াইসিধা ইউনিয়নে ডা. মো. সেলিম মিয়া, দূর্গাপুর ইউনিয়নে জিয়াউল করিম খান সাজু, তালশহর ইউনিয়নে হাজী মো. আবু সামা, শরীফপুর ইউনিয়নে শাফি উদ্দিন চৌধুরী, লালপুর ইউনিয়নে মুর্শেদ মাস্টার এবং তারুয়া ইউনিয়নে থেকে ইদ্রিস মিয়া। অপরদিকে বাঞ্ছারামপুর উপজেলার ৯ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তরা হলেন- তেজখালী ইউনিয়নে তাজুল ইসলাম তাজু, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান, সোনারামপুর ইউনিয়নে শাহিন, দরিকান্দি ইউনিয়নে শফিকুল ইসলাম স্বপন,Read More


ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়না ….কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া

প্রতিনিধি:: কসবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. আনিসুল হক ভূইয়া বলেছেন, ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েই অভিভাবকদের দায়িত্ব শেষ হয়না। আপনাদেরকেও দেখতে হবে বিদ্যালয়ে ঠিকমতপাঠ দান দেওয়া হচ্ছে কি না । শিক্ষার্থীরা বাড়ীতে ঠিকমত পড়া লেখা করে কি না, পথে কোন অসৎ সঙ্গের সাথে সময় দেয় কি না এগুলোও তদারকি করা অভিবাকদের দায়িত। তাই সকলকে এ বিষয়ে সচেতন আহবান জানান। তিনি কসবা উপজেলার শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটিরRead More


নাসিরনগরকে মাতিয়ে দিলেন ইউপি চেয়াম্যান পদপ্রার্থীএডভোকেট মুজিবুর রহমানের সমর্থকরা

বিশেষ সংবাদদাতা : নাসিরনগর উপজেলার ৩ নং কুন্ডা ইউনিয়নের চেয়াম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি এডভোকেট মোঃ মুজিবুর রহমানের সমর্থনে ৫ সহস্রাধিক মানুষের একটি বিশাল মিছিল শনিবার উপজেলা সদরকে মাতিয়ে দিয়েছে। ক্ন্ডুা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষের ঢল দুপুর ১.০০ ঘটিকার দিকে দীর্ঘ ৫ কিলোমিটার পথ পায়ে হেটে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি এডভোকেট মুজিবুর রহমানকে সাথে নিয়ে নৌকা মার্কার শ্লোগান দিতে দিতে উপজেলা সদরে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে এসে পৌঁছে। এসময় দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন পত্রটি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট জমা দেন এডভোকেট মুজিবুর রহমান। মনোনয়ন পত্র জমাকালে কার্য্যালয়ে উপস্থিত ছিলেনRead More


আবদুস সাত্তার ডিগ্রী কলেজের ফলক উম্মোচন ও আলোচনা সভা

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের নির্মাণাধীন প্রাচীরের নাম ফলক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া ২ আসন এর সংসদ সদস্য ও আবদুস সাত্তার ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। গত শুক্রবার সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস্যবৃন্দ , কলেজের সকল প্রভাষক ও এলাকাবাসীকে সাথে নিয়ে নির্মাণাধীন প্রাচীরের ফলকটি উম্মোচন করেন। পরে কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয় এ উপলক্ষ্যে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানRead More


হাফিজুর রহমান মোল্লা কচিকে দলীয় মনোনয়ন দেয়ায় অভিনন্দন জানিয়েছেন জহিরুল হক খোকন

ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আপনারা অবগত আছেন ব্রাহ্মনবাড়িয়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দল থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচিকে মেয়র প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। আমি দলীয় এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। সেই সাথে দলের বৃহত্তর স্বার্থে দলের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানাই।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া

আর মাত্র কয়েক ঘণ্টা পেরোলেই ফুলে ফুলে ভরে যাবে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। জেলাজুড়ে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। আলোকসজ্জা ও ধৌতকরনসহ শেষ করা হয়েছে সকল ব্যবস্থাপনা। মাঠে পানি দিয়ে ধূলা-বালি কমিয়ে আনা হয়েছে। রাত ১১ টা বেজে ৫৯ মিনিটে সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর একে একে জেলা প্রশাসন, পুলিশ বাহীনি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিকRead More


This site is protected by wp-copyrightpro.com