February, 2016
আমার চার হাজার টাকা দামের জুতা খুলতে পারবনা, শহীদ মিনারে- আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি
মুক্তিযোদ্ধাদের সন্তানদের করা সংগঠন ” আমরা মুক্তিযোদ্ধা সন্তান”। সেই সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এডভোকেট এনামুল হক কাজল রবিবার প্রথম প্রহরে ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে সরকারি কলেজ প্রাঙ্গনে উপস্থিত। সঙ্গে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। শহীদ মিনারে উঠার সময় সংগঠনের এক নারী সদস্য বলেন, ভাইয়া জুতা গুলো খুলে শহীদ বেদিতে উঠেন। তখন তিনি প্রতিউত্তরে জানান, আমার চার হাজার টাকা দামের জুতা খুলতে পারবনা। এর পর তিনি জুতা নিয়েই শহীদ মিনারের বেদিতে উঠেন এবং পুষ্পার্ঘ্য অর্পন করেন। (উপরের ছবিতে ”আমরা মুক্তিযোদ্ধার সন্তান” ব্রাহ্মনবাড়িয়া জেলারRead More
নাসিরনগরে এক চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় দোকান ভাংচুর ও নগদ টাকা লুটের অভিযোগ
নাসিরনগর,(ব্রাহ্মণাবাড়িয়া) সংবাদদাতাঃ অটো রিক্সা চালককে মারপিটে বাধা দেওয়া এক চেয়ারম্যান প্রার্থীর ছেলে ও তার লোকজনের হামলায়, দোকান ভাংচুর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৩ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের পূর্ব নরহা গ্রামে। এলাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে হরিপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়াম্যান প্রার্থী মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ সবুজ মিয়া সহ আরো বেশ কয়েকজন মিলে পূর্ব নরহা গ্রামে মনতাজ মেম্বারের ছেলে মোঃ রুবেল মিয়ার দোকানের সামনে পেলে এক অটোরিক্সা চালককে মারপিট শুরু করে। এ সময় দোকানদার রুবেল মিয়া এগিয়ে আসলে হামলাকারীরা রুবেলকে মারপিট শুরুRead More
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ:: কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউয়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও মহাসড়কের দু’পাশের কয়েক কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ২১ ফেব্রুয়ারী দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিয়াউড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে দুই’পাশে যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশেরRead More
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি সদস্যের উপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা
নাসিরনগর সংবাদদাতাঃ শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে একদল মুখোশধারী সন্ত্রাসীদের হামলার কবলে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও এক ইউপি সদস্যের গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় । ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের দাতমন্ডল তিন নং ব্রীজ সংলগ্ন স্থানে। আহতদের মধ্রযে রয়েছেন কুন্ডা ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডঃ মুজিবুর রহমান ও ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে এড: মুজিবুর রহমান জানান, আমরা শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানাRead More
বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে
স্বল্প ব্যয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বিভিন্ন প্যাকেজের দাম প্রায় ৩৫ শতাংশ কমাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কাল ২১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে এসব সেবা পাবেন গ্রাহকেরা। আজ শনিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিটিসিএলের ফোনে কথা বলা ও একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন হচ্ছে। বিটিসিএলের নতুন সব প্যাকেজেই সীমাহীন ডেটা ব্যবহারের সুযোগ থাকছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। নতুন প্যাকেজগুলোর মধ্যে রয়েছে: .বিজ্ঞপ্তিতে বলাRead More
সরাইলে দু‘গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০(ভিডিও)
মোহাম্ম মাসুদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার রাতে দু‘গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী ব্যক্তি নিহত হয়েছেন আহত ৩০। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের টেলহা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিত-া হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় প্রাত বাজার এলাকায় ঘন্টা দেড়েক চলা এ সংঘর্ষেRead More
শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে হবে:: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
গতকাল শনিবার সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার গবেষক সাদা মনের মানুষ মুহম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ্, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ খান, বিশিষ্ট সমাজসেবক ওRead More
জেলা ১৪ দলের সভায় মেয়র প্রার্থী নায়ার কবীরকে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তি | :: জেলা ১৪ দলের সভা গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি- জামাত জোটের নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদানকে কটাক্ষের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল কর্তৃক আগামী ২৪ ফেব্র“য়ারি আহুত মানববন্ধন কর্মসূচী বিকাল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে ব্যাপকভাবে সফল করার সিদ্ধান্ত গ্রহণক্রমে মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত সর্বস্তরের জনগণকে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের আহবান জানানো হয়। এছাড়াও আসন্নRead More
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে:: র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি
প্রেস বিজ্ঞপ্তি ::গতকাল শনিবার বিকালে পৌর এলাকার পুনিয়াউট নাগরবাড়ি বালুর মাঠে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী মুরাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নায়ার কবীর,Read More
চিলোকুট মাদ্রাসায় ২৮তম হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃতৌসিফ অাহমেদঃ সদর উপজেলায় সাদেকপুর ইউনিয়নে চিলোকুট ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা- এতিমখানায় ২৮তম বার্ষিক বিভাগীয়হিফজুল প্রতিযোগিতা ওপুরস্কার বিতরণী সভা শনিবার (২০/২)বিকালে চিলোকুট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও মাদ্রাসার সভাপতি হাফেজ মোঃ নজরুল ইসলাম এরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন জনাব র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরি এম.পি ও সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটি পার্বত্যচট্রগাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগসাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃআল মামুন সরকার, উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় মোঃজহিরুল ইসলাম,জেলার ত্রাণ ও পুনবার্সনের মোঃআবুল কাশেম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃআবুল কালাম আজাদ,জেলা জিটিভি প্রতিনিধি সাংবাদিক জহিরRead More



















