Main Menu

February, 2016

 

পৌর নির্বাচেন এখন পর্যন্ত ৪৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে রিটানিং কর্মকর্তার নিকট আজ সোমার দুপুর পর্যন্ত আওলামীলীগ-বিএনপির প্রার্থীসহ ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর মেনানয়ন পত্র দাখিল করেন। দুপুর সাড়ে ১২টায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির মনোনোয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ জন এবং ১২ টি ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা বশিরুল হক ভূইয়া জানান,Read More


বিজয়নগরে ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯৩ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দুরা আখাউড়া মহাসড়কে অভিযান চালায় পুলিশ। ওই সময় চান্দুরা সিএনজি ষ্টেশন এলাকা থেকে মো: রাজু মিয়া ইয়াবাসহ আটক করা হয়।রাজু সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত রহিচ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।


পৌর নির্বাচন, নায়ার কবির ও কচি মোল্লাসহ ৩৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার সকালে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীর মোননয়ন পত্র দাখিল করেন।এর পর পর দলীয় কর্মীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪ জন এবং ৯ টি ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। রিটার্নিং অফিসার বশিরুল হক ভূইয়া বলেন, বিকেল পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেয়া হবে।


ইউপি নির্বাচন:: বাঞ্ছারামপুরে ছয় ইউনিয়নে আ.লীগের ১১ ‘বিদ্রোহী’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হলেও ছয়টিতে দলের অন্তত ১১ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপি নয়টিতেই একক প্রার্থী চূড়ান্ত করে তাঁদের মনোনয়নপত্র দিয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের প্রার্থী চূড়ান্ত করা হলেও ছয়টি ইউনিয়নে অন্তত ১১ জন ‘বিদ্রোহী’ হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। তাঁরা হলেন তেজখালী ইউপির চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান, আওয়ামী লীগের সমর্থক মো. মহসীন মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহর মিয়া, আওয়ামী লীগের সমর্থক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ,Read More


মাত্র ২০ টাকা খরচ করেই সারা বছর মশা থেকে মুক্ত থাকুন! (ভিডিওসহ)

ডেস্ক ২৪:: সারা বছর মশার প্রচন্ড উপদ্রব-এ আমরা প্রচুর বিরক্ত। মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তোবা কয়েলের ছবি ভাসছে। কিন্তু একবারও ভেবে দেখেছেন, এক বছরে আপনি কয়েলের পিছনে কত টাকা খরচ করেছেন? আর সব থেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? আপনি হয়তোবা বলতে পারেন আমি কয়েল ব্যবহার করিনা। আমার আছে অ্যারোসল! সেটাতো মানব শরীরের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর। অথবা আপনি বলতে পারেন আমার কাছে ব্যাট আছে। কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন? ১০টা মারবেন ১০০ মশা সামনে এসে হাজির হবে।Read More


সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহান মাতৃভাষা দিবস উদযাপন

গত ২০শে ফেব্রুয়ারি রোজ শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারি ২০১৬ জেলা শিল্পকলা একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপন করা হয়েছে। আলোচনা সভায় আলোচক হিসেবে ছিলেন সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, আবু সাঈদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, মতিলাল বণিক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তারা বলেন, মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। ভাষার জন্যRead More


ইউপি নির্বাচনে আশুগঞ্জে বিএনপি দলীয় মনোনয়ন পেলেন যারা

আসন্ন ২২ মার্চ আশুগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে আজ রবিবার সকালে উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ ও সাধারন সম্পাদক প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেণ। চরচারতলা ইউনিয়ন থেকে ফাইজুর রহমান দূর্গাপুর ইউনিয়ন থেকে মিজান খাঁ , তালশহর ইউনিয়ন থেকে গোলাম নবী হামদু , তারুয়া ইউনিয়ন কবীর হোসেন, লালুপর ইউনিয়ন হাজী মোঃ জামাল উদ্দিন, আড়াইসিধায় ইউনূছ ভূইয়া, শরীফপুর ইউনিয়ন থেকে আব্দুল আওয়ালকে মনোনয়ন দেয়া হয়।


কসবা সীমান্ত হাটে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস পালন

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি: ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটে দুই দেশ এই প্রথম বারের মত রোববার ২১ ফ্রেব্র“য়ারি যৌথ ভাবে উদযাপন করা হল মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনকে কেন্দ্র করে হাটে দু‘দেশের একই ভাষার মানুষের মিলন মেলায় পরিণত হয়। হাট পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে সীমান্ত হাটে অস্থায়ী ভাবে নির্মাণ করা শহীদ মিনারে দুপুর ১২টায় দু‘দেশের কর্মকর্তারা ভাষা শহীদদের স্বরণে পুষ্প স্তুবক অর্পন করেন। পরে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমRead More


ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পারায় জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রক্তস্নাত ভাষা আন্দোলনে স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে ফুলের তোড়া দিতে টি.এ রোডস্থ ছাত্রদলের সাবেক অফিস চত্ত্বর থেকে রওয়ানা দিয়ে শহীদ মিনারে যাওয়ার পথে শাসকদলের ইঙ্গিতে আওয়ামী পুলিশ বাহিনী কর্তৃক বেশ কয়েক দফায় বাধার সম্মুখিন হয়। প্রতিবারই বাধা ডিঙ্গিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশ বাহিনী প্রচন্ড বাধার সৃষ্টি করে। ইতিমধ্যে অন্যান্য দল ও সংগঠন তাদের ফুলের তোড়া প্রদান কার্যক্রম শেষRead More


শহীদ মিনারে যেতে পুলিশের বাধা, পাথর স্তুপে শ্রদ্ধাঞ্জলী দিল বিএনপি(ভিডিও)

পুলিশের বাধার কারনে শহীদ মিনারে যেতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া জেলা বি্এনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে রবিবার রাত ১২টা থেকে ৪০মিনিট অপেক্ষা করে তারা ওভারপাস নির্মান কাজের জন্য আনা জেলা পরিষদ মার্কেটের সামনে মজুদ করা পাথর স্তুপে শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, আজ মহান একুশে ফ্রেবুয়ারী। শহীদদের শ্রদ্ধা জানাতে আজকে আমরা শহীদ মিনারে যাচ্ছিলাম। সরকারী দলের নির্দেশনায় আমাদের শহীদ মিনারে যেতে দেয়নি স্বৈরাচারী পুলিশবাহীনি। পরে সেখানেই তারা প্রতিবাদ সমাবেশ করে, ওই স্থান ত্যাগ করে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ.মাসুদ বলেন, এমনRead More


This site is protected by wp-copyrightpro.com