Main Menu

November, 2015

 

মাদকাসক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডেস্ক ২৪::আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় মাদকবিরোধী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকাসক্ত ছাত্রছাত্রীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর গত বুধবার সকল সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠানো অফিস আদেশে এ নির্দেশ দিয়েছে। অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশ বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে দৈবচয়নের মাধ্যমে ডোপ টেস্ট ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মাদকাসক্ত ছাত্রছাত্রীদের চিহ্নিত ও অভিভাবকদের সংশ্লিষ্টতায় তাদের চিকিৎসার ব্যবস্থা ও এক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে আসক্তি নিবৃত করতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শাস্তিRead More


আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন এই শহর আপনাদের। তাই এই শহরকে আপনাদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পৌর অবকাঠামো রক্ষণা-বেক্ষণ করতে হবে। আমি আপনাদের মেয়র হিসাবে আপনাদের সেবক হয়ে কাজ করছি। ইনশাআল্লাহ ভবিষতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। এই জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই। মেয়র গতকাল সকালে পূর্ব পাইকপাড়ার দাসপাড়া থেকে পাটগুদাম রোড সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি সোমেষRead More


শোন অ্যারেস্ট ও গণগ্রেফতারে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রতিবাদ

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, অর্নিাচিত সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে এর পরিনাম কখনোই শুভ হবে না। বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো:জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল, মো: হানিফ, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন দিলিপ, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা, সাধারণ সম্পাদকRead More


নবীনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে:: মাদকের বিরুদ্ধে জনগনকে আরো সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জেলা পুলিশ সুপার

মোঃআমিনুল ইসলাম:: নবীনগর থানা পুলিশ ও নবীনগর কমিউনিটি পুলিশ ফোরাম এর উদ্যেগে নবীনগর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা নবীনগর অফিসার ইনচার্জ মোঃইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়ীয়া পুলিশ সুপার মোঃমিজানুর রহমান পিপি এম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম,এ মাসুদ,,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃআজিজুর ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন,পৌরসভায় মেয়র মাঈন উদ্দীন,উপজেলা কমিনিটি পুলিশ ফোরাম এর সভাপতি জহির উদ্দীন চৌধুরী,কমিউনিটি পুলিশ ফোরাম এর সাধারন সম্পাদক ফারুক আহমেদসহ স্থানীয় চেয়ারম্যান,মেম্বার,কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য,সাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গ্রাম পুলিশ,বিভিন্ন শ্রেনী পেশারRead More


মাদক সম্রাট এরশাদসহ ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর নির্দেশনায় অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র থানার এএসআই/মেহেদী হাসান খান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক স¤্রাট ১। এরশাদ মিয়া (৪৫), পিতা-মৃত আঃ আলীম, সাং-উত্তর পৈরতলা, ২। আক্তার হোসেন (৩৪), পিতা-মৃত আঃ সালাম, সাং-মধ্যপাড়া, বসকপাড়া, উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ মামুন ভূইয়া (৩২), পিতা-মোঃ বাচ্চু ভুইয়া, সাং-রাজাপুর, পোষ্ট-আজমপুর, ৪। জুরোল হক (৪৫), পিতা-মৃত আব্দুল মোতালেব, সাং-কড়াতলী, পোষ্ট-আজমপুর, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ২০০ (দুইশত) পিছ ইয়াবা, ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল এবং ০১টি ব্যাটারী চালিতRead More


সফলতার মুখ দেখতে হলে অবশ্যই কাজে আন্তরিক হতে হবে—–এড.জিয়াউল হক মুধা এমপি:: ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কো. লিমিটেড-এর বিশেষ উন্নয়ন সভা

সরাইল প্রতিনিধি॥ ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কো. লিমিটেড-এর বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়য়িার সরাইল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা একে এম শরীফুল ইসলাম। আল আমীন শাহিন এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটীর সহ সভাপতি রহমত হোসেন, উপজেলা কমিশনার (ভুমি) মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের ভাইষ চেয়ারম্যন শের আলম মিয়া, আবুআহমেদ মুধা, মো. আরিফুল ইসলাম সুমন, তাসলিম উদ্দিস প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদRead More


ফুটবল খেলা নিয়ে ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আমিনপুর গ্রামের একটি খেলার মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় একটি গোলের স্পষ্টতা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে দুই পক্ষ। পরে উভয় পক্ষের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


৫ হাজার ইয়াবা ও লাখ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫,১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লক্ষ ১০ হাজার টাকাসহ ইসমত আরা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । শুক্রবার সকাল ১০টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের মনিয়ন্দ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করলেও সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। ইসমত আরা মনিয়ন্দ গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, শুক্রবার সকালে ইয়াবার চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মনিয়ন্দ গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয় মোগড়া উচ্চ বিদ্যালয় এলাকায় তাকে আটক করে তল্লাসিRead More


কারগারে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি!

প্রতিবেদনটি লিখেছেন, জাবেদর রহিম বিজন, স্টাফ রিপোর্টার, দৈনিক মানব জমিন :: ব্রাহ্মণবাড়িয়া বিএনপি কারাগারে! জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মী ধ্বংসাত্মক ও নাশকতার মামলায় জেলে রয়েছেন এখন। ফলে জেলা শহর এখন বিএনপি নেতাকর্মীশূন্য। তবে শহরের আনাচেকানাচে মুক্তি চেয়ে সাঁটানো বাহারি রঙের পোস্টারে নেতাদের চেহারা দেখা যাচ্ছে শুধু। দলীয় সূত্রে জানা যায়, গত ২৬শে অক্টোবর বিভিন্ন ধরনের ১২টি মামলার আসামি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ ৪৬ জন আদালতে জামিন আবেদন করেন। তাদের মধ্যে ৪২ জনের জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন এনেRead More


দ্রুতগতিতে পৌরসভাতে উন্নয়ন কাজ চলেছে, উন্নয়নের এই গতিশীলতা রক্ষা করতে হবে::মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন প্রায় সারে চার বছর আগে অর্থনৈতিক ভাবে বিপর্যস্থ, ঋণগ্রস্থ, ভাঙ্গা রাস্তা-ড্রেন ও উন্নয়ন বঞ্চিত একটি পৌরসভার, উন্নয়নের দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নিয়ে নানান প্রতিকুলতার মধ্যে রিএসেসম্যন্ট সম্পন্ন করেছি, সাবেক পৌর পরিষদের ঋণ পরিশোধ করেছি। একটি পরিকল্পপিত নগরী গড়ার লক্ষ নিয়ে মাস্টারপ্লান করে ধারাবাহিক ভাবে বিভিন্ন উন্নয়ন কাজ বাবস্তবায়ন করার ফলে আপনাদের প্রিয় পৌরসভা আজ বাসযোগ্য নগরীতে পরিনত হয়েছে। মেয়র গতকাল সকালে পৌরসভার শেরপুর মাজার প্রাঙ্গনে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে একRead More


This site is protected by wp-copyrightpro.com