November, 2015
ইব্রাহিমপুর ইউনিয়নে নেই কোন খেলার মাঠ
রিপোর্ট – এস এ রুবেল, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়াঃনবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে নেই কোন খেলার মাঠ। এই ইউনিয়নের উঠতি বয়সি তরুন ও স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী দের অবসরে সময় কাটানোর মাধ্যম নেই বললেই চলে। ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠটি এখন বাশ ব্যাবসায়ীদের দখলে। এতে নিয়মিত খেলা সহ প্র্যাকটিস না করায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগীতা মুলক খেলা থেকে। মাঠ না থাকায় শিক্ষার্থীদেরও খেলা করান না শিক্ষকরা। ফলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানুষিক বিকাশের জন্য সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করলেও ব্যাহত হচ্ছে এর লক্ষ। ইব্রাহিমপুর গ্রামেরRead More
অতীতে আমি পৌরবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আমৃত্যু পৌরবাসীর পাশে থাকতে সকলের সহযোগিতা চাইমেয়র মোঃ হেলাল উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্য বিকাশে ও ব্যবসা-বাণিজ্য প্রসারে হিন্দু মুসলিম সকলের অবদান রয়েছে। অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমার ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়নের পাশাপাশি জেলার শান্তি শৃংখলা বজায় রেখেছি। মেয়র গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কালাইশ্রীপাড়ায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অনুষ্ঠিত টাউন সার্বজনীন পূজা কমিটি আয়োজিত জগধাত্রী পূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি এই স্থলে তিনটি পূজা মন্ডপ স্থাপনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন অতিতে আমি হিন্দু-মুসলিমRead More
২৩ নভেম্বরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ডেস্ক ২৪:: জামায়াতের ডাকা ২৩ নভেম্বর ২০১৫ তারিখ সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কারণে এদিনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু হয়েছে যা ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। এবার ৭ম বারের মত সারাদেশে ৭ হাজার ৫২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। আগের বছরের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হচ্ছে। পরীক্ষারRead More
কুখ্যাত দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর :: আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতকাল রোববার আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বেলা সাড়ে ১২টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আনন্দ মিছিলটি শহরের পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডঃ এনামুল হক কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানRead More
এডঃ লুৎফুল হাই সাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকীতে আল মামুন সরকারের শ্রদ্ধা নিবেদন
গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক এডঃ লুৎফুল হাই সাচ্চুর ৫ম মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি প্রয়াত মরহুম লুৎফুল হাই সাচ্চুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোন অ্যারেস্ট ও গণগ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, অর্নিাচিত সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার করছে এর পরিনাম কখনোই শুভ হবে না। বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মো:জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল, মো: হানিফ, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন দিলিপ, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা, সাধারণ সম্পাদকRead More
আজ ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি এডঃ লুৎফুল হাই সাচ্চু’র পঞ্চম মৃত্যুবাষিকী
ডেস্ক ২৪:: আজ ২২ নভেম্বর ২০১৫ ইং রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী। উল্লেখ্য, ২০১০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা গুলশানের বাসভবনে মৃত্যুবরণ করেন। লুৎফুল হাই সাচ্চু ১৯৭০-এর নির্বাচনে মাত্র ৩০ বছর বয়সে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সাধারণRead More
বিশ্বমিডিয়ায় সাকা ও মুজাহিদের ফাঁসির খবর
ঢাকায় রাতেই ফাঁসি গণহত্যার দুই নায়ককে বুধবার সর্বোচ্চ আদালত আসামিদের আপিল খারিজ করে দেওয়ার পরে দেরি করল না বাংলাদেশ সরকার। শনিবার রাতেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল একাত্তরে গণহত্যার দুই নায়ক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামাতে ইসলামির সাধারণ সম্পাদক আলি আহসান মহম্মদ মুজাহিদকে। দিনভর নাটকের পর শেষ পর্যন্ত এই ফাঁসি কার্যকর হয় কি না, তা জানতে উৎসুক ছিলেন দেশজোড়া মানুষ। সময় নষ্টের কোনও অছিলা আসামিদের পক্ষে বাদ রাখা হয়নি। এমনকী বেনজির ভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও করেন তাঁরা। কিন্তু রাতেই সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে ফাঁসির রায় কার্যকরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইজতেমা মাঠে নিরাপত্তা পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন::- আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও কালিসীমায় ইজতেমার মাঠে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্র নেতৃত্বে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ পরিদর্শনে যান। মাঠ পরিদর্শনকালে জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন ইজতেমা মাঠে সার্বিক নিরাপত্তা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্য সেবা এবং স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি এ সময় আরো বলেন, ধর্মপ্রাণ মুসল্লিদের যাতে কোন রকম সমস্যা না হয় সেই দিকে ব্রাহ্মণবাড়িয়ার সকল নাগরিকগণের দৃষ্টি রাখতে হবে। পরিদর্শনকালে ইজতেমা আয়োজকRead More
ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠির প্রযোজনায় “এখনো ওরা” নাটক মঞ্চস্থ নাটকের মাধ্যমে মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে — জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠির প্রযোজনায় সামাজিক মূল্যবোধের নাটক “এখনো ওরা” গতকাল শনিবার সন্ধ্যায় ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র সভাপতি সাদেকুর রহমান শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া নাট্য গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল ও সাইফুল ইসলাম রনি। সার্বিক ব্যবস্থাপনায়Read More



















