November, 2015
পিএসসি পরীক্ষাদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেছেন, বর্তমান সরকারের শিক্ষা দক্ষ পরিচালনার কারণে দেশের প্রাথমিক শিক্ষার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মানও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক শিক্ষার ভীতকে আরো মজবুত ও সুদীঢ় ভীত্তির উপর প্রতিষ্ঠিত করতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। তিনি গত বৃহস্পতিবার সকাল ১০টায় কাজীপাড়া দরগাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সালের অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটিরRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান, বিভিন্ন মাদকসহ ব্যবসায়ী আটক
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ বোতল হুইস্কি, ০২ কেজি গাঁজা, ৫৬ কেজি ভারতীয় জিরা এবং ০৪ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি ১২। দুপুরে আখাউড়া উপজেলার কল্যানপুর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আজমপুর বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ এনামুল হক এর নেতৃত্বে বিশেষ অভিযানে বডি ফিটিং অবস্থায় ০৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া (২০), পিতাঃ মৃত আব্দুর রউফ, গ্রামঃ মেড্ডা, পোষ্টঃ ব্রাহ্মণবাড়িয়া, থানাঃ সদর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া কসবা বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তাRead More
সরাইল :: মুজাহিদ ও সাকা’র ফাঁসির রায় বহাল থাকায় আনন্দ মিছিল
মোহাম্মদ মাসুদ, সরাইল :: যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়ে এবং অবিলম্বে তাদের ফাঁসি কার্যকরের দাবিতে গত কাল বৃহস্পতিবার বিকেলে দুপুরে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে মুক্তিযুদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভপতি প্রার্থী পায়েল হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, ছাত্রনেতা মাজহারুল ইসলাম,Read More
মাদক ব্যবসায়ীদের কোন অবস্হাতেই ছাড় দেয়া হবে না:: জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম
১৯/১১/১৫ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় সময় বিজয়নগর মেরাশানী পলিকেটনিক স্কুল এর মাঠে বিজয়নগর থানার আয়োজনে বিজয়নগর থানা কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থাপনায় অফিসার ইনচার্জ জনাব মোস্তফা কামাল পাশা সভাপতিত্বে মাদক বিরোধী ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যাতে জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া প্রধান অতিথি হিসাবে মূল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জনাব এম এ মাসুদ, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান ও জেলা মাদক নিয়ন্ত্রন কমিটির সভাপতি জনাব এডঃ তানভীর ভূঁঞা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়া জনাব শাহরিয়ার আল মামুন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকতাRead More
নবীনগরে গ্রাছের গুড়ির নিচে চাঁপা পড়ে নিহত-১
নবীনগর (ব্রাহ্মণবাড়িযা) প্রতিনিধি: ২০/১১/১৫:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল শুক্রবার সকালে করিমশাহ্ মাজার সংলগ্ন ছ-মিলে ট্রলার থেকে গাছ আনলোড করার সময় গাছের গুড়ির নিচে চাঁপা পড়ে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল (২০)। সে বড়িশাল জেলার স্বরূপকাঠির বাসিন্দা। জানা যায়, রুবেল সম্পদ ট্রলারে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাতে স্বারূপকাঠি থেকে সম্পদ ট্রলারটি গাছ বোঝাই করে কমিরশাহ্ মাজার সংলগ্ন ছ-মিলে নিয়ে আসে। শুক্রবার সকালে সেই ট্রলার থেকে গাছ নামানোর সময় গাছের গুড়ির নীচে চাপা পড়ে রুবেল। ট্রলারের লোকজন দ্রুত নবীনগর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে জরুরী বিভাগেরRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অদ্য ১৮ নভেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২২.৫০০ গাঁজা, ১৯ বোতল ফেন্সিডিল এবং ৪০ বোতল হুইস্কি আটক করা হয়। অদ্য রাত ০৭৩০ ঘটিকায় আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আজমপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার (২৭) , পিতাঃ মোঃ শহিদ মিয়া, গ্রামঃ আন্দাবাজ, পোষ্টঃ আজমপুর, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে মাদকদ্রব্যসহRead More
নবীনগরে পি,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃআমিনুল ইসলাম//নবীনগর উপজেলার ১৩৭ নং বড়াইল পূ্র্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের পি,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার ১৯/১১ অএ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমসহ বিদ্যালয়ে সকল শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনার কমিটির সদস্যগন এবং পি,এস,সি পরীক্ষার্থীরা। উল্লেখ্য আগামী ২২ই নভেম্বর ২০১৫ সালের পি,এস,সি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঘুষ ছাড়া চাকরি পাই, মেধাবিকাশের বিকল্প নেই:: কসবা বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায়– খ.ম.হারুনুর রশীদ ঢালী
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলার বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও আলোচনা সভা গত বৃহম্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালযের পরিচালনা কমিটিরি সভাপতি সাবেক ছাত্রনেতা মাজিদুল ইসলাম মাজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাইজখার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন,বিলঘর সরকারী প্রা:বিদ্যালযের প্রধান শিক্ষকতারু মিয়া,মাইজখার সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ,দক্ষিণখার সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, ইউনুছ মেম্বার প্রমুখ। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহান,যুদ্ধকালীন ঘটনাবলি তুলে ধরার জন্য অনুরোধ জানান প্রধানRead More
নবীনগরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছোটন সাহা (৪০) নামে এক টিন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে এ হতাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী স্মৃতিসাহাও আহত হয়েছেন । নিহত ছোটন সাহা ওই গ্রামের মিহির চন্দ্র সাহার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ডাকাতরা ছোটনের স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে বাড়ি থেকে নগদ টাকা ও কিছুRead More
ফলো আপ:: তানিয়ার বিয়ে হয়নি হেলিকপ্টারে আসেনি বরও
ডেস্ক ২৪::সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার কসবার ষষ্ঠ শ্রেণীর সেই শিশুছাত্রী তানিয়ার বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বরও হেলিকপ্টারে চড়ে আসেনি। গতকাল শিশুটির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে সুন্নতে খৎনায় পরিণত হয়েছে। এতে শিশুটির বাবা হাজার লোকের মেজবান খাইয়েছেন। এতে বরের বাড়ির মেহমান এলেও বর আসেননি। তানিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামের মো. মাহফুজ মিয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা ও প্রবাসী মো. খন্দকার আলমের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।Read More



















