September, 2015
শহরে বেড়েছে পাগলা কুকুরের উৎপাত
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বিভিন্ন স্থানে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। ইতোমধ্যে পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া, কান্দিপাড়া, মৌলভীপাড়া, কুমারশীল মোড়, টিএ রোড, পূর্ব মেড্ডা, সরকারপাড়া, মুন্সেফপাড়াসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের উৎপাত বেড়ে চলেছে। হাট-বাজার কিংবা পাড়া-মহল্লার রাস্তায় পাগলা কুকুড়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ সকল পাগলা কুকুর দল বেঁধে সাধারণ মানুষের উপর আক্রমণ করছে। কুকুরের ভয়ে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। কুকুর নিধন আইন বর্হিভূত হওয়ার কারণে এখনোRead More
আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কর্মীদের উপর হামলা, আহত দুই
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনীর প্রধান গেইটের নিরাপত্তা কর্মীদের উপর দুবৃর্ত্তের হামলায় বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মী আলী আকবর আকন্দ (৫৫) ও আনসার আলী আজগর (২২) গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে আলী আকবর আকন্দকে আশংকা জনক অবস্থায় জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, রাতে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক কলোনীর প্রধান গেইটে তালা ছিল। গভীর রাতে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে নিরাপত্তা কর্মী উপর আলী আকবর আকন্দ হামলা করে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুত্বরRead More
দিনব্যাপি তথ্য মেলা
সতেচন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সনাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন প্রমুখ। উদ্বোধনী আলোচনা সভার আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় বিভিন্নRead More
আখাউড়ায় মাদকসহ নারী পাচারকারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খরমপুর বাইপাস এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপসহ আমেনা বেগম (২৮) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। আমেনা বেগম উপজেলার রামধননগর গ্রামের মুনসুর আহমেদের স্ত্রী। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইসমত আরা এনি বাংলানিউজকে জানান, অটোরিকশায় করে এক নারী মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে আখাউড়া থানা পুলিশের একটি দল খরমপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করে।Read More
বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি সাব স্টেশনের বাসবারে অগ্নিকান্ডের কারণে বিদ্যুৎ কেন্দ্রের ১টি ও বেসরকারী ৪টি ইউনিটসহ মোট ৫টির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে জাতীয় গ্রীডে ৫৮৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে হ্রাস পাচ্ছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় দমকলবাহীনির দুটি ইউনিট ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকল বাহীনির সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের কারণে আশুগঞ্জ বন্ধ ইউনিট গুলো হলো সরকারী বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট , ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। বেসরকারী ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনাইটেড মডিউলার পাওয়ার প্লান্ট, ৮০Read More
বুধল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার বুধল ইউনিয়নের চান্দিয়ারায় বুধল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধল ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু নেহার মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ ও রায়হান উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক, আওয়ামীলীগ নেতা মন্টু মিয়া, সেলিম মেম্বার, মোঃ তাজুল ইসলাম, সালাউদ্দিন। সম্মেলনে ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ফুল মিয়া ও সাধারণ সম্পাদক আল মামুনকেRead More
১২ বর্ডার গার্ড
বিজিবির অভিযান, বিভিন্ন মাদক আটক
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে বিজিবি। এসময় মাদক রাখার দায়ে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের সাজা প্রদান করে। এমন তথ্য জানিয়েছে বিজিবি। তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার বেলা ১১ টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ আজমপুর বিওপির টহলদল আজমপুর এলাকা হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৩৫), পিতাঃ ওয়াহিদ মিয়া, গ্রামঃ টানাপাড়া, পোষ্ট+থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজিবির উপস্থিতিতে ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ০১Read More
আওয়ামীলী সরকার ক্ষমাতায় থাকলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়-মেয়র মোঃ হেলাল উদ্দিন
ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে ভাতের অভাব হয় না। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। খাদ্য ঘাটতি মোকাবেলা করে বিদেশে রপ্তানিও করা হচ্ছে। অথচ অন্যদল ক্ষমতায় এলেই দেশে ভাতের অভাব হয়। দেখা দেয় খাদ্য সংকট। বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। মেয়র গতকাল মঙ্গলবার সকালে সুরস¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার অসহায়-দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্নRead More
কুখ্যাত ছিনতাইকারী তানভীর এবং ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুলতান গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সোহাগ রানা, এসআই/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪২, তাং-১৪/০৯/১৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর সাথে জড়িত কুখ্যাত ছিনতাইকারী তানভীর খন্দকার (২৫), পিতা-আব্দুল হামিদ খন্দকার, সাং-বণিকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন কাজীপাড়া দরগা মহল্লা এলাকা থেকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুলতান চৌধুরী (৫৫), পিতা-সামসুদ্দিন চৌধুরী, সাং-শিকারপুরRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল মদ এবং ৫১টি ইয়াবা সহ ১ জন আটক
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল হুইস্কি এবং ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সিংগারবিল বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে কাশিনগর নামক স্থান হতে ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ দুপুর ১২৫০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সেতু মিয় (২০), পিতা ঃ মৃত তৌহিদ মিয়া, গ্রামঃ কাশিনগর, পোষ্টঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাRead More



















