Main Menu

September, 2015

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল মদ এবং ৫১টি ইয়াবা সহ ১ জন আটক

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালন করে ২০০ বোতল ফেন্সিডিল, ৮২ বোতল হুইস্কি এবং ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  সিংগারবিল বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে কাশিনগর নামক স্থান হতে ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ দুপুর ১২৫০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ টি ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী মোঃ সেতু মিয় (২০), পিতা ঃ মৃত তৌহিদ মিয়া, গ্রামঃ কাশিনগর, পোষ্টঃ সিংগারবিল, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাRead More

রকিব উদ্দিন খানের ইন্তেকালে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপির সাবেক উপদেষ্টা পুনিয়াউট মন্ত্রীবাড়ি নিবাসী রকিব আহমেদ খান (৭৩) গত মঙ্গলবার সকাল পৌণে ৮টায় ঢাকার একটি হাসপাতালে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজে জানাজা গত মঙ্গলবার বাদ আছর পুনিয়াউট বাইপাস মোড়েRead More

সীতানগর যুব সংগঠনের উদ্যোগে সীতানগরে ২ দিন ব্যাপী বিশ্বকর্মা পূঁজার ব্যাপক আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তিতাস পূর্ব গ্রাম সীতানগরে সীতানগর যুব সংগঠনের উদ্যোগে আগামী ১৮ ও ১৯ ইংরেজী ৩১ ভাদ্র ও ১ আশ্বিন মোতাবেক শুক্র ও শনিবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত হবে। এ দু’দিন ব্যাপী পূজাঁ অনুষ্ঠানের জন্য সংগঠনের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচীর মধ্যে থাকছে ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ০৭-০১ ঘটিকায় প্রতিমা স্থাপন। সকাল ১০-০১ পূঁজারম্ভ। বেলা ১১-৩০ ঘটিকায় অঞ্জলি প্রদান। দুপুর ১২-০১ ঘটিকায় প্রসাদ বিতরণ। সন্ধ্যা ০৬-৩০ ঘটিকায় আরতি। দ্বিতীয় দিন ১৯ সেপ্টেম্বর সকাল শনিবার সকাল ১০-০১ ঘটিকায় পূঁজারম্ভ ও সন্ধ্য ০৬-৩০ ঘটিকায় আরতি।Read More

বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হামলায় সিএনজি চালক নিহত

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. মোশাররফ (২৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ গোকুলনগর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে সিএনজি অটোরিকশার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা চালক মোশাররফের সঙ্গে আরেক অটোরিকশা চালক এমরানের বাক্-বিতণ্ডা হয়। এ নিয়ে দুপুর দুইটার দিকে এমরান তার সহযোগীদের নিয়ে মোশাররফের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে উপজেলাRead More

কালিশীমা ইউনিয়নের শালগাঁও গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও ৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং দুইজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিশীমা ইউনিয়নের শালগাঁও গ্রামে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এছাড়া অভিযান চলাকালে গ্যাস সংযোগ প্রদানে ব্যবহৃত একটি ওয়েল্ডিং জেনারেটসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শালগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ওRead More

সরাইলে আন্ত:জেলা নৌ -ডাকাত গ্রেপ্তার

সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খসরু(৩৫)  নামের এক আন্ত:জেলা নৌ -ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার ভোর রাত চারটার দিকে পুলিশ নরসিংদী জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার  করে।পুলিশ জানায়, আজ বুধবার রাত ভোর চারটার দিকে সরাইল থানার উপপরিদর্শক (এস আই) আলিম এর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মারাজ মিয়ার ছেলে। সে সরাইলের অরুয়াইল ও পাকশিমুল এলাকায় নৌ পথে ডাকাতি করে ।গ্রেপ্তারকৃত ফসরু আন্ত:জেলা নৌ-ডাকাত দলের সর্দার এবং সরাইল থানা সহ বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে। এর মধ্যে সরাইল থানায় ডাকাতি, হত্যা, ছিনতাই সহ প্রায়Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের কমিটি গঠন। আল-আমিন সভাপতি শরীফ সাধারণ সম্পাদক

মাওলানা আল-আমিনকে সভাপতি মাওলানা শরীফ উদ্দিনকে সাধারণ  সম্পাদক করে ১০১ সদস্যের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুপারিশে অনুমোদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপিত হাফেজ মাওলানা আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক পীরজাদা আলহাজ্ব মাওলানা নেছারুল হক।প্রেস রিলিজ

চাপাতি, ছোরা ও লোহার রডসহ ০৪ ডাকাত গ্রেফতার এবং ৫১ পিছ ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম, এটিএসআই/হুমায়ুন কবির, এটিএসআই/রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত ১। আলী নেওয়াজ (২২), পিতা-রফিকুল ইসলাম, সাং-চাতলপাড়, আতপাড়া মুন্সিবাড়ি, ২। তপন মিয়া (২৯), পিতা-জাহাঙ্গীর মিয়া, সাং-ফান্দাউক মোড়াখৈর, বায়তুল্লাহ খন্দকারের বাড়ির দক্ষিণ পার্শ্বে, উভয় থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ আল আমিন (২৪), পিতা-আঃ জলিল মিয়া, সাং-নুরপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ ৪। মোজাম্মেল (২০), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-কাইতোরা, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানাধীন পৌরসভাস্থ দাতিয়ারা ওয়াপদা গেইট পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি কালেRead More

দেশীয় অস্ত্র সহ ০৪ ডাকাত গ্রেফতার এবং ৫১ পিছ ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম, এটিএসআই/হুমায়ুন কবির, এটিএসআই/রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত ১। আলী নেওয়াজ (২২), পিতা-রফিকুল ইসলাম, সাং-চাতলপাড়, আতপাড়া মুন্সিবাড়ি, ২। তপন মিয়া (২৯), পিতা-জাহাঙ্গীর মিয়া, সাং-ফান্দাউক মোড়াখৈর, বায়তুল্লাহ খন্দকারের বাড়ির দক্ষিণ পার্শ্বে, উভয় থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ৩। মোঃ আল আমিন (২৪), পিতা-আঃ জলিল মিয়া, সাং-নুরপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জ ৪। মোজাম্মেল (২০), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-কাইতোরা, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে অত্র থানাধীন পৌরসভাস্থ দাতিয়ারা ওয়াপদা গেইট পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি কালেRead More

This site is protected by wp-copyrightpro.com