Main Menu

কুখ্যাত ছিনতাইকারী তানভীর এবং ৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুলতান গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ সোহাগ রানা, এসআই/নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪২, তাং-১৪/০৯/১৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর সাথে জড়িত কুখ্যাত ছিনতাইকারী তানভীর খন্দকার (২৫), পিতা-আব্দুল হামিদ খন্দকার, সাং-বণিকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন কাজীপাড়া দরগা মহল্লা এলাকা থেকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও মডেল থানার এসআই/মোঃ নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুলতান চৌধুরী (৫৫), পিতা-সামসুদ্দিন চৌধুরী, সাং-শিকারপুর চৌধুরীবাড়ি, (ডাঃ আবু সাইদ এর বাড়ির পার্শ্বে), থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ৯০ (নব্বই) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিলসহ অত্র থানাধীন কাউতলী জামে মসজিদ এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি

94






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares